অস্কার 2026: সেরা 15তে জায়গা পেল ইশান-বিশালের 'হোমবাউন্ড'
22 জানুয়ারি, অস্কার মঞ্চে কোন সিনেমা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে শেষ লড়াই করবে, তা ঘোষণা করা হবে ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 6, 2026 at 11:21 AM IST
হায়দরাবাদ, 6 জানুয়ারি: অস্কার জয়ের লক্ষ্যে আরও এক ধাপ পৌঁছল ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা 'হোমবাউন্ড' (Homebound) ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Award) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে (International Feature Film category) লড়াই করছে নীরজ ঘয়ানের এই সিনেমা ৷ গর্বের সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা ইশান খট্টরও (Ishaan Khatter) ৷
অ্যাকাডেমির তরফে ঘোষণা করা হয়েছে যে, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিশ্বের 15টি সিনেমা ভোটিংয়ের পরবর্তী রাউন্ডে এগিয়ে গিয়েছে ৷ যেখানে ভারত থেকে রয়েছে 'হোমবাউন্ড' ৷ পাশাপাশি প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইরাক, জাপান, জর্ডান, নরওয়ে, ফিলিস্তিন ছা়ড়াও দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং তিউনিসিয়ার সিনেমা ৷
Fifteen films advanced to the next round of voting in the International Feature Film category. Here’s where they land on the map:
— The Academy (@TheAcademy) January 5, 2026
Argentina, BELÉN
Brazil, THE SECRET AGENT
France, IT WAS JUST AN ACCIDENT
Germany, SOUND OF FALLING
India, HOMEBOUND
Iraq, THE PRESIDENT’S CAKE… pic.twitter.com/BayF3hOfeM
একনজরে দেখে নেওয়া যাক, হোমবাউন্ড ছাড়া আর কোন কোন সিনেমা রয়েছে এই প্রতিযোগিতায় ৷
* বেলেন (আর্জেন্টিনা)
* দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
* ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স)
* সাউন্ড অফ ফলিং (জার্মানি)
* দ্য প্রেসিডেন্ট'স কেক (ইরাক)
* কোকুহো (জাপান),
* অল দ্যাট'স লেফট অফ ইউ (জর্ডান)
* সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
* প্যালেস্টাইন 36 (ফিলিস্তিন)
* নো আদার চয়েস (দক্ষিণ কোরিয়া)
* সিরাত (স্পেন)
* লেট শিফট (সুইজারল্যান্ড)
* লেফট-হ্যান্ডেড গার্ল (তাইওয়ান)
* দ্য ভয়েস অফ হিন্দ রাজাব (তিউনিসিয়া)
অ্যাকাডেমির অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর পোস্ট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পনেরোটি সিনেমা ভোটিংয়ের পরবর্তী রাউন্ডে এগিয়ে গিয়েছে ৷" যেখানে আর্জেন্টিনার সিনেমা রয়েছে প্রথম স্থানে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স-জার্মানি ৷ পঞ্চম স্থানে রয়েছে ভারত ৷ 22 জানুয়ারি বৃহস্পতিবার, অস্কার মঞ্চে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে কোন সিনেমা শেষ লড়াই করবে, তা ঘোষণা করা হবে ৷
'হোমবাউন্ড' ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসা লাভ করেছে। সম্প্রতি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে 'হোমবাউন্ড' বিরল মাইলফলক অর্জন করেছে, যা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 98 বছরের ইতিহাসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ভারতীয় সিনেমার পঞ্চম সিনেমা ৷

ঈশান খট্টর এবং বিশাল জেঠওয়া অভিনীত 'হোমবাউন্ড' ছবিটি 2026 সালের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত মনোনয়নের জন্য যোগ্য 15টি সিনেমার মধ্যে নির্বাচিত হয়েছে। ইশান, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে গর্বের এই মুহূর্ত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুণেওয়ালা ও অপূর্ব মেহতা ৷ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আগামী 15 মার্চ অনুষ্ঠিত হবে 98তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৷

