ETV Bharat / entertainment

ডোনার তত্বাবধানে ফের দোল উৎসব ভারতীয় জাদুঘরে, আর কী কী চমক রয়েছে ?

'জয় হো' থেকে 'ওরে গৃহবাসী' গানে-নাচে জমজমাট দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসবের মহড়া। নৃত্য পরিচালনায় ডোনা। রবীন্দ্রনাথের গানে আনন্দ গুপ্ত ও দক্ষিণায়ন ইউকে'র শিল্পীরা।

dona-ganguly-and-her-students-from-diksha-manjari-celebrate-basanta-utasav-2026
দোল উৎসব ভারতীয় জাদুঘরে (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 28, 2026 at 10:21 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি: বিগত বেশ কিছু বছরে বসন্তের বন্দনায় দীক্ষা মঞ্জরীর বসন্ত উৎসব শহরের এক উল্লেখযোগ্য অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবছরেও জাঁকজমকের কোনও কমতি হবে না বলে জানা গিয়েছে। নৃত্য পরিবেশন করবেন পাঁচশোরও বেশি ছাত্র-ছাত্রী। বাংলায় দোলের আর অন্যান্য প্রদেশের হোলির গানে-নাচে আর আবিরের রঙে ভরে উঠবে ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণ। ভারতীয় জাদুঘর, দীক্ষা মঞ্জরি, দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশনের সমবেত উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আগামী 1 মার্চ, সন্ধ্যা 6টা থেকে, ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে।

হাজির থাকবেন বিশিষ্ট অতিথিরা। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্য পরিবেশনও করেন শিল্পী ডোনা ও তাঁর টিম 'দীক্ষা মঞ্জরী'। শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে, থাকছে দক্ষিণায়ন ইউকে এর শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বসন্তের গান। পরিচালনায় আনন্দ গুপ্ত।

প্রায় 20 বছর ধরে দোলের আগে এই বসন্ত উৎসব আয়োজিত হত শিল্পীর বাড়িতেই। গত কয়েক বছর ধরে কলকাতার জাদুঘরের সঙ্গে যৌথভাবে বসন্ত উৎসব পালন করা হয় এই হেরিটেজ স্পেসে। ডোনা জানালেন, "এখন অনেক ছাত্রছাত্রী, বাড়িতে জায়গা হয় না। ভাললাগে অনেক গুণী মানুষরা এই অনুষ্ঠানে সমবেত হন। বাড়ির অনুষ্ঠান বড় হতে হতে এই জায়গায় এসেছে। নাচ, গানের মাঝে আবির মাখা- ভালোই লাগে। এখানে অনেক স্কুল থেকে পড়ুয়ারা ঘুরতে আসে। আগে একটা ওয়ার্কশপ করা হয়। এতে খুব খুশি হয়ে সবাই অংশগ্রহণ করেন।"

আনন্দ গুপ্ত বললেন, "আমাদের সংস্থার সঙ্গে দীক্ষা মঞ্জরীর বেশ কিছু প্রোডাকশন এর আগেও হয়েছে। তবে, বসন্ত উৎসবে আমাদের এই প্রথম আসা। আমার বেশ ভালো লাগছে, একসঙ্গে এত নৃত্য শিল্পী, বিশেষ করে ডোনা গাঙ্গুলীর এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে।"

আসছে 1971-এর 'জ্যাজ সিটি', প্রযোজক অপির্তার চ্যালেঞ্জ ! কতটা সফল হবে আরিফিন-সৌরসেনী ?