ETV Bharat / entertainment

72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হবে কবে ? অনুরাগীদের তালিকায় কারা সম্ভাব্য বিজয়ী ?

শুক্রবার সকাল থেকেই গুঞ্জন ছিল, ঘোষিত হতে পারে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ৷ কিন্তু আজ নয়, কবে হবে নাম ঘোষণা, জেনে নিন ৷

72nd-national-film-awards:mammootty-allu-arjun-sai-pallavi-as-winners in online -ahead-of-announcement-when-this-event-will-happened
72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হবে কবে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 3, 2026 at 4:51 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 জুলাই: 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (72nd National Film Awards) অপেক্ষা প্রায় শেষ হতে চলেছে ৷ 2024 সালে সেন্সর ছাড়পত্র পাওয়া সিনেমাগুলোকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে ৷ সেরার সেরা তালিকায় কারা থাকবেন, তা তো ঘোষণা হলে জানা যাবে ৷ তবে, ইতিমধ্যে অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাদের প্রিয় অভিনেতা, সিনেমা ও গানের পক্ষে সমর্থন জানাতে শুরু করেছেন। খুব শীঘ্রই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সরকারি এক কর্মকর্তা 'ইটিভি ভারত'-কে জানিয়েছেন যে, ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম সম্ভবত শীঘ্রই ঘোষণা করা হবে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, 3 জুলাই 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে 'ইটিভি ভারত' (ETV Bharat)-এর কাছে আসা বিশেষ তথ্য অনুযায়ী, বহু-প্রত্যাশিত এই ঘোষণা আজ হচ্ছে না। ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এখন এই মাসের শেষের দিকে ঘোষণাটি আসার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে এখন 'সেরা অভিনেতা' বিভাগটি নিয়ে জোর আলোচনা চলছে। 'ব্রামায়ুগম' (Bramayugam) সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য মালয়ালম সুপারস্টার মামুট্টি অনুরাগীদের পছন্দের তালিকায় অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছেন। সাদাকালো হরর-ড্রামা ঘরানার এই সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। পুরস্কার ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, অনেক অনুরাাগীই এই সুপারস্টারকে সম্ভাব্য বিজয়ীদের মধ্যে 'সবচেয়ে যোগ্য' বলে মনে করছেন এবং তাঁর জন্য সমর্থন জানাচ্ছেন।

'দ্য গোট লাইফ' ​​(The Goat Life) সিনেমায় অভিনয়ের জন্য পৃথ্বীরাজ সুকুমারন ব্যাপক সমর্থন পাচ্ছেন। একাধিক অনুরাীগদের মতে, এটি এই বছরের অন্যতম সেরা অভিনয় ৷ আবেগ ও শারীরিক দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং এই চরিত্রে পৃথ্বীরাজের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করছেন তাঁরা। অনেক সোশাল মিডিয়া ব্যবহারকারী আশা করছেন যে, তিনি 'সেরা অভিনেতা'-র পুরস্কারটি জিতে নেবেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "#72nationalawards #PrithvirajSukumaran-এর #Goatlife-এ তাঁর অভিনয়ের জন্য পুরস্কারটি পাওয়া উচিত।"

এদিকে, আল্লু অর্জুনের অনুরাগীরা তাঁর জয়ের ব্যাপারে সমানভাবে আশাবাদী। 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা এখনও ব্যাপক জনপ্রিয়তার অধিকারী। তাঁর প্রতি আস্থা প্রকাশ করে এবং অভিনেতা হিসেবে তাঁর অনবদ্য উপস্থিতি ও নিষ্ঠার প্রশংসা করে অনুরাগীরা নানা পোস্ট শেয়ার করছেন। একটি টুইটে লেখা হয়েছে,"আল্লু অর্জুন জাতীয় পুরস্কারের যোগ্য নন; বরং জাতীয় পুরস্কারই #আল্লুঅর্জুন-এর যোগ্য।"

সেরা অভিনেত্রীর পুরস্কারের লড়াইও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ 'আমারান' (Amaran) সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সাই পল্লবী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর আবেগঘন অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন অনুরাগী থেকে সমালোচকরা ৷ জাতীয় পর্যায়ে তাঁর স্বীকৃতি পাওয়া উচিত বলে মনে করছেন অনেক অনুরাগীই। পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণার আগেই অনেকে সোশাল মিডিয়ায় তাঁর পক্ষে প্রচার শুরু করেছেন। এক অনুরাগী টুইট করেছেন, "'আমারন'-এর জন্য সাই পল্লবীর জাতীয় পুরস্কার পাওয়ার প্রত্যাশা করছি। তিনি সত্যিই সর্বোচ্চ স্বীকৃতির যোগ্য। আশা করি, এবার তিনি তা পাবেন।"

অভিনয়-সংক্রান্ত বিভাগগুলো ছাড়াও, বেশ কিছু সিনেমা ও গান দর্শকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। নেটিজেন তথা অনুরাগীরা আশা করছেন যে 'কল্কি 2898 এডি' (Kalki 2898 AD) বিশেষ করে এর জমকালো দৃশ্যসজ্জা ও কারিগরি উৎকর্ষের জন্য একাধিক বিভাগে পুরস্কার জিতবে। এছাড়া চমৎকার অভিনয় ও আবেগঘন গল্পের কারণে 'আমারন' (Amaran)-এর জন্যও জোরালো সমর্থন দেখা যাচ্ছে। একই সঙ্গে, 'দেভারা' (Devara) সিনেমার ভক্তরা এর 'আয়ুধ পূজা' (Ayudha Pooja) গানটিকে বছরের অন্যতম সেরা গান হিসেবে অভিহিত করে সেটির জাতীয় পুরস্কার জয়ের প্রত্যাশা করছেন। এই উত্তেজনা কেবল একটি সিনেমা শিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। মালয়ালম, তেলুগু, তামিল এবং অন্যান্য আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের অনুরাগীরাও তাদের প্রিয় তারকা ও সিনেমার জন্য উৎসাহ জোগাচ্ছেন।

72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024-এ সেরার সেরার মুকুট কার মাথায় উঠবে, তা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন