শেষ হল চলচ্চিত্র উৎসব, সেরার সেরা কারা? রইল সম্পূর্ণ তালিকা
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেলেন কারা ?

By ETV Bharat Entertainment Team
Published : November 13, 2025 at 8:48 PM IST
কলকাতা, 13 নভেম্বর: শেষ হল 31 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st KIFF)। উৎসব শেষে সেরার সেরা সিনেমার তকমা পেল কে, সেরা পরিচালকই হলেন কে? রইল সম্পূর্ণ তালিকা ৷ সিনেমার উৎসবের শেষ দিনে 'FIPRESCI' র 100 বছর উপলক্ষে জীবনকৃতি সম্মান পান জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নানা বিভাগে মোট 14টি পুরস্কার প্রদান করা হয়েছে ৷ এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা পরিচালক হিসাবে শ্রীলঙ্কার ললিত রাথায়েক হাতে তুলে দেন গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার ৷ ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে 'রিভার স্টোন' সিনেমার জন্য এই পুরস্কার পান তিনি ৷
একনজরে সেরার সেরাদের তালিকা
*স্পেশাল জুরি মেনশন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম-
'জিলিপিবালার বন্ধুরা' (পরিচালক দেবলীনা মজুমদার) এবং 'মাই লাস্ট ফেস:কুংবারা' (পরিচালক সুজিত দেববর্মা, প্রণব জ্যোতি ডেকা)
দেশ: ইন্ডিয়া (পরিচালক শিবরঞ্জিনী)

দেশ: কিউবা
পরিচালক- ডেভিড বিম

দেশ- ক্রুয়েশিয়া
পরিচালক- ইভোনা জুকা
*গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন 'ইনোভেশন ইন মুভিং ইমেজস'
'টু দ্য ওয়েস্ট ইন জাপাতা'
দেশ: কিউবা
পরিচালক- ডেভিড বিম
KIFF 2025: সিনেমার উৎসবের শেষ দিনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, বাংলা সিনেমা নিয়ে বিশেষ বার্তা মমতার

