ETV Bharat / entertainment

Yearender 2025: বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন যে সব তারকারা…

2025 সালে হিন্দি ও বাংলা বিনোদন জগতে অনেক তারকার ঘর বাঁধার স্বপ্ন পূরণ হয়েছে ৷ জীবনসাথীকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু এই তারকাদের ৷

bollywood-and-tollywood-celebrities-who-tied-the-knot-in-2025, check out the full list
বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন যে সব তারকারা… (ইন্সটাগ্রাম/এএনআই/ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 11, 2025 at 1:28 PM IST

6 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: দেখতে দেখতে শেষের পথে 2025 ৷ নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হচ্ছে ধীরে ধীরে ৷ বছরকে আলবিদা জানানোর আগে ফিরে দেখা যাক, 2025 কাদের জীবনে নিয়ে এসেছে ভালোবাসার ছোঁয়া ৷ অর্থাৎ বলিউড ও বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে কোন-কোন তারকা এই বছর খুঁজে পেয়েছেন তাঁদের মনের মানুষ ৷

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা, যাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বছর ( Bengali Celebrities Who Tied Knot In 2025 ) ৷

শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস:

দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে জীবনের নয়া অধ্যায় শুরু করেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। 19 জানুয়ারি নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হয় তাঁদের। দুজনেই টেলিভিশনের জনপ্রিয় মুখ ৷

মল্লিকা বন্দ্যোপাধ্যায়-রুদ্রজিৎ রায়:

জানুয়ারির শুরুতেই দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন টলিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় ৷ গত বছর ডিসেম্বর মাসে, মল্লিকা পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আংটি বদল ও রেজিস্ট্রি করেছিলেন। 25 জানুয়ারি ডাক্তার পাত্র রুদ্রজিৎ রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। রুদ্রজিৎ পেশায় চিকিৎসক এবং ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবেও কাজ করছেন

তনুশ্রী চক্রবর্তী-সুজিত বসু:

28 নভেম্বর সকালে আচমকাই আসে খুশির খবর ৷ বিদেশের মাটিতে বিয়ে করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ৷ তিনি আমেরিকার বাসিন্দা সুজিত বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ৷ বিয়েটি ছিল শান্ত পরিবেশে, বর পক্ষের পরিকল্পনায়। তনুশ্রী একটি ঐতিহ্যবাহী লেহেঙ্গা এবং পান্নার গয়না পরেছিলেন। চুপিসারে তনুশ্রীর বিয়ে অনুরাগীদের অবাক করেছিল ৷

অন্তরা মিত্র-শৌর্য:

বাঙালি গায়িকা অন্তরা মিত্র 25 নভেম্বর বিয়ে করেছেন। তিনি বেঙ্গালুরুর আইটি পেশাদার শৌর্য-কে বিয়ে করেন। তাঁদের বিয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে বাঙালি রীতিতে অনুষ্ঠিত হয় ৷ উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা ।

বিহু-রোজার বিয়ে

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায়। বছর তিনেক আগে বন্ধু রোজার সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন বিহু ৷ 25 নভেম্বর বয়ে সামাজিক বিয়ের আসর ৷ বিহু-র বহুদিন ধরেই গানবাজনা নিয়ে চর্চা ৷ এখন সঙ্গীত পরিচালক প্রীতমের টিমে রয়েছেন বিহু।

রূপা ভট্টাচার্য-দেবাঙ্ক ভট্টাচার্য:

13 জুলাই, দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রূপা ভট্টাচার্য ৷ পেশায় ইঞ্জিনিয়ার দেবাঙ্করও নেশা অভিনয়। সেখান থেকেই এই জুটির বন্ধুত্ব-প্রেমের সূত্রপাত ৷ বেশ জাঁকজমকের সঙ্গেই সামাজিক মতে বিয়ে সারেন অভিনেত্রী ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, বলিউডে তথা টেলিভিশন জগতের কোন কোন তারকা খুঁজে পেয়েছেন তাঁদের জীবন সঙ্গী (Bollywood Celebs Married In 2025) ৷

আরমান মালিক-আশনা শ্রফ:

বছর শুরুতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন গায়ক আরমান মালিক ৷ দীর্ঘদিনের প্রেমিকা আশনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে 2023 সালের অগস্টে বাগদান সারেন আরমান ৷ চলতি বছর 2 জানুয়ারি মহাবালেশ্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি ৷

প্রতীক বব্বর-প্রিয়া বন্দ্যোপাধ্যায়

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ৷ এই দিন অভিনেতা প্রতীক বব্বর মুম্বইয়ের বান্দ্রায় তাঁর প্রয়াত মা স্মিতা পাটিলের বাড়িতে অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে জীবন সঙ্গী হিসাবে বেছে নেন ৷ ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

আদর জৈন-আলেখা আদভানি

আদর তাঁর দীর্ঘদিনের বান্ধবী আলেখা আদভানিকে চলতি বছর 12 ফেব্রুয়ারি গোয়ায় খ্রিস্টান রীতিতে বিয়ে করেন। এরপর 21 ফেব্রুয়ারি মুম্বইয়ে এই দম্পতি গাঁটছড়া বাঁধেন। বিয়েতে কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, নীতু কাপুর, আলিয়া ভাট এবং সাইফ আলি খানসহ পুরো কাপুর পরিবার উপস্থিত ছিলেন।

প্রাজোক্তা কোলি-বৃশাঙ্ক খানাল

'মোস্টলিসেন' নামে পরিচিত ইউটিউবার প্রাজোক্তা কোলি 25 ফেব্রুয়ারি কার্জাতের ওলিয়ান্ডার ফার্মসে আইনজীবী বৃশাঙ্ক খানালকে বিয়ে করেন। বিয়ের আগে এই দম্পতি 13 বছর ধরে সম্পর্কে ছিলেন। নেপালে জন্ম বৃশাঙ্কেরর ৷ তাঁর সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে নেপালি মতে বিয়ে করেন অভিনেত্রী ও ইউটিউবার প্রাজোক্তা ৷

রাফতার-মনরাজ জাওয়ান্দা

ব়্যাপার রাফতার বিয়ে করেছেন ফ্যাশন স্টাইলিস্ট মনরাজকে ৷ 31 জানুয়ারি কেরালার তিরুবনন্তপুরমে দুই ধর্ম মতে বিয়ে হয় তাঁদের ৷ প্রথমে দক্ষিণী মতে ও মরে শিখ মতে বিয়ে সারেন তাঁরা ৷

জাইরা ওয়াসিম: 6 বছর আগে বলিউডকে বিদায় জানিয়েছেন দঙ্গল খ্যাত এই অভিনেত্রী ৷ 18 অক্টোবর তাঁর বিয়ের খবরে চমকে যান অনুরাগীরা ৷ ইন্সটাগ্রামে প্রাক্তন অভিনেত্রী দুটি বিয়ের ছবি পোস্ট করেন ৷ কিন্তু তিনি তাঁর স্বামীর নাম ও মুখ প্রকাশ্যে আনেননি ৷ সোনালি জড়ি দিয়ে কাজ করা লাল রঙের পোশাকে দেখা যায় জাইরাকে ৷

সারা খান-ক্রিশ পাঠক: 2010 সালে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেন সারা ৷ 2011 সালে ডিভোর্স হয়ে যায় ৷ 14 বছর পর ফের একবার জীবনসঙ্গী খুঁজে পান 'বিদাই' খ্যাত অভিনেত্রী ৷ পাত্রের নাম ক্রিশ পাঠক ৷ তিনি সারার থেকে তিন বছরের ছোট ৷ 6 অক্টোবর এই জুটি কোর্টে গিয়ে বিয়ে করেন ৷ এরপর মুসলিম ও হিন্দু দুই ধর্ম মতেই বিয়ে করেন এই জুটি৷

হিনা খান-রকি জসয়ওয়াল

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান চলতি বছর 4 জুন তাঁর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ হিনা দীর্ঘ সময় ধরে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছেন ৷ এই সময় সর্বদা তাঁর পাশে ছিলেন রকি ৷ প্রিয় বন্ধুকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নেন ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় খ্যাত হিনা খান ৷

অভিকা গৌর-মিলিন্দ সুমন

সেদিনের বালিকা বধূ আজ কারোর সত্যি সত্যি জীবনসঙ্গী ৷ 30 সেপ্টেম্বর অভিকা গৌর রিয়েলিটি শো পতি-পত্নী অউর পাঙ্গা-তে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তাঁর বিয়ে কোনও প্যালেসে নয়, মুম্বইয়ের শুটিং সেটে সম্পন্ন হয়েছে ৷ আর যা ন্যাশনাল টেলিভিশনে সম্প্রচারিতও হয়েছে ৷

অশ্লেষা সাওয়ান্ত-সন্দীপ বাসওয়ানা

অভিনেত্রী অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা 23 বছর লিভ টুগেদারে ছিলেন ৷ সেই সম্পর্ক 23 নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এই দম্পতি বৃন্দাবনে ব্যক্তিগত ও অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

সামান্থা রুথ প্রভু-রাজ নিদিমোরু:

অতীতকে ভুলে ফের এক নতুন জীবন শুরু করেন সামান্থা রুথ প্রভু ৷ অভিনেত্রী সামান্থা এবং পরিচালক রাজ নিদিমোরু বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পয়লা ডিসেম্বর, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। শুরু থেকেই এই বিয়ে ছিল চর্চায় ৷ কাকপক্ষীও টের পায়নি সামান্থার বিয়ের খবর ৷ পরবর্তী সময়ে ছবি সামনে আসতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসেন এই দম্পতি ৷