ETV Bharat / entertainment

বিশ্বশান্তির বার্তা নিয়ে ফিফার মঞ্চে বাংলার উদ্যোগ, প্রতীকী ফুটবলে স্বাক্ষর সন্দীপ রায় সহ অন্যান্য খ্যাতনামাদের

ভারতের ইতিহাসে এই প্রথম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর মাধ্যমে বিশ্বশান্তির প্রতীক হিসেবে একটি স্বাক্ষরিত ফুটবল ফিফার কাছে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
বিশ্বশান্তির বার্তা নিয়ে নতুন উদ্যোগ (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 6, 2026 at 1:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 জুলাই: যুদ্ধ-বিধ্বস্ত ও অস্থির বিশ্বে ফুটবলের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল বাংলা। ফিফা বিশ্বকাপ 2026 (Fifa World Cup 2026)-কে সামনে রেখে বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরসম্বলিত একটি প্রতীকী ফুটবল এবং শান্তির বার্তা বহনকারী একটি বিশেষ গান বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, ভারতের ইতিহাসে এই প্রথম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর মাধ্যমে বিশ্বশান্তির প্রতীক হিসেবে একটি স্বাক্ষরিত ফুটবল ফিফার কাছে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন AIFF-এর সভাপতি কল্যাণ চৌবে।

এই উদ্যোগের অন্যতম আকর্ষণ শান্তি ও ঐক্যের বার্তা বহনকারী একটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) গান। গানটির কথা ও সুর করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক অভিজিৎ পাল। গানটি কণ্ঠ দিয়েছেন পদ্মভূষণ উষা উত্থুপ, জনপ্রিয় ব্যান্ড 'ক্যাকটাস'-এর কণ্ঠশিল্পী পটা এবং ওপার বাংলার শিল্পী তানিম। এছাড়াও বিশেষ একটি কবিতা আবৃত্তি করেছেন রঞ্জন প্রসাদ দাস। উদ্যোক্তাদের জানানো হয়েছে, আন্তর্জাতিক শান্তির বার্তা হিসেবে গানটি 'এফএমডি বাংলা'র উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই উদ্যোগে সহযোগিতা করছে 'বি ডব্লিউ এস'।

কী বললেন পটা ? (সংগৃহীত)
bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
পরিচালক গৌতম ঘোষের সঙ্গে (সংগৃহীত)

প্রতীকী ফুটবলটিতে স্বাক্ষর করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তবলা শিল্পী পণ্ডিত তন্ময় বসু, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, অর্জুন পুরস্কারপ্রাপ্ত কাবাডি খেলোয়াড় ও কোচ বিশ্বজিৎ পালিত, অর্জুন পুরস্কারপ্রাপ্ত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, বিপ্লবী পুলিনবিহারী দাসের পৌত্র বিশ্বরঞ্জন দাস, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায় ও সন্দীপ রায়, নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, ক্রীড়া ভারতীর বিভাস মজুমদার এবং রাজ্য বক্সিং সংস্থার কার্যনির্বাহী সম্পাদক কুণাল সাহা।

bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
সাক্ষর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের (সংগৃহীত)
bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে (সংগৃহীত)

উদ্যোক্তা অভিজিৎ পালের কথায়, "ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি বিশ্বমানবতার ভাষা। মাঠে 22 জন খেলোয়াড় যেমন একে অপরকে সম্মান জানিয়ে খেলেন, তেমনই পৃথিবীর মানুষও শান্তি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হোক-এই বার্তাই আমরা ফিফার মঞ্চে পৌঁছে দিতে চাই।" সঙ্গীত পরিচালক অভিজিৎ পাল ASR Pan India Award-এ সম্মানিত। তিনি কিংবদন্তি সাহিত্যিক রাজশেখর বসুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র 'পরশুরাম'-এর নির্মাতাও।

bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে (সংগৃহীত)
bengals-initiative-on-the-fifa-world-cup-2026-stage-with-a-message-of-world-peace
ফিফার মঞ্চে বাংলার উদ্যোগ (সংগৃহীত)

উদ্যোক্তাদের আশা, ফুটবল ও সংস্কৃতির এই সম্মিলিত প্রয়াস বিশ্বের কাছে ভারত তথা বাংলার শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন