ETV Bharat / entertainment

ব্যর্থ ফেডারেশনের সঙ্গে মিটিং ! 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' নিয়ে হুমকির মুখে জয়ব্রত

'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' সিনেমার মুক্তি নিয়ে পরিচালক লেখেন, "ফিল্ম স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এটা ইন্ডাস্ট্রির কাছে প্রতারণার সমান। "

Director jayabrata-das-shares-update-meeting-with-swaroop-biswas-about-academy-of-fine-arts-movie
মুক্তি পেল না সিনেমা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 15, 2025 at 11:43 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 নভেম্বর: মুক্তির ঠিক আগেই ফেডারেশনের নিয়মের চাপে বিপাকে পড়েছেন পরিচালক জয়ব্রত দাস (Jayabrata Das) ৷ নিয়ম না মেনে সিনেমা বানানোর অভিযোগে এখনও মুক্তি পেল না দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সিনেমা ৷ শুক্রবার ফেডারেশনের সঙ্গে ছিল সিনেমার পরিচালকের মিটিং ৷ কিন্তু সেই মিটিং ফলপ্রসূ হয়নি বলে সোশাল মিডিয়ায় জানালেন পরিচালক ৷ এমনকী, তাঁর ওপর হামলা করার হুমকি ফোন আসছেও বলে অভিযোগ জয়ব্রতর ৷

এদিন তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আমাদের মিটিং ফলপ্রসূ হয়নি। যদিও শ্রী স্বরূপ বিশ্বাস আমাদের সঙ্গে খুব ভালো ভাবে কথা বলেছেন। কিন্তু কথা বলার পর বুঝলাম, খুব ভুল করে ফেলেছি । সবকিছুই ভুল করেছি। ফিল্ম স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এটা ইন্ডাস্ট্রির কাছে প্রতারণার সমান। আমাদের গোটা টিম প্রতারক। আমরা প্রতারণা করেছি সিনেমা বানিয়ে।"

পরিচালকের কথায়, "যখন আমাদের নিজস্ব ফান্ড শেষ তখন প্রমোদ ফিল্মসের থেকে পোস্ট প্রোডাকশনের আর্থিক সাহায্য নেওয়া ভুল হয়েছে, ওদের ফেডারেশনের সঙ্গে অন্য সিনেমার , অন্য প্রোডাকশনের আর্থিক বকেয়ার হিসেব আমাদের আগেই করে নিতে হতো। আমাদের জানানো হয়েছে, প্রমোদ ফিল্মসের কর্ণধার এসে কথা বললে রিলিজের পারমিশন নিয়ে ভাবনা চিন্তা করা হবে ৷ অথবা, ওনাদের নাম পোস্টার, সিনেমা, ট্রেলার, সেন্সর সার্টিফিকেট সব কিছু থেকে নাম সরিয়ে নিতে হবে যেটার দুটোই যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার।"

জয়ব্রত জানান, "একটা কথাই বলতে চাই, আমরা নিজেরা সিনেমা বানিয়ে ভুল করেছি। আমরা প্রতারক। আমরা ভালো ভাবে রিলিজ করার চেষ্টা করছি । আমরা প্রতারক। আমরা সবাই যারা নিজের টাকা দিয়ে, বিনে পয়সায় কাজ করে সিনেমাটা বানিয়েছি তারা সবাই প্রতারক।"

পুরো বার্তা দেওয়ার আগে পরিচালক এও জানিয়েছেন, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ৷ তিনি বলেন, "আমার কাছে অলরেডি পার্সোনাল অ্যাটাকের থ্রেট আসতে শুরু করেছে। তবে যদিও সেই কল গুলো ফেডারেশনের তরফ থেকে নয়। অনেকেই মাঝখান থেকে ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট টিমের কাছ থেকে ফায়দা তোলার চেষ্টা করছেন।"