ETV Bharat / entertainment

মারকাটারি সংলাপ ও অ্যাকশনে 'ধুরন্ধর' রণবীরে মুগ্ধ নেটপাড়া, ট্রেলার দেখেছেন ?

চলতি বছর 5 ডিসেম্বর মুক্তি পাবে 'ধুরন্ধর' ।

dhurandhar: Aditya Dhar shares trailer starrer Ranveer Singh, Sanjay Dutt,  Akshaye Khanna, R Madhavan,  Arjun Rampal
'ধুরন্ধর' ট্রেলার প্রকাশ্যে (সিনেমার পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 18, 2025 at 12:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 18 নভেম্বর: অপেক্ষার অবসান। 'ধুরন্ধর'- (Dhurandhar)এর ট্রেন্ডিং টাইটেল ট্র্যাকের পর প্রকাশ্যে সিনেমার ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় রণবীর সিং (Ranveer Singh), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), অর্জুন রামপাল (Arjun Rampal) ও আর. মাধবনের (R. Madhavan) চোখা সংলাপ ও অ্যাকশনে হিট 'ধুরন্ধর' ট্রেলার ৷

আদিত্য ধরের (Aditya Dhar) পরিচালনায় মাল্টিস্টারার এই সিনেমায় রয়েছে 'এক সে বরকর এক' অভিনেতা ৷ 'ধুরন্ধর' জিও স্টুডিও, সারেগামা ইন্ডিয়া এবং বি62 স্টুডিয়ো প্রযোজনা করেছে ৷ চলতি বছর 5 ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা । অর্থাৎ ক্রিশমাসের আগে বড় ধামাকা হতে চলেছে রূপোলি পর্দায় ৷

অ্যাকশন স্পাই থ্রিলার ধুরন্ধর লিখেছেন এবং পরিচালনা করেছেন আদিত্য ধর ৷ যিনি এর আগে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' পরিচালনা করেছিলেন। সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে 'র' (RAW) এজেন্টের ভূমিকায় ৷ সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগী থেকে দর্শক ৷

এর আগে আদিত্য ধরের অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই সিনেমায় অভিনেতা আর মাধবনের প্রথম লুক ইন্টারনেটে ঝড় তুলেছে। রণবীর সিং 'কর্মের সারথি' হিসেবে এই অভিনেতাকে পরিচয় করিয়ে দেন ৷ জানা গিয়েছে, তিনি ভারতের প্রাক্তন গোয়েন্দা ব্যুরো প্রধান এবং বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায় অভিনয় করছেন।

অন্যদিকে, সঞ্জয় দত্তের লুকও দুর্ধর্ষ এই সিনেমায় ৷ সঞ্জয়ের লুক রিভিল হতেই সেখানে তাঁকে 'দ্য জিন' বলে সম্বোধন করা হয়েছে ৷ এককথায় ধুরন্ধর সিনেমায় প্রতিটা চরিত্রের ইনটেন্স লুক আলাদা করে নজর কেড়েছে ৷ এবার সিনেমার ছাপ দর্শক মনে ও বক্সঅফিসে কতটা পড়ে তা জানা যাবে 5 ডিসেম্বর ৷