ETV Bharat / entertainment

'টক্সিক' টিজারে নাতালি বার্ন নয়, গোরস্থানে যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কে তবে ?

'টক্সিক' ছবির পরিচালক এই সুন্দরীর একটি ছবি শেয়ার করে জানিয়েছেন যে, নাতালি নয়, এই মহিলাকে দেখা গিয়েছে গাড়িতে যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে ৷

fact-check-not-natalie-byrne-yash-romanced-with-this-brazilian-beauty-in-the-teaser-of-toxic-find-out-who-she-is
যশের সঙ্গে কে এই মোহময়ী ? (স্ক্রিনশট)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 10, 2026 at 4:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 10 জানুয়ারি: ভাঙল ভুল ধারণা ৷ এতদিন যাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় এত আলোচনা, আদতে তিনি সে নয় ৷ কথা হচ্ছে, 'টক্সিক' (Toxic teaser) টিজারে অভিনেতা যশের (Yash) সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়া অভিনেত্রীকে নিয়ে ৷ এতদিন অনেকেই জানতেন, এই দৃশ্যটিতে দেখা গিয়েছে হলিউডে নাতালি বার্নকে ৷ কিন্তু সেই ধারণাকে ভুল বলে জানালেন খোদ ছবির পরিচালক ৷ প্রকাশ্যে আনলেন সুন্দরী অভিনেত্রীর আসল পরিচয় ৷

রকিং স্টার যশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত 'টক্সিক' ছবির টিজার আলোড়ন তুলেছে ৷ 24 ঘণ্টার মধ্যে কুড়ি কোটিরও বেশি ভিউ পেয়েছে এই টিজার ৷ সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে গাড়ির মধ্যে যশের এক বিদেশি সুন্দরীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য ৷ কে এই মোহময়ী ? এই প্রশ্নই ট্রেন্ড করছে এখন সোশাল মিডিয়ায় ৷ যশ তাঁর ক্যারিয়ারে পর্দায় কোনও অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্যে অভিনয় করেননি ৷ কিন্তু এই সিনেমায় তিনি সেই বিষয়কেই চরম পর্যায়ে নিয়ে গিয়েছেন। কন্নড় সিনেমায় এই ধরণের দৃশ্য প্রথমবার শুট হয়েছে বলেও সোশাল মিডিয়ায় মত অনেকের ।

নাতালি বার্ন নয়, বিয়াট্রিজ টাউফেনবাখের সঙ্গে রোমান্স

যশের সঙ্গে সাহসী ভঙ্গিতে দেখা যাওয়া সুন্দরী অভিনেত্রীর নাম নাতালি বার্ন বলে প্রথমে জানা গিয়েছিল। পরে সেই ভুল ভাঙে ৷ জানা যায়, এই অভিনেত্রীর নাম বিয়াট্রিজ টাউফেনবাখ (BEATRIZ TAUFENBACH)। ছবির পরিচালক গীতু মোহনদাস অবশেষে জল্পনার অবসান ঘটিয়েছেন। গীতু মোহনদাসের মতে, এই অভিনেত্রী নাতালি বার্ন নন, বিয়াট্রিজ টাউফেনবাখ। তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "এই সুন্দরী মেয়েটি আমার কবরস্থানের মেয়ে ৷"

fact-check-not-natalie-byrne-yash-romanced-with-this-brazilian-beauty-in-the-teaser-of-toxic-find-out-who-she-is
এই সেই লাস্যময়ী (ইন্সটাগ্রাম)

এখন, বিয়াট্রিজের পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার 1,800-র বেশি ফলোয়ার রয়েছে। তাঁর অ্যাকাউন্টটি ব্যক্তিগত করা। বিয়াট্রিজ মূলত ব্রাজিলের বাসিন্দা। তিনি একজন অভিনেত্রী এবং মডেল যিনি 'টক্সিক' ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায়, বিশেষ করে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেছেন।আগে জানা গিয়েছিল যে নাতালি বার্ন ইউক্রেনীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি হলিউড ছবিতে অভিনয় করেছেন এবং সিনেমার কাহিনিও লেখেন। তবে টক্সিক ছবিতে অভিনয় করেননি তিনি । যদিও তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টক্সিকের একটি টিজার শেয়ার করেছেন।

রোমান্টিক দৃশ্য সম্পর্কে যশের মত

যশ আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি রোমান্টিক দৃশ্য দেখে ভয় পান। এখন, টক্সিকের টিজারে তাঁকে খুব সাহসী অবতারে দেখানো হয়েছে। একটি কন্নড় ছবি হওয়া সত্ত্বেও হলিউড স্টাইলে নির্মিত হওয়া টিজারটিতে কন্নড় সংলাপ না থাকায় অনেক নেটিজেন বিরক্তি প্রকাশ করেছেন ৷ এখন প্রশ্ন হল যশের "টক্সিক" ছবিতে কে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করবেন - কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া, নাকি হুমা কুরেশি। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস ৷ প্রযোজনা করেছেন মনস্টার মাইন্ড ক্রিয়েশনস এবং কেভিএন প্রোডাকশনস।

বিগ বাজেটের ছবিটি চলতি বছর 19 মার্চ মুক্তি পাচ্ছে। 2025 সালের ব্লকবাস্টার 'ধুরন্ধর'-এর সিক্যুয়েলও মুক্তি পাচ্ছে একই দিনে ৷ ফলে বক্সঅফিসে রণবীর সিং ও যশের সঙ্গে জোর টক্কর লাগবে বলে মনে করছে সিনেপ্রেমীরা ৷