ETV Bharat / entertainment

তারকা না হলে আমার সঙ্গে খারাপ কিছু ঘটতেই পারত- আয়েশা খান

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান দীর্ঘ সময় ধরেই বডি শেমিংয়ের শিকার ৷ এমনকী, ইনস্টাগ্রামেও পেয়েছেন ধর্ষণের হুমকি ৷

Actress ayesha-khan-talks-about-replaced-from-a-song-for-being-fat-reveals-receiving-rape-threats-daily
আয়েশা খান (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 4, 2026 at 12:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 মার্চ: টি-সিরিজের মতো মতো সংস্থার সঙ্গে একটি গানের শুটিংয়ের প্রস্তাব পেয়েছিলেন দ্বাদশ (Class XII) শ্রেণীতে পড়ার সময় ৷ কিন্তু শুটিংয়ের মাত্র একদিন আগেই তাঁকে বাদ দেওয়া হয় ৷ কারণ তাঁকে নাকি 'মোটা' লাগছিল দেখতে ৷ সেখান থেকেই যুদ্ধ শুরু ৷ যে লড়াই এখনও চলছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খানের ৷

আদিত্য ধরের 'ধুরন্ধর' সিনেমায় 'শরারত' গানটা নিশ্চই দেখেছেন ও শুনেছেন ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই গানের ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে 300 মিলিয়নের বেশি ৷ মধুবন্তী বাগচী ও জ্যাসমিন স্যান্ডলাসের কণ্ঠে মোহময়ী গানে পর্দায় নজর কাড়েন আয়েশা খান ও ক্রিস্টিল ডি'সুজা ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বডি শেমিং ও ক্রমাগত পাওয়া ধর্ষণের হুমকি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আয়েশা ৷

ট্রলিং আর হুমকির শিকার আয়েশা

'উই দ্য উইমেন' অনুষ্ঠানে আয়েশা জানান যে, দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় টি-সিরিজের একটি গানে তাঁর দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল ৷ কিন্তু শুটিংয়ের ঠিক এক রাতে তাঁকে 'মোটা' বলে মনে করা হয়েছিল বলে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি স্বীকার করেন যে নিজের চেহারা সম্পর্কে আত্মবিশ্বাসী হতে তাঁর বেশ সময় লেগেছে। অভিনেত্রী বলেন, "আমার শরীরের জন্য প্রায় প্রতিদিনই আমাকে সোশাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হত ৷ আমি একটি সাধারণ টপ পরলে; মানুষের সমস্ ৷ আমি স্কার্ট পরলে, মানুষের সমস্যা ৷ কোনও পোশাক পরার আগে বা কিছু পোস্ট করার আগে ভাবতে হয়, শুধুমাত্র এই কারণে যে অন্য কেউ আমাকে নিয়ে ট্রোল না করে বসে ৷"

আয়েশা আরও বলেন, "আমি জানি না, একটা খুব সূক্ষ্ম রেখা আছে যেখানে আমি প্রতিনিয়ত লড়াই করতে থাকি ৷ মাঝে মাঝে আমি ভাবি যা খুশি পোস্ট করব ৷ কিন্তু অন্য সময় আমি এমন কোনও মন্তব্য দেখার মুডে থাকি না যেখানে বলা থাকে যে তারা যদি সুযোগ পেত তাহলে তারা আমার সঙ্গে কী করত।" অভিনেত্রী আরও বলেন, "কারণ তুমি একজন সম্ভাব্য ধর্ষক ৷ যদি তোমার শক্তি থাকতো অথবা তুমি যা বলছো তা করতে পারতে, তাহলে তুমি তা করতে। তাই এটা খুবই ভয়ের যে আমাদের চারপাশে এই ধরনের মানুষও ঘুরে বেড়াচ্ছে ৷ এগুলো শুধু মন্তব্য নয়। আমি প্রতিদিন ধর্ষণের হুমকি পাচ্ছি। আমি চাই এর বিরুদ্ধে কঠোর কিছু করা হোক। আমি এমন হুমকিতে ভয় পাই ৷ আজ আমি যদি তারকা বা সকলের কাছে পরিচিত না হতাম, তাহলে আমার সঙ্গে খারাপ কিছু ঘটতেই পারত ৷"

কসৌটি থেকে জার্নি শুরু আয়েশার

আয়েশা একজন জুনিয়র শিল্পী হিসেবে সিনেমা জগতে সফর শুরু করেন ৷ তাঁকে প্রথম দেখা যায়, একতা কাপুর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কে'-তে ৷ আয়েশা 'বলবীর রিটার্নস'-এও অভিনয় করেছেন। 2022 সালে, তিনি 'মুখচিত্রম' সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তেলেগু সিনে জগতে প্রবেশ করেন ৷ 2023 সালে, সলমন খানের সঞ্চালনায় বিগ বস 17-তে উপস্থিত হওয়ার পর আয়েশা উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেন। বিগ বসের পর, ইউটিউবে সম্প্রচারিত তাঁর শো 'দিল কো রাফু কর লে'-এর মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে তিনি 'জাট' সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ৷ তবে, জনপ্রিয়তা শিখরে পৌঁছান, ক্রিস্টল ডি'সুজার সঙ্গে 'ধুরন্ধর' ছবিতে 'শররাত' গানে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ৷ সম্প্রতি, আয়েশাকে কপিল শর্মার 'কিস কিসকো প্যায়ার করু 2'-এ দেখা গিয়েছে। যদিও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে এই সিনেমা ৷ 35 কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমা বক্সঅফিসে আয় করে মাত্র 16.23 কোটি টাকা ৷