ETV Bharat / entertainment

বসন্তের রঙে রাঙা তারকারা, কেমন কাটছে দোল উৎসব ?

এদিন অনেক তারকাই অনুরাগীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

gaurav-chakrabarty-ridhima-ghosh-to-jeetu-kamal-bickram-ghosh-wish-fans-holi-dol-purnima-2026
বসন্তের রঙে রাঙা তারকারা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 3, 2026 at 2:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 মার্চ: তিন তারিখ নাকি চার তারিখ, কবে রঙের উৎসব উদযাপিত হবে, এই নিয়ে যখন সোশাল মিডিয়া সরগরম তখন অনেকেই দোল পূর্ণিমার দিনই ডুবলেন রঙের উৎসবে ৷ গৌরব চক্রবর্তী থেকে ঋদ্ধিমা ঘোষ কিংবা জীতু কমল, বসন্তের এই উৎসবে নিজেরা যেমন মেতে উঠেছেন তেমনই রামধনু রঙের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদেরও ৷

গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ তাঁদের বসন্ত উৎসব উদযাপনের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ ছোট্ট ধীরের সঙ্গে গৌরব-ঋদ্ধিমার রঙ খেলার ছবিতে হয়ে যাচ্ছে অনুরাগীদের ভালোবাসা ৷ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, "একটু রঙ, অনেকটা ভালোবাসা ৷ সকলকে হোলির শুভেচ্ছা ৷"

অভিনেতা জীতু কমল সকাল থেকেই রঙ খেলায় মত্ত ৷ হলুদ পাঞ্জাবীতে, দু গালে লাল আবিরের ছোঁয়া ৷ তবে, সেই খেলা শুটিং সেটে ৷ অর্থাৎ, বসন্ত উৎসবের দিন কাজ করেই কাটাচ্ছেন সকলের প্রিয় আর্য ৷ ভিডিয়ো বার্তায় অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানিয়ে জীতু বলেন, "শুভ দোল উৎসব সকলকে ৷ দোলের দিনেও যে আমি কাজ করতে পারছি, তার জন্য আমি খুশি ৷ সকলেই ভালো ভাবে দোল কাটাবেন ৷ নিজের দিকে নজর রাখবেন ৷ সুস্থ-স্বাভাবিক থাকবেন ৷ বড়দের প্রণাম, ছোটদের আদর ৷"

বিশিষ্ট শিল্পী তথা তবলাবাদক বিক্রম ঘোষ, সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে সকলকে রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "উদযাপিত হোক ভালোবাসা, আনন্দ ও রঙ ৷ হ্যাপি হোলি ৷"

সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য চৌধুরী তাঁর অনুরাগীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ৷ লিখেছেন, "শুভ দোল যাত্রার শুভেচ্ছা।"

অন্যদিকে, সেতার বাদক আমজাদ আলি খান সোশাল মিডিয়ায় অনুরাগীদের রঙের আনন্দের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "এই হোলি আপনার জীবনকে আনন্দ, করুণা এবং বোঝাপড়ার প্রাণবন্ত রঙে সেজে উঠুক ৷ প্রতিটি রঙ আমাদের মনে করিয়ে দিক যে শান্তিই সবচেয়ে উজ্জ্বল রঙ। সম্প্রীতি, হাসি এবং ভালোবাসায় ভরা হোলির শুভেচ্ছা।" পাশাপাশি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও, সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন ৷

ডোনার নাচে নাচে বসন্ত উৎসব পালন ভারতীয় জাদুঘরে