ETV Bharat / entertainment

'আমাদের ভালোবাসা আসল ছিল'- ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় স্মৃতিচারণে হেমা, উপস্থিত 'ফ্যান' অমিত শাহ

ধর্মেন্দ্রর স্মরণসভায় আবেগপ্রবণ হয়ে পড়েন হেমা ও তাঁর দুই মেয়ে ৷

dharmendra-prayer-meet-hema-malini-cries-daughters-esha-deol-ahana-deol-pay-emotional-tribute
ধর্মেন্দ্রর প্রার্থনা সভা (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 12, 2025 at 1:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সানি-ববি দেওলের পর এবার প্রয়াত ধর্মেন্দ্রর জন্য স্মরণসভার আয়োজন স্ত্রী-অভিনেত্রী হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের ৷ 11 ডিসেম্বর দিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদরা । বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রয়াত অভিনেতার জন্য প্রার্থনা সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রয়াত অভিনেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি হেমা মালিনীর সঙ্গেও দেখা করেন এবং সমবেদনা জানান।

প্রার্থনা সভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় দেখা গিয়েছে, বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াতকেও ৷ ধর্মেন্দ্রকে পুষ্পস্তবক অর্পণের পর, কঙ্গনা হেমা মালিনীর কাছে গিয়ে তাঁর পায়ের কাছে বসে তাঁর সঙ্গে কথাও বলেন ৷ সেই ভিডিয়োও ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

অমিত শাহ এক্স (টুইটার) হ্যান্ডেলে ধর্মেন্দ্রর প্রার্থনা সভার একটি ছবি পোস্ট করে লিখেছেন, "ধর্মেন্দ্রজি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দেশবাসীর মনে স্থান করে নিয়েছেন ৷ ভারতীয় চলচ্চিত্র শিল্প চিরকাল এই অনন্য অভিনেতার শূন্যতা অনুভব করবে। তাঁর শোকসভায় তাঁকে স্মরণ করেছি এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।"

কী বক্তব্য রাখেন হেমা ?

মঞ্চ থেকে হেমা মালিনী শোক সমাবেশে বক্তব্য রাখেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সমাবেশে হেমা মালিনী বলেন, "এই প্রার্থনা সভায় আপনাদের সকলকে স্বাগতম। আমি খুবই আবেগপ্রবণ বোধ করছি। আমি কখনও কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন আমাকেও এই শোকসভা করতে হবে, তাও আমার ধরমজীর জন্য। তাঁর মৃত্যুতে গোটা বিশ্ব শোকাহত ৷ কিন্তু আমার জন্য এটি একটি হৃদয়বিদারক ক্ষতি, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন সহচরকে হারানো।"

তিনি আরও বলেন, "যে মানুষটির সঙ্গে আমি অনেক সিনেমায় ভালোবাসার অভিনয় করেছি, সেই আমার জীবনসাথী হয় ৷ আমাদের ভালোবাসা আসল ছিল ৷ ফলে যে কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার ক্ষমতা ছিল আমাদের মধ্যে ৷ আর আমরা বিয়ে করে নিই ৷ জীবনসঙ্গী হিসাবে উনি দুর্দান্ত ছিলেন ৷ প্রেরণাদায়ক, শক্ত স্তম্ভের মতো সবসময় আমার পাশে ছিলেন ৷ আমার সমস্ত কাজে উনি পাশে ছিলেন ৷ এষা-অহনার বাবা হিসাবে সবরকম দায়িত্ব পালন করেছেন ৷ আমাদের পাঁচ নাতি-নাতনির ভীষণ ভালোবেসেছেন ৷ আমার পরিবারের প্রত্যেক সদস্যকেও ভালোবাসতেন ধর্মেন্দ্রজি ৷"

হেমা মালিনী তাঁর মেয়ে এষা দেওল, প্রাক্তন স্বামী ভারত তখতানি, অহনা দেওল ও তাঁর স্বামী বৈভব ভোহরাকে নিয়ে এই প্রার্থনাসভার আয়োজন করেছিলেন।