হোলি 2026: শুধু রঙের ছটা নয়, গানে গানে প্রেমময় হোক বসন্তের উৎসব
রোমান্টিক এই গানের সঙ্গে মাতুন ভালোবাসাময় হোলির রঙে ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 3, 2026 at 4:08 PM IST
হায়দরাবাদ, 3 মার্চ: দুয়ারে হোলি ৷ লাল-নীল-হলদে-সবুজে রঙে রাঙা বাজার ৷ বসন্তের দোলায় বাতাসে শুধু ভালোবাসার গল্প নয়, লেগেছে নানা রঙও ৷ আর সেই হোলি উদযাপনের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন আবিরের সঙ্গে মিশে যায়, ভালোবাসার গান বাহার ৷ প্রিয় মানুষের সঙ্গে হোলির রঙে হয়ে উঠুন আরও রঙিন ৷ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাক হোলিকে কেন্দ্র করে ভালোবাসায় মোড়া এই গান ৷
লাহু মুঁহ লাগা গয়া
সবচেয়ে তীব্র রোমান্টিক হোলি গানগুলির মধ্যে একটি গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা থেকে লাহু মুঁহ লাগা গয়া। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনা ও সুরে গানটি গেয়েছেন শৈল হাদা। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের আবেগী মুহূর্ত রোমান্টিকতাকে আরও তীব্র করে তোলে ৷
অঙ্গ সে অঙ্গ লগানা
1993 সালের ব্লকবাস্টার সিনেমা 'ডর' ৷ এই সিনেমায় আজও চিরসবুজ হয়ে রয়েছে হোলির 'অঙ্গ সে অঙ্গ লগানা' গানটি । যশ চোপড়া পরিচালিত সিনেমায় শাহরুখ খান, জুহি চাওলা এবং সানি দেওলের ত্রিকোণ প্রেমের গল্প দর্শকদের লোম খাঁড়া করে দিয়েছিল। আর এই গানে অলকা ইয়াগনিক, সুদেশ ভোঁসলে, বিনোদ রাঠোর ও দেবকী পণ্ডিতের উচ্ছ্বলতা আজও করে রেখেছে ক্লাসিক ৷
হাদ কর দে
যদি আপনি রাজকীয় প্রেম উপভোগ করেন, তাহলে সম্রাট পৃথ্বীরাজের "হাদ কর দে" গানটি ভালো লাগবেই ৷ অক্ষয় কুমার এবং মানুষী ছিল্লার অভিনীত এই গানটি রঙ এবং ঐক্যের সঙ্গে প্রেমও উদযাপন করে। গানটি গেয়েছেন নীতি মোহন এবং লোকশিল্পী কীর্তি সাগাথিয়া ৷ সুর দিয়েছেন শঙ্কর-এহসান-লয় ৷
হোলি কে রঙ্গ মা
রোমান্টিক হোলির গানের তালিকায় যোগ করা যেতে পারে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া মহারাজ-এর হোলি কে রঙ মা। জুনায়েদ খান এবং শালিনী পান্ডে অভিনীত এই গানে কণ্ঠ দিয়েছেন সোহেল সেন, শ্রেয়া ঘোষাল, শান এবং ওসমান মীর ৷
আরে যা রে হট নটখট
হোলির দিন আসবে, আর এই গান বাজবে না, তা কী করে হয় ৷ আশা ভোঁসলে ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে নবরঙ্গ সিনেমার এই গান আজও সমান জনপ্রিয় ৷ সাদা-কালো দুনিয়ায় এই গান যেন ভালোবাসার রঙ ছড়িয়ে দেয় প্রতিটা কথায় ৷
সোনি সোনি আঁখিয়োওয়ালি
মহব্বতেঁ সিনেমার এই গান হোলির দিন বাজবে না, এমনটা হতেই পারে না ৷ তরুণ প্রজন্মের কাছে সোনি সোনি গানটি হোলি উদযাপনের জন্য একেবারে উপযুক্ত ৷ উদিত নারায়ণ, জসপিন্দর নারুলার কণ্ঠে জনপ্রিয় হওয়া এই গানে সুর দিয়েছেন যতীন-ললিত ৷
বসন্তের রঙে রাঙা তারকারা, কেমন কাটছে দোল উৎসব ?
26 বছর পর রণবীরের 'ধুরন্ধর 2' ভাঙবে রেকর্ড ? হবে কি দ্বিতীয় দীর্ঘতম সিনেমা ?

