প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, 'বউদি'র প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

By ETV Bharat Entertainment Team
Published : October 18, 2025 at 11:19 AM IST
|Updated : October 18, 2025 at 11:39 AM IST
হায়দরাবাদ, 18 অক্টোবর: সঙ্গীহারা হলেন পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose) ৷ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালকের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ (Neelanjana Ghose) ৷ চিকিৎসকের প্রবল চেষ্টার পরেও সকলকে ফাঁকি দিয়ে ইহলোক ত্যাগ করেছেন পরিচালকের স্ত্রী ৷ সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
তিনি লেখেন, "আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।"
আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী--তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2025
তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা…
স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ 1978 সালে নীলাঞ্জনা ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানা যায় ৷ তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে ৷ 1973 সালে ডকুমেন্টারি বানানো শুরু করেন পরিচালক ৷ কাজ করেছেন ফটো জার্নালিস্ট হিসাবেও ৷ তিনি একাধিক উল্লেখ্যযোগ্য বাংলা সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ৷ তালিকায় রয়েছে 'অন্তর্জলী যাত্রা', 'পদ্মা নদীর মাঝি', 'আবার অরন্যে', 'কালবেলা', 'শঙ্খচীল', 'মনের মানুষ' ৷ জাতীয়পুরস্কার জয়ী পরিচালকের শোকের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

