ETV Bharat / entertainment

রিজেন্ট পার্ক থানায় স্বরূপ বিশ্বাস-অমিত সামন্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের

দাবি করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের নির্বাচন প্রক্রিয়ায় আছে চরম অস্বচ্ছতা। চলছে লাগাতার স্বজনপোষণ।

assistant-director-guild-members-of-bengali-entertainment-industry-demand-transparent-elections
স্বচ্ছ নির্বাচনের দাবি সহ-পরিচালক গিল্ডে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 23, 2026 at 2:56 PM IST

|

Updated : May 23, 2026 at 4:48 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মে: ইম্পার জট না কাটতেই প্রতিবাদের আরেক চিত্র টলিপাড়ায়। এবার গর্জে উঠল সহকারী পরিচালক গিল্ডের একাংশ সদস্য। অভিযোগ সহকারী পরিচালক গিল্ডের সেক্রেটারি নির্বাচনে রয়েছে অস্বচ্ছতা। চলছে লাগাতার স্বজনপোষণ। মে মাসের দ্বিতীয় শনিবারের তপ্ত দুপুর। টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির সহ পরিচালক গিল্ডের একাংশ সদস্য। তাঁদের দাবি যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে গিল্ডের সেক্রেটারি নির্বাচনে। আর এই অস্বচ্ছতায় যাঁর প্রচ্ছন্ন হাত রয়েছে তিনি স্বরূপ বিশ্বাস।

সহ-পরিচালকরা এদিন মিলিতভাবে বলেন, "আমরা এই গিল্ডেরই সদস্য। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা নানা ক্ষেত্রে এখানে বঞ্চিত। কমিটি মেম্বারদের মধ্যে স্বজনপোষণ দীর্ঘদিন ধরে চলছে। 2011 সাল থেকে এটা চলছে। তাতে আমাদের নাভিশ্বাস উঠছে এক প্রকার। আমাদের কর্মসংস্থানের জায়গাটা আজ বড্ড খারাপ। কীভাবে ভালো কাজ হবে, নতুন কাজ আসবে তা নিয়ে কোনও চিন্তা নেই। কীভাবে সব কুক্ষিগত করবে সেই নিয়েই ব্যস্ত। আমরা চাই আমাদের গিল্ড স্বচ্ছভাবে চলুক, যেটা হারিয়ে গেছে।"

স্বচ্ছ নির্বাচনের দাবি (ইটিভি ভারত)

দাবি করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের নির্বাচন প্রক্রিয়ায় আছে চরম অস্বচ্ছতা। সহ পরিচালকেরা বলেন, "আমরা যারা সুস্থভাবে এই গিল্ডটাকে দেখতে নির্বাচনে দাঁড়াই কাজের সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য তাদেরকে আটকে দিয়ে মুষ্টিমেয় কিছু মানুষ আধিপত্য চালিয়ে যাচ্ছে। অনেককে দাঁড়াতে দেয় না। নমিনেশন জমা দেওয়ার সময়েও নানা টালবাহানা করে। নির্বাচনের পরও চলে নানান কারসাজি। টেবিলের নীচে কাজ চলে। গত নির্বাচন এবং এবারের নির্বাচনেও এটা হয়েছে।"

অভিযোগকারীদের মূল অভিযোগ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি অমিত সামন্তর বিরুদ্ধে। ক্ষোভের অন্ত নেই স্বরূপ বিশ্বাসের উপরেও। ভোট পদ্ধতি নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাই পুরনো কমিটি ভেঙে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির দাবি তুলছেন সহ পরিচালকের একাংশ।

তাঁদের বক্তব্য, গত বছরের 31 ডিসেম্বর ফেডারেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও কোন নিয়মে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের নির্বাচন করা হল? প্রতিবাদী পরিচালকদের দাবি, এই পুরো বেআইনি প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

এই বিক্ষোভ থেকেই স্বরূপ বিশ্বাসের সহকারী পরিচালকের পরিচয় ও যোগ্যতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস নিজেও এই গিল্ডের একজন সদস্য। অথচ তিনি কোন কাজ করেছে তার কোনও হিসেব নেই। তাই তিনি কীভাবে এই গিল্ডের সদস্যপদের কার্ড পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা। সহকারী পরিচালকদের সাফ দাবি— স্বরূপ বিশ্বাস তাঁর কেরিয়ারে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তার উপযুক্ত প্রমাণ ও নথিপত্র জনসমক্ষে আনতে হবে।

তাঁদের কথায়, "গোটা ইন্ডাস্ট্রিটা মনোপলিতে চলছে। নতুন প্রযোজক আসছে না। কাজের বাজার শেষ। আমাদের অবস্থা ভিখারিদের থেকেও খারাপ। কাজেদ সংখ্যা কমে গিয়েছে। কমিটি মেম্বারদের পরিচিতরা ছাড়া কেউ কাজ পাচ্ছে না। সমবন্টনের ব্যবস্থা নেই। একইসঙ্গে চলছে থ্রেট, সাসপেন্ডের চক্কর।" এই গোটা বিষয়টি সম্বন্ধে ইতিমধ্যেই পাপিয়া অধিকারীর দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

Last Updated : May 23, 2026 at 4:48 PM IST