ন্যাড়া মাথা, শরীর পশুর লোমে ঢাকা ! অ্যাটলির সিনেমায় কোন লুকে ধরা দিলেন আল্লু অর্জুন ?
আল্লু অর্জুন ও অ্যাটলির- 'AA22xA6' প্রোজেক্টের কী নামইবা রাখা হল ?

By ETV Bharat Entertainment Team
Published : April 8, 2026 at 11:05 AM IST
|Updated : April 8, 2026 at 11:11 AM IST
হায়দরাবাদ, 8 এপ্রিল: আল্লু অর্জুন (ALLU ARJUN) এবং পরিচালক অ্যাটলির (ATLEE) বহু-প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা 'AA22xA6'-এর আনুষ্ঠানিক নাম, প্রথম লুক পোস্টার অবশেষে হাজির ৷ 7 তারিখেই ঘোষণা করা হয়েছিল, পুষ্পা তারকার জন্মদিনেই সামনে আসবে সিনেমার নাম ৷ বেলা 11টায় খুলে গিয়েছে রহস্যের সেই দরজা ৷
আল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলির মধ্যকার বহু-প্রতীক্ষিত উদ্যোগ ঘোষণার পর থেকেই অনুরাগী ও দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল ৷ 'AA22xA6'-সাময়িক এই নাম নিয়েই এগিয়ে এই প্রোজেক্ট ৷ 8 এপ্রিল আল্লুর 44তম জন্মদিনকে সামনে রেখে, নির্মাতারা অনুরাগীদের সামনে এই উপহার প্রকাশ্যে আনেন ৷ সকাল 11টায় ছবিটির আনুষ্ঠানিক শিরোনাম বা টাইটেল প্রকাশ করা হয়। বহু প্রতীক্ষিত এই প্রোজক্টের প্রথম ঝলক ও টাইটেল সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷
সিনেমার নাম রাখা হয়েছে 'রাকা' ৷ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, "AA22xA6 এখন রাকা ৷ লিমিট ক্রস করে যাবে এমন সিনেমা দেখার জন্য প্রস্তুত থাকুন ৷" পাশাপাশি, সামনে আসে আল্লু অর্জুনের চরিত্রের ঝলকও ৷ যেখানে, অভিনেতার সম্পূর্ণ ন্যাড়া মাথা ও গায়ে পশুর লোম, বড় বড় নখ দেখে অনুমান করা যায়, ভারতীয় সিনেমায় দর্শক নতুন কিছু উপহার পেতে চলেছে ৷
Title Poster tomorrow at 11 AM.#AA22xA6 pic.twitter.com/3do0GyDiFj
— Allu Arjun (@alluarjun) April 7, 2026
আল্লু অর্জুনের 43তম জন্মদিনে বড় ঘোষণা করেছিল সান পিকচার্স প্রযোজনা সংস্থা ৷ 'জওয়ান' খ্যাত পরিচালকের সাই-ফাই অ্যাকশন ছবির প্রোজেক্টেক ঝলক মুগ্ধ করেছিল সকলকে ৷ ইউটিউবে সেই স্পেশাল অ্যানাউন্সমেন্টের ভিডিয়ো আসামাত্রই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভিউয়ার সংখ্যা ৷
সান পিকচার্স-এর তরফে ঘোষণা করা হয় অ্যাটলির সঙ্গে কেরিয়ারের 22 তম ছবি করতে চলেছেন আল্লু ৷ অন্যদিকে, পরিচালক হিসাবে অ্যাটলির এটি 6 নম্বর ছবি হতে চলেছে ৷ 'পুষ্পা'র সাফল্যের পর সাইন্স ফিকশন এই ছবি আল্লুর কেরিয়ারে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে ৷ লোলা ভিএফএক্স থেকে লস অ্যাঞ্জেলসের স্পেকটাকুলার মোশন, ফ্র্যাকচারড এফএক্স, আইএলএম টেকনোপ্রপস, আইরন হেড স্টুডিয়োতে এই সিনেমার খুঁটিনাটি প্রযুক্তির বিষয়ে কথা বলেন আল্লু-অ্যাটলি ৷ দেখা করেছেন আইরন হেড স্টুডিয়োর সিইও জোশ ফার্নান্ডেজের সঙ্গেও ৷

