ETV Bharat / entertainment

আমি এত সহজে মরব না- রাখির দিনে ট্রোলারদের উদ্দেশ্যে সতর্কতা জারি ইন্দ্রাণীর

ইন্দ্রাণী হালদার বলেন, "আমি নিজেকে ফিট রাখতে সব রকমের ব্যবস্থা নিচ্ছি। জিম করি, ডায়েট করি। আমার বর আমাকে এই জন্য আজকাল খুব প্রশংসাও করছেন ।"

indrani-halder-celebrates-raksha-bandhan-and-talk-about-social-media-trolling
ট্রোলারদের উদ্দেশ্যে সতর্কতা জারি ইন্দ্রাণীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 28, 2026 at 5:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেবদের নিয়ে সাধারণের কটূ কথা বলার অভ্যাস আজ নতুন নয়। এ যেন তাদের কাছে অবশ্য কর্তব্যের মতো। বাদ পড়েননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারও। তবে, তাদের কড়া ভাষায় জবাব দিতে ছাড়েননি এই দাপুটে অভিনেত্রী।

রাখির দিন নিউ আলিপুরের বাড়িতে উৎসবে মেতে উঠেছিলেন তিনি। সেখানেই বলেন, "কিছু লোক বসেই থাকে কীভাবে অন্যের নিন্দে করবে। ভালোবাসা দিতে পারে না, খারাপ বাসতে ওস্তাদ আর খারাপ খারাপ কথা বলতে ওস্তাদ। তারা একবারও ভাবে না আমাদেরও একটা মন আছে। আমরাও কষ্ট পাই। আমি সেই কারণেই কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আবার আস্তে আস্তে যাওয়া শুরু করেছি। কদিন আগে একটা চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে বুম্বা দা, যীশু, দেবের সঙ্গে দেখা হল। আমাকে আগের চেহারায় দেখে বুম্বা দা প্রশংসা করল। যীশু বলল, কী ব্যাপার বলো তো? তুমি তো 16 বছরের হয়ে গেছো! তুমি কি ব্যাক গিয়ারে চলছ? ঐন্দ্রিলা বলল, এখনকার কোনও অভিনেত্রীরই নাকি এই ফিগার নেই। আমি বললাম, একদম না। অনেক বয়স হয়ে গেছে আমার। শাশুড়ি হওয়ার বয়স হয়ে গিয়েছে। একজনকে সোশালে দেখলাম আমার আর বুম্বা দার ভিডিয়ো শেয়ার করেছে 'বিয়ের ফুল' গানটা ব্যবহার করে। তো এরকম ভালোবাসাগুলোও পাই।"

রাখির দিনে ট্রোলারদের উদ্দেশ্যে সতর্কতা জারি ইন্দ্রাণীর (ইটিভি ভারত)

ইন্দ্রাণী হালদার আরও বলেন, "আমি নিজেকে ফিট রাখতে সব রকমের ব্যবস্থা নিচ্ছি। জিম করি, ডায়েট করি। আমার বর আমাকে এই জন্য আজকাল খুব প্রশংসাও করছেন।" অভিনেত্রী এদিন নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, "অনেকেই বলছে আমার নাকি প্রেশার আছে, সুগার হয়েছে, ডায়াবিটিস আছে, আমার নাকি ক্যানসার হয়েছে। তাদের বলি, আমার কোনও রোগ নেই। অত সহজে আমি মরছি না। "

প্রসঙ্গত, 'শ্রীময়ী' ধারাবাহিকের পর দীর্ঘদিন লাইমলাইট থেকে দূরে চলে গিয়েছিলেন অভিনেত্রী। মাঝে শারীরিক অসুস্থতার জেরে মারাত্মক হারে বেড়ে গিয়েছিল তাঁর ওজন। তবে এখন ওজন ঝরিয়ে এক্কেবারে আগের চেহারায় ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অজাতশ্মশ্রু মামণি (ইন্দ্রাণী হালদারের ডাক নাম)। বেশ কিছুদিন বেরোতেন না বাড়ির বাইরে। আসতেন না ক্যামেরার সামনে। মাঝে ছোটপর্দায় কাজের সুযোগ এলেও সুস্থতার কথা ভেবেই সরে আসেন তিনি। এর মাঝেই নতুন একটি ফটোশ্যুটের ছবি পোস্ট করার পর তাঁকে বয়স নিয়ে কটাক্ষ করে জনৈক নেটিজেন। এরপর ওই ব্যক্তিও ইন্দ্রাণী হালারের শুভাকাঙ্খীদের ট্রোলিং-এর মুখে পড়ে। একেই বলে 'টিট ফর ট্যাট'।

আরও পড়ুন