ETV Bharat / entertainment

শকুন বার্তার সিনেমায় আলি ফজল ! গল্প কী ?

'গেহরাইয়াঁ', 'কাপুর অ্যান্ড সন্স' খ্যাত পরিচালকের সঙ্গে নতুন একটি সিনেমার কাজ করেছেন আলি ফজল ৷

Ali Fazal set to collaborate with Shakun Batra for his Next, check out the details
শকুন বাত্রার পরবর্তী ছবিতে আলি ফজল (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : December 11, 2025 at 10:46 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 ডিসেম্বর: শ্বাস ফেলার সময় নেই ৷ একের পর প্রোজেক্টে ব্যস্ত 'মির্জাপুর'-এর গুড্ডু পণ্ডিত অর্থাৎ আলি ফজল (Ali Fazal) ৷ তাঁর হাতে রয়েছে 'মির্জাপুর’' 'লাহোর: 1947' ছবির কাজ। এবার আলিকে দেখা যাবে পরিচালক শকুন বাত্রার (Shakun Batra) ছবিতে ৷

অভিনেতা আলি ফজল, বর্তমানে মির্জাপুর: দ্য মুভি এবং আমির খানের আসন্ন প্রযোজনা লাহোর 1947-এ ব্যস্ত ৷ অভিনেতা তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে ইন্সটাগ্রামে এক বার্তা দিয়েছেন ৷ তিনি ইন্সটা স্টোরিতে লেখেন, "ইট ইজ আ ব়্যাপ৷" তাঁর এই ছোট্ট বার্তাই অনুরাগীদের মধ্যে কৌতুহল তৈরি করেছে ৷ সূত্রের খবর, আলি ফজল এবার জুটি বেঁধেছেন পরিচালক শকুন বাত্রার সঙ্গে ৷

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, 'গেহরাইয়াঁ', 'কাপুর অ্যান্ড সন্স' খ্যাত পরিচালকের সঙ্গে নতুন একটি সিনেমার কাজ করেছেন আলি ফজল ৷ সিনেমার পটভূমি তৈরি হয়েছে সোশাল মিডিয়াকে কেন্দ্র করে ৷ বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এই সোশাল মিডিয়া ৷ বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন নেট জগতে। তা সমাজের জন্য ভালো না খারাপ নাকি অন্য কোন দিক পরিচালক তুলে ধরতে চান সিনেমার পর্দায় তা এখন জানা যায়নি ৷

ঘনিষ্ঠ সূত্রে খবর, "আলি নীরবে খুব উত্তেজনাপূর্ণ একটি প্রকল্পে কাজ করছেন। তিনি এবং শকুন বাত্রা একটি আপকামিং সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ৷ যা আধুনিক সম্পর্ক এবং পরিচয়ের উপর সোশাল মিডিয়ার প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করে। এটি আলির হাতে নেওয়া সবচেয়ে অনন্য প্রকল্পগুলোর মধ্যে একটি হবে ৷" বড় পর্দায় মির্জাপুর সিনেমার পাশাপাশি আলি ফজলকে নতুন ভূমিকায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷