ETV Bharat / entertainment

নীল ড্রাম মৃত্যু রহস্য থেকে হানিমুনে খুন ! কেন মহিলারা হত্যা করেন ?

ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড দেখলে চোখ কপালে উঠবে আপনারও ৷ সত্য ঘটনা অবলম্বনে নানা ডকু-সিরিজ কোথায় দেখবেন ?

crime-docu-series-honeymoon-se-hatya-to-house-of-secrets-the-burari-deaths-real-murder-stories-in-ott
কেন মহিলারা হত্যা করেন ? (পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 7, 2026 at 4:15 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 জানুয়ারি: কথাতেই আছে, সিনেমা সমাজের আয়না ৷ এবার সেই আয়নায় ধরা পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বুক কাঁপিয়ে দেওয়া হত্যাকাণ্ড ৷ যেখানে একদিকে যেমন ধরা পড়বে মেঘালয়ার বুকে ঘটা সোনম রাজা রাঘুবংশীর হত্যাকাণ্ড তেমনই ফের একবার ফিরে দেখা হবে মীরাটের নীল ড্রাম কেস বা দিল্লির ইলেকট্রিক শক কেস ৷

জি-ফাইভে আসছে নতুন ক্রাইম ড্রামা সিরিজ 'হানিমুন সে হত্যা' (Honeymoon Se Hatya) ৷ 9 জানুয়ারি এই ডকুমেন্টারি সিরিজ বেশ কিছু শিহরণ তোলা সত্যঘটনা সামনে আনছেন, যেখানে স্ত্রীরা নির্দয়ভাবে হত্যা করেছেন তাঁদের স্বামীদের ৷ আর এই ডকুমেন্টারিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলা হয়েছে, 'কেন মহিলারা হত্যা করেন ?' এই ক্রাইম ডকুমেন্টারি সিরিজটি ভারতের কিছু সবচেয়ে উদ্বেগজনক এবং বহুল আলোচিত ঘটনাগুলো নতুন করে তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে মেঘালয়ের সোনম রাজা রঘুবংশী মামলা, মিরাটের ব্লু ড্রাম মামলা, ভিওয়ানির ইনফ্লুয়েন্সার মামলা, মুম্বইয়ের টাইলস মামলা (নালাসোপারা টাইলস মামলা) এবং দিল্লির ইলেকট্রিক শক মামলা, যা দেশব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করার পাশাপাশি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

আসলে, আমরা অনেক সময় পর্দায় তাই দেখি, যা চারপাশে নানা সময়ে ঘটে চলেছে ৷ সিনেমায় এমন উদাহরণ অনেক আছে ৷ রয়েছে সিরিজ ও ডকুমেন্টারিও ৷ একনজরে দেখে নেওয়া যাক, এমন কিছু ডকুমেন্টারি-সিরিজ যেখানে ধরা পড়েছে সমাজের বুকে ঘটে যাওয়া ভয় ধরানো হত্যাকাণ্ড, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ৷

দিল্লি ক্রাইম

কোথায় দেখবেন: নেটফ্লিক্স

ভারতের অন্যতম প্রশংসিত ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম' বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। প্রথম সিজনে দিল্লি পুলিশকে 2012 সালের নির্ভয়া গণধর্ষণ মামলার তদন্ত করতে দেখা যায় ৷ যেখানে জনরোষ এবং বিশ্বব্যাপী সমালোচনার মুখে ন্যায়বিচারের জন্য পুলিশের অক্লান্ত প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে।

হাউস অফ সিক্রেকটস: দ্য বুরারি ডেথস

কোথায় দেখবেন: নেটফ্লিক্স

সালটা 2018 ৷ দিল্লির বুরারিতে একই পরিবারের 11 জন সদস্যের রহস্যময় মৃত্যু। সাংবাদিক, তদন্তকারী এবং পরিবারটির ঘনিষ্ঠ ব্যক্তিদের সাক্ষাৎকারের মাধ্যমে সিরিজটি এই মর্মান্তিক ঘটনার পেছনের উদ্বেগজনক রহস্যের জট খোলে এই সিরিজ। এটি কেবল একটি অপরাধ কাহিনীই নয়, বরং এটি বিশ্বাস, মানসিক স্বাস্থ্য এবং পরিবারের ভেতরের গোপনীয়তা কীভাবে বিপজ্জনক মোড় নিতে পারে, সেই বিষয়গুলোও তুলে ধরে।

ডান্সিং অন দ্য গ্রেভ

কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিয়ো

সত্য ঘটনা অবলম্বনে তৈরি তথ্যচিত্র সিরিজটিতে ধরা পরে 1990-এর দশকে ঘটা হাড়হিম করা ঘটনা ৷ বেঙ্গালুরুর উত্তরাধিকারিণী শাকেরেহ খলিলির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা দেখলে হতবাক হবেন আপনিও ৷ একজন সমাজসেবিকার জীবনকাহিনী হিসেবে যা শুরু হয়েছিল, তা নিমেষে বিশ্বাসঘাতকতা, মোহ এবং একটি ভয়াবহ অপরাধের কাহিনিতে পরিণত হয় ৷ বাস্তব সাক্ষাৎকার, আর্কাইভাল ফুটেজ এবং নাটকীয় পুনর্নির্মাণের মাধ্যমে 'ড্যান্সিং অন দ্য গ্রেভ' ভারতের অন্যতম মর্মান্তিক একটি সত্য অপরাধের ঘটনা ৷

ইন্ডিয়ান প্রিডেটর

কোথায় দেখবেন: নেটফ্লিক্স

ইন্ডিয়ান প্রিডেটর হল গায়ে কাঁটা দেওয়া সত্য অপরাধভিত্তিক তথ্যচিত্রের এক অবিশ্বাস্য সংকলন ৷ যেখানে ভারতের বেশ কিছু ভয়াবহ ও জটিল অপরাধ মামলার গভীরে গিয়ে অনুসন্ধানের তথ্য উঠে আসে। সিরিজের প্রতিটি পর্বে একজন ভিন্ন বাস্তব জীবনের হত্যাকারীর ওপর আলোকপাত করা হয়েছে ৷ যেখানে তাদের অপরাধ, পরবর্তী তদন্ত এবং সামাজিক প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

যেমন-'দ্য বুচার অফ দিল্লি' পর্বে চন্দ্রকান্ত ঝাকে দেখানো হয়েছে, যিনি দিল্লির তিহার জেলের কাছে মুণ্ডু কাঁটা দেহ ফেলে রেখে কর্তৃপক্ষকে উপহাস করত।

দ্য ডায়েরি অফ এ সিরিয়াল কিলার' পর্বে রাজা কোলান্ডারের জীবন তুলে ধরা হয়েছে ৷ যে তার 15টি হত্যাকাণ্ডের ঘটনা একটি ভয়ংকর ডায়েরিতে লিখে রেখেছিল।

সিরিজে রয়েছে 'মার্ডার ইন এ কোর্টরুম' পর্ব ৷ যেখানে দেখানো হয়েছে আক্কু যাদবের ঘটনা ৷ যে ছিল একজন কুখ্যাত ধর্ষক ৷ বছরের পর বছর ধরে সন্ত্রাস চালানোর পর নাগপুরের একটি আদালতের ভেতরে একদল মহিলার হাতে মৃত্যু হয় তার ৷

কারি অ্যান্ড সাইনাইড: দ্য জলি জোশেফ কেস

কোথায় দেখবেন: নেটফ্লিক্স

চার পর্বের এই তথ্যচিত্র সিরিজটি বেঙ্গালুরু সিটি পুলিশের গুরুত্বপূর্ণ তদন্ত তুলে ধরে ৷ যেখানে তারা চারটি সহিংস অপরাধ সমাধানের চেষ্টা করে ৷ এর মধ্যে তিনটি হত্যাকাণ্ড এবং একটি শিশু অপহরণের ঘটনার উল্লেখ রয়েছে।