ETV Bharat / entertainment

'জীবন শেষ করার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে !...' বিস্ফোরক অভিযোগ দেবলীনার দিদির

কার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গায়িকা-ইউটিউবার দেবলীনার দিদি ?

debolinaa-nandys-sister-reacts-on-social-media-negativity-and-debolinaas-health-condition
বিস্ফোরক অভিযোগ দেবলীনার দিদির (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 7, 2026 at 12:54 PM IST

|

Updated : January 7, 2026 at 1:05 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 জানুয়ারি: বিগত কয়েকদিন ধরে জনপ্রিয় ইউটিউবার তথা গায়িকা দেবলীনা নন্দীর জীবন নিয়ে চর্চা সোশাল মিডিয়ায় ৷ তাঁর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে শ্বশুরবাড়িতে অত্যাচার, সবকিছুই এখন খোলা খাতার মতো সকলের সামনে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা ৷ আগের থেকে অনেকটাই সুস্থ ৷ কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত ৷ আর এতেই অশনি সংকেত দেখছেন দেবলীনার দিদি ও মা ৷ বুধবার ফের একবার সোশাল মিডিয়ায় লাইভে এসে বিস্ফোরক কিছু দাবি করেন দেবলীনার দিদি ৷ তিনি অভিযোগ করেন, দেবলীনাকে চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে ৷

কী অভিযোগ দেবলীনার দিদির ?

বুধবার সকালে দেবলীনার দিদি সোশাল মিডিয়ায়, গায়িকার পেজ থেকে একটি লাইভ করেন ৷ সেখানে তিনি অভিযোগ করেন, দেবলীনা মানসিকভাবে বিপর্যস্ত ৷ এখনও তিনি নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছেন ৷ চিকিৎসকরা এই মুহূর্তে দেবলীনাকে ফোন ও সোশাল মিডিয়া থেকে দূরে রাখতে বলেছেন ৷ এরপরেই দেবলীনার দিদি অভিযোগ করেন, কয়েকদিন ধরে দেবলীনার চরিত্র ও অভিপ্রায় নিয়ে সোশাল মিডিয়ায় কুৎসা রটনো হচ্ছে ৷ যা দেবলীনার মনোবল আরও ভেঙে দিচ্ছে ৷

দেবলীনার দিদি বলেন, "প্রবাহের পরিবার আমার বোনকে নিয়ে কাদা ছেটাচ্ছে ৷ আমার বোন টাকা দেখে ওদের বাড়ি গিয়েছে ৷ ওদের পয়সা আছে, এই কেসটা যাতে না তোলা হয়, তাই পয়সা খাওয়াচ্ছে অনেককে ৷ এতদিন বলিনি আজ বাধ্য হয়ে বলছি ৷ বোনের মানসিক অবস্থা ভালো নয় ৷ ও এখনও প্রবাহকে ফোন করে কথা বলতে চাইছে ৷ সংসার করতে চাইছে ৷ আপনাদের সকলের কাছে, হাত জোড় করে বলব, বোনকে যাঁরা চেনেন না, জানেন না তাঁকে নিয়ে কথা বলবেন না ৷ আত্মহত্যায় প্ররোচনা করবেন না ৷ আমরা আতঙ্কে আছি, আবার ও যেন কিছু করে না ফেলে ৷ আমার মনে হল, এটা সবাইকে জানানো দরকার ৷ আমার বোনকে এইভাবে মলেস্ট করবেন না ৷ আপনারা জানেন না ওর মানসিক অবস্থা কী ৷ বিশ্বাস না হলে আপনারা চিকিৎসকের সঙ্গেও কথা বলতে পারেন ৷"

গায়িকার দিদি আরও বলেন, "এখন আমরা বোনকে ট্রমা থেকে বের করতে চাই ৷ ডাক্তার বলেছে, ওকে ফোন না দিতে ৷ ওর সঙ্গে সকলের দেখা করতে দেওয়া হচ্ছে না ৷ চিকিৎসকরা বলছেন, 'সি ইজ নট ব্যালেন্সড' ৷ সাইক্রিয়াটিস্ট এসেছিলেন, কাউন্সিলর এসেছিলেন, তাঁরাও বললেন 'সি এজ নট ওয়েল' ৷ অনেকদিন ধরে প্ল্যান করছে নিজেকে শেষ করে দেওয়ার ৷ এখনও সেই প্ল্যান করছে ৷ আমাকে এখনও জিজ্ঞাসা করছে, সবচেয়ে সোজাভাবে কীভাবে মরা যায় ৷ ওকে ছোট থেকে মানুষ করেছি ৷ আমি ওকে এইভাবে দেখতে পারছি না ৷ দয়া করে ওকে নিয়ে নেগেটিভিটি ছড়াবেন না প্লিজ ৷"

এদিন লাইভে দেবলীনার দিদি জানান, 78টা ঘুমের ওষুধ খাওয়ার পরেও কীভাবে বোন বেঁচে গিয়েছে ৷ সেটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় ৷ তিনি জানান, এর আগে অসুস্থতার জন্য দেবলীনাকে চিকিৎসক হালকা ঘুমের ওষুধের প্রেসক্রিপশন দিয়েছিল ৷ দীর্ঘ সময় ধরে সেই প্রেসক্রিপশন দেখিয়ে দেবলীনা এতগুলো ঘুমের ওষুধ জড়ো করেছিল ৷ যেহেতু হালকা ডোজের ছিল আর বন্ধু সায়ক ঠিক সময়ে সকলকে খবর দিয়েছিল, তাই এই যাত্রায় সে বেঁচে গিয়েছে ৷

দেবলীনার দিদি কাঁদতে কাঁদতে বলেন, "চিকিৎসক চোখে চোখে রাখতে বলেছে বোনকে ৷ ওর মাথায় এখনও জীবন শেষ করার পরিকল্পনা চলছে ৷ চিকিৎসকের কথা মতো বোনকে সোশাল মিডিয়া থেকে দূরে রেখেছি ৷ বোন ওয়াশরুমে গেলেও আমি দাঁড়িয়ে থাকি ভয়েতে দরজার বাইরে ৷ আমার বোনটা যেন ফের কিছু করে না ফেলে ! ওর হাতে মাইকটা মানায় কোনও অস্ত্র নয়, আশীর্বাদ করুন, প্রার্থনা করুন আমার বোন যেন সুস্থ হয়ে যায় ৷"

Last Updated : January 7, 2026 at 1:05 PM IST