নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিগ বি ! দিলেন বিশেষ পরামর্শ
নেপালের ভয়াবহ বন্যা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ অমিতাভ বচ্চনের ৷ এর আগে সোনু সুদ, সঞ্জয় দত্ত, মণীষা কৈরালা নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন৷

By ETV Bharat Entertainment Team
Published : August 29, 2026 at 10:57 AM IST
হায়দরাবাদ, 29 অগস্ট: হড়পা বানে বিপর্যস্ত নেপাল (floods in Nepal) ৷ দুর্যোগে এখনও পর্যন্ত পাঁচশোরও বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ প্রায় দুই হাজার মানুষ ৷ নেপালের ভয়াবহ বন্যা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ তিনি এই ধ্বংসলীলাকে 'অসহনীয়' বলে অভিহিত করেছেন।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন যে, প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় ৷ বরং এক্ষেত্রে ঐশ্বরিক হস্তক্ষেপই কাম্য। 'বিগ বি' লেখেন, "নেপালের বন্যার ধ্বংসলীলা দেখা সত্যিই অসহনীয়... প্রকৃতির রুদ্ররোষের মোকাবিলা করা যায় না... এর সামনে মাথা নত করতে হলে ঐশ্বরিক শক্তির উপস্থিতি প্রয়োজন... আমরা প্রার্থনা করি... কারণ প্রার্থনাই সবকিছুর ঊর্ধ্বে।"
পাশাপাশি অভিনেতা, রাখি বন্ধন উৎসব উদযাপনের একটি ছবিও নিজের ব্লগে শেয়ার করেন ৷ লেখেন, "ভালোবাসা, স্নেহ ও মমতার এই বন্ধন চিরস্থায়ী হোক-ভাই ও বোনের সম্পর্কের সেই অটুট ও অবিস্মরণীয় অঙ্গীকার... কব্জিতে বাঁধা এই পবিত্র সুতোটিই সম্পর্কের চিরস্থায়িত্বের প্রতীক... এর শুভ উপস্থিতিই এই সম্পর্কের ভিত্তি ও তাৎপর্যকে আরও সুদৃঢ় করে তোলে... ৷" কাজের প্রসঙ্গে বলতে গেলে, অমিতাভ বচ্চন বর্তমানে নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2989 এডি' (Kalki 2898 AD)-র সিক্যুয়েল নিয়ে ব্যস্ত আছেন ৷ মহাকাব্যিক পৌরাণিক সায়েন্স-ফিকশন এই সিনেমায় বিগ বির পাশাপাশি মুখ্যচরিত্রে রয়েছেন কমল হাসান, প্রভাস, দিশা পাটানি।
#WATCH | Nepal: Visuals from near the Trishuli River, where repair work on the damaged road was stopped yesterday amid heavy rain and the threat of further flooding. Around 500 metres of the road is still damaged.
— ANI (@ANI) August 29, 2026
The immediate challenge is not only rescuing people from the… pic.twitter.com/4oa7lzQ6Qx
উল্লেখ্য, 26 অগস্ট আকস্মিকভাবে নেপাল ভয়াবহ বন্যার কবলে পড়ে। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, এই বন্যায় ভেসে যাওয়া 579 জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 1 হাজার 924 জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। বলিউড শাহেনশার পাশাপাশি, নেপালে চরম সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা সোনু সুদও ৷
নেপালে জন্মগ্রহণকারী এবং দেশটির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখা অভিনেত্রী মনীষা কৈরালাও এই মর্মান্তিক ঘটনায় প্রতিক্রিয়া জানান। তিনি ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরে ছবি শেয়ার করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। অভিনেতা সঞ্জয় দত্তও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে, সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷

