ETV Bharat / entertainment

হিরণ তো গান শুনেই মুগ্ধ হয়েছিল- মেয়েকে সঙ্গে নিয়ে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অনিন্দিতা

রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিও নিয়ে হাজির অনিন্দিতা চট্টোপাধ্যায়। সঙ্গী হলেন হিরণ-অনিন্দিতা কন্যা নিয়াশা।

hiran-chatterjees-first-wife-anindita-chatterjee-shares-her-new-journey-in-music-video
মেয়েকে সঙ্গে নিয়ে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অনিন্দিতা (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 25, 2026 at 4:26 PM IST

|

Updated : February 25, 2026 at 5:02 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 25 ফেব্রুয়ারি: ভালোবাসার ক্ষত ভুলে একটু একটু করে ভালো থাকার পথে এগোচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ৷ কবি গুরুর হাত ধরে এবার তিনি ভালোবাসছেন নিজেকে ৷ আসলে রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিয়ো নিয়ে অন্য ভূমিকায় হাজির অনিন্দিতা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি 'যে তোরে পাগল বলে' শীর্ষক গানে অভিনয়ও করতে দেখা গেল হিরণ জায়া (বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়) অনিন্দিতাকে।

তবে, তিনি একা নন। এই মিউজিক ভিডিয়োটিতে হিরণ-অনিন্দিতার মেয়ে নিয়াশাও অভিনয় করেছেন। তাঁর প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছে এই সময়ের জনপ্রিয় অভিনেতা আয়ুষ দাসকে। গানের সঙ্গে রয়েছে একটি সুন্দর গল্প, যেখানে এক স্বামীকে তার স্ত্রী গ্রামের বাড়িতে একসঙ্গে ঘুরে আসার অনুরোধ জানালে সে নাকচ করে স্ত্রীকে। বলে, "পাগল নাকি?" অগত্যা স্ত্রী একাই যায় গ্রামের বাড়ি। তার স্মৃতিতে উঠে আসে ফেলে আসা দিনের কথা। যখন প্রেমিক তার বাড়ির গেটে দাঁড়িয়ে তাকে ডাকে। মনের কোণে ভিড় করে প্রেমে ভেসে যাওয়ার দিনগুলির কথা। আর বারবার মিস করে স্বামীকে, যে তার সঙ্গে আসেনি।গ্রামে। কিন্তু শেষে সে পিছন থেকে তার হাত ধরে স্বামী।...

অনিন্দিতা বলেন, "মাধ্যমিকে আমার অ্যাডিশনাল সাবজেক্ট ছিল গান। মনে আছে লেটার পেয়েছিলাম গানে। এরপর আমি ফোর্থ ইয়ার কমপ্লিট করি রবীন্দ্র সঙ্গীতে। হিরনের একটা ছবিতে গানও গেয়েছিলাম আমি। আর হিরণ তো আমার গানে মুগ্ধ হয়েই...। " 'যে তোরে পাগল বলে' আর 'আমার প্রাণের মানুষ' রবীন্দ্র সঙ্গীতদুটির মিশেলে তৈরি মিউজিক ভিডিয়োটিতে অভিনয় নিয়াশাও।

অনিন্দিতা বলেন, "আমি অনেক আগেই দেখেছিলাম নিয়াশার মধ্যে একটা অদ্ভুত অভিনয়ের দক্ষতা আছে। ওকে নিয়ে একটা সিনেমা করার কথাও হয়েছিল। 'নিয়াশা প্রোডাকশন হাউজ' নামে হিরণ একটা প্রোডাকশন হাউজ তৈরি করেছিল। তার আন্ডারে নিয়াশাকে নিয়ে একটা সিনেমা করারও কথা হয়েছিল। ফান্ডিং ইস্যু হওয়ার কারণে সেটা আর হয়নি শেষ অবধি। নাচ, অভিনয় দুটোতেই ওর অদ্ভুত দক্ষতা আমি দেখেছি। মা বলে বলছি না। এটা সত্যি। এই মিউজিক ভিডিয়োতে ক্যামেরায় অভিষেক যখন ওর টেকগুলো নিচ্ছে তখনই দেখছি কী সাবলীল ওর অভিনয়। একবারও মনে হয়নি এই প্রথম ক্যামেরা ফেস করছে নিয়াশা। আমিও খুব খুশি এটা নিয়ে। ওকে কথা দিয়েছিলাম যখন এই কাজটা করব তখন ওকে নিয়েই করব। আমার মেয়েও খুব শান্ত আর মিষ্টি। খুব খুশি হয়েই রাজি হয়েছে কাজটা করতে।"

অনিন্দিতা আরও বলেন, "যা কিছু ওরা বাবা ওকে নিয়ে করবে ভেবেও করেনি বা যা যা একজন বাবার করা উচিত তার সবকিছু আমি করার চেষ্টা করব মা হয়ে। এটাই এখন আমার শপথ।"

'দো দিল মিল রহে থে...মগর চুপকে চুপকে' ! হিরণ-রীতিকার প্রেমের শুরু কীভাবে ?

আমরা পাঁচ বছর আগেই বিয়ে করেছি- নীরবতা ভাঙলেন হিরণের দ্বিতীয় স্ত্রী রীতিকা

'হিরণ কাউকে বলত না ওর বউ আর মেয়ে আছে, তা হলে নাকি'- অনিন্দিতা

Last Updated : February 25, 2026 at 5:02 PM IST