ETV Bharat / entertainment

'পাগলু' গানে নাচলেন হরভজন, বিগ বস-এর ঘরে প্রতিযোগী কারা ?

দাদা সৌরভের সঞ্চালনায় শুরু হয়েছে বিগ বস বাংলা । মনামী থেকে ভরত কল, লাফটার সেন থেকে সায়ক, আর কারা রয়েছেন বিগ বস-এর ঘরে ?

bigg-boss-bangla-season-3 Sourav Ganguly hosting populer show, check full contestants list
বিগ বস-এর ঘরে প্রতিযোগী কারা ? (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 30, 2026 at 10:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: শুরু হল 'বিগ বস বাংলা' সিজন 3 ৷ বিগ বস-এর জন্য কণ্ঠ শুনলে মনে হয়, তা অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের । কিন্তু সেই কথা অস্বীকার করেছেন অভিনেতা । তাই বিগ বস-র নেপথ্যে গলা কার, সেটা নিয়েও রয়েছে দর্শকদের মধ্যে আগ্রহ । শো শুরু হয় দাদার গ্র‍্যান্ড এন্ট্রির মাধ্যমে। দাদা ঘুরে দেখান বিগ বসের দুর্গ। এরপর মনামীর চোখধাঁধানো ডান্স পারফরম্যান্সে মন মাতে সকলের। একে একে আসেন বাকি প্রতিযোগীরা।

অর্থাৎ ভরত কল, সৃজলা গুহ, দুর্নিবার সাহা, সোহিনী পাল, শন বন্দ্যোপাধ্যায়, নিরঞ্জন মণ্ডল, নন্দিনী দত্ত, দীপেন্দু বিশ্বাস, সায়ক চক্রবর্তী, ডিজাইজার তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, সোনামণি সাহা, আলেকজান্দ্রা টেলর, ঝিলম গুপ্ত, জয়িতা চ‍ট্টোপাধ্যায়।

হঠাতই বিগ বসের দুর্গে এসে পড়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এদিন'পাগলু' গানের সঙ্গে নাচলেন ভাজ্জি। বাংলায় দাদাকে বললেন, "আমি তোমাকে ভালোবাসি।" দুজনে এরপর ফিরে যান নিজেদের পুরনো দিনে। দুজনেই ভাগ করে নেন পুরনো সব স্মৃতি। হরভজন এদিন দাদাকে বলেন, "তোমার তো মাঠে, ক্রিকেটের কোচ হিসেবে, সিএবি'র প্রেসিডেন্ট হিসেবে থাকার কথা। এখানে কী করছ তুমি?" ভাজ্জি আরও বলেন, "দাদা আমাদের কাছে বিগ বস।।উনি আমার কেরিয়ার গড়ে দিয়েছেন।" সৌরভও এদিন মন খুলে প্রশংসা করেন ভাজ্জির। তনুশ্রী দাদাকে চিমটি কেটে দেখেন তিনি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায় কিনা।

তবে, বিগ বস-এর ঘরে টুইস্ট থাকবে না, তা কী করে হয় । এদিন সায়ক ও অনিন্দ্যর সঙ্গে মজার খেলা খেলেন সঞ্চালক সৌরভ । দুই প্রতিযোগীর সঙ্গে কোন মহিলা প্রতিযোগী যাবেন তা নিয়ে চলে মজার খেলা । অবশেষে সায়কের সঙ্গে ঘরে প্রবেশ করেন আলেকজান্দ্রা টেলর । অন্যদিকে, একটা বন্ধ খাম নিয়ে ঘরে প্রবেশ করেন অনিন্দ্য । আক টুইস্ট ছিল সেখানেই । বিগ বস-অনিন্দ্যকে নিজের পছন্দের বিছানা বেছে নেওয়ার অধিকার দেন । কিন্তু অনিন্দ ঠিক করেন অতিরিক্ত ঠান্ডার কারণে তিনি বাইরে শোবেন । তাই সেই অধিকার তিনি দিয়ে দেন সৃজলাকে । আর যথারীতি বিছানা নিয়েই শুরু হয় বিগ বস-এর ঘরে মনোমালিন্য । এরপর রয়েছে ক্যাপ্টেনসির টাস্ক ।15 জন প্রতিযোগীর মধ্যে কে হবেন বিগ বস বাংলা ঘরের প্রথম ক্যাপ্টেন, তা জানা যাবে শীঘ্রই ।

আরও পড়ুন