ETV Bharat / entertainment

বেত হাতে হাজির প্রোফেসর বিদ্যা, স্বস্তিকার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ভাস্বরও

স্বস্তিকা দত্তের সঙ্গে কোন চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে ?

bhaswar-chatterjee-in-swastika-dutta-starrer-professor-bidya-banerjee
বেত হাতে হাজির প্রোফেসর বিদ্যা, কোন চরিত্রে দেখা যাবে ভাস্বরকে ? (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 17, 2025 at 2:49 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 17 নভেম্বর: তিন বছর পর ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷ আসছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' (Professor Bidya Banerjee)। হাতে শুধু বীণা আর পুস্তক নয়, মাঝে মাঝে তুলে নিতে হবে বেত। না হলে সোজা হবে না বেয়াদপেরা- এই বার্তা দিতে টিভির পর্দায় হাজির অভিনেত্রী ৷

আজ থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। তাঁকে শেষ দেখা যায় ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'য় ঝিমলির চরিত্রে। আর এবার এখানে তিনি ভীষণ কঠোর, প্রতিবাদী, স্পষ্টবাদী এক নারী চরিত্র। বিদ্যা ব্যানার্জি প্রতিবাদ করে এবং করতে শেখায়। ধারাবাহিকের সাম্প্রতিক এক প্রোমোতে দেখানো হচ্ছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জির একটা ভিডিয়ো এখন পুরো ভাইরাল। সমাজের কিছু কুলাঙ্গারদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যে পদক্ষেপ সে নিয়েছে তা দৃষ্টান্তমূলক।

কে এই প্রোফেসর বিদ্যা ব্যানার্জি যার বিশ্বাস যে শিক্ষা শুধু বীণা আর পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য? সেটাই জানা যাবে ধারাবাহিকের পর‍তে পরতে। স্বস্তিকা এখানে অনেকটা অন্যরকম। বাংলা টেলিভিশনে তাঁকে চিরকাল বাবলি ক্যারেক্টারেই পেয়েছে দর্শক। দুষ্টু মিষ্টি নায়িকা হিসেবেই তাঁকে ভালোবাসার সুযোগ পেয়েছে মেগা সিরিয়ালের দর্শক। এবার কোথাও গিয়ে অন্য সুর কেমিস্ট্রি তাঁর চরিত্র বিন্যাসে। আর সেটা ঘটিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

কে থাকবেন স্বস্তিকার বিপরীতে? খবর স্বস্তিকার বিপরীতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। এর আগে জুটি হিসেবে স্বস্তিকা পাশে পেয়েছেন রোহণ ভট্টাচার্য, ক্রুশল আহুজা, রুদ্রজিৎ মুখোপাধ্যায়, শুভঙ্কর সাহা-সহ আরও অনেককে। এবার অর্ণবের সঙ্গে তাঁর রসায়ণ কেমন জমে সেটাই দেখার। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়।

ইটিভি ভারত তাঁর চরিত্রের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "আমার চরিত্রের নাম রাজরূপ। আমি এখানে হিরোর কাকা। আমার চরিত্রটা অত্যন্ত পজিটিভ। আমার দাদা মানে হিরোর বাবা নেগেটিভ। তবে আমি পজিটিভ। আর যে কলেজে বিদ্যা ব্যানার্জি শিক্ষকতা করে সেখানে আমি আর সুপ্রিয় দা ট্রাস্টি বোর্ডে আছি ৷ পরবর্তী কালে হয়ত দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হবে। সেটাও চমক। তবে, আপাতত যা সিন করেছি তাতে বেশ মজার একটা চরিত্র আমি পেয়েছি ৷ কেউ প্রেমে পড়লে তাকে আমি এগিয়ে যেতে সাহায্য করি এরকম আর কি ৷ খুব ইন্টারেস্টিং আর কি ৷ স্নেহাশিস দা আমাকে সবসময়ই ইন্টারেস্টিং চরিত্র দেয় এবারও দিয়েছেন।"

17 নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে 8টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এতদিন এই স্লটে দেখানো হত 'রাজ রাজেশ্বরী রানী ভবানী'। আজ থেকে সেই ধারাবাহিক বিকেল 5টায় সম্প্রচারিত হবে ।