ETV Bharat / entertainment

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ! অবিরাম বর্ষণে তারকাদের বাড়ির অবস্থা বেহাল

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিত মুম্বইয়ের। বেহাল অবস্থা সিনে তারকাদের

heavy-mumbai-rains-affected-amitabh-bachchan-ajay-devgns-home-videos-goes-viral
অবিরাম বর্ষণে তারকাদের বাড়ির অবস্থা বেহাল (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 2, 2026 at 4:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 2 জুলাই: মুম্বইয়ে প্রবল বর্ষণের ফলে আবারও শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, যান চলাচল ধীর হয়ে পড়েছে ৷ এমনকী, বেশ কিছু আবাসিক এলাকায় জল জমে গিয়েছে ৷ বাদ পড়েনি তারকাদের বিলাসবহুল বাড়িও ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জনক’ এবং অভিনেত্রী আশনুর কউরের অ্যাপার্টমেন্টে জল জমে বিপর্যস্ত অবস্থা নজরে এসেছে ৷

সম্প্রতি একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জুহু এলাকা পরিদর্শন করেন ৷ একটানা বৃষ্টির পর সেখানকার পরিস্থিতির একটি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োটিতে অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জনক’-এর বাইরে বৃষ্টির জল জমতে দেখা যায় ৷ বাড়িটির চারপাশে গোড়ালি-সমান জল জমে থাকতে দেখা যায়। ভিডিয়ো অনুযায়ী, বাড়ির ভেতরেও কিছু অংশে বৃষ্টির জল ঢুকে পড়েছে ৷

ওই ইনফ্লুয়েন্সার অভিনেতা অজয় দেবগনের বাড়ির সামনে জল জমে কি পরিস্থিতি তা তুলে ধরেন ৷ প্রতি বছরই অতিবর্ষনের পর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ সাম্প্রতিক দৃশ্যগুলো বৃষ্টির সেই প্রভাবকে আরও একবার সামনে নিয়ে এসেছে ৷

প্রতি রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করেন বিগ বি অমিতাভ বচ্চন ৷ তার ঠিক আগেই এমন জল জমে পরিস্থিতি যা তৈরি হয়েছে, আগামী রবিবার অভিনেতা অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ অনলাইনে এই জলমগ্ন পরিস্থিতির খবর সবার নজর কাড়লেও, কাজের ক্ষেত্রে অমিতাভ বচ্চন পুরোদমে ব্যস্ত রয়েছেন। তাঁকে পরবর্তীতে নাগ অশ্বিন পরিচালিত বহু-প্রতীক্ষিত ছবি 'কল্কি 2898 এডি'-তে প্রভাস ও কমল হাসানের সঙ্গে দেখা যাবে।

উল্লেখ্য, বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিত মুম্বইয়ের। গত 24 ঘণ্টায় বাণিজ্যনগরীতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও মুম্বই শহর এবং শহরতলিতে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্ধেরী, নবী মুম্বই, কুর্লা পূর্ব, এসজি বার্ভে রোড, সিন্ধি সোসাইটি, চেম্হুর, কিংস সার্কল, গান্ধী মার্কেট জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়া দাদর স্টেশনে রেললাইন জলের নীচে চলে গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ৷

আরও পড়ুন