মঙ্গলবার খুলছে ওয়ার্কমেটস IPO, লক্ষ্য বাজার থেকে 69.84 কোটি টাকা তোলা
কলকাতা-ভিত্তিক ক্লাউড অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ওয়ার্কমেটস-এর IPO খুলছে নভেম্বর 11 তারিখে। একেকটি শেয়ারের দাম হবে 200-204 টাকা।

By PTI
Published : November 10, 2025 at 6:55 PM IST
নয়াদিল্লি, 10 নভেম্বর: কলকাতা ভিত্তিক ক্লাউড অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ওয়ার্কমেটস কোর টু ক্লাউড সলিউশন (Workmates Core2Cloud Solution) লিমিটেডের 69.84 কোটি টাকার প্রাথমিক পাবলিক অফারিং (IPO) খুলছে নভেম্বর 11 তারিখে। একেকটি ইকুইটি শেয়ারের দাম হবে 200 থেকে 204 টাকা। অ্যাঙ্কর বিড খুলেছে নভেম্বর 10। কোম্পানি 34,23,600 ইকুইটি শেয়ার ইস্যু করবে, যার মধ্যে থাকবে 29,08,800 ইকুইটি শেয়ারের ফ্রেশ ইস্যু আর 5,14,800 ইকুইটি শেয়ার বিক্রির অফার। এই শেয়ারগুলি বম্বে স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে। এই ইস্যুর বুক রানিং লিড ম্যানেজার হল হরাইজন ম্যানেজমেন্ট।
এই আইপিও থেকে যে টাকা উঠে আসবে, তা সিকিওর্ড ঋণগুলির প্রিপেমেন্ট বা রিপেমেন্টে, কোম্পানির কার্যকরী পুঁজির প্রয়োজনে এবং অন্যান্য সাধারণ কর্পোরেট প্রয়োজনে ব্যবহার করার পরিকল্পনা করেছে ওয়ার্কমেটস। এটি একটি ক্লাউড অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি, যা বিভিন্ন উদ্যোগের আধুনিকীকরণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং সেগুলির ডিজিটাল কোরের সম্প্রোসারণে একান্তভাবে নিবেদিত। মাত্র ছয় বছরে ওয়ার্কমেটস একটি স্টার্টআপ থেকে সর্বোচ্চ স্তরের অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) পার্টনার হয়ে উঠেছে। এছাড়াও, কোম্পানি উদ্ভাবন, AI, IoT, VR, and AR-এর মত উদীয়মান প্রযুক্তিগুলির পরিষেবার জোগানে মনোনিবেশ করছে, যাতে এই খাতের ব্যবসাগুলির রূপান্তরে সাহায্য করা যায়।
ওয়ার্কমেটস ক্লাউড ও ক্লাউডকেন্দ্রিক পরিষেবায় তিনশোরও বেশি ক্লায়েন্টকে আধুনিকীকরণ, সুরক্ষা এবং নিজেদের ডিজিটাল কাজকর্মের প্রসার ঘটাতে সাহায্য করেছে এবং গত ছয় বছরে ছয়শোরও বেশি সফল প্রকল্প-পরিষেবা দিয়ে নিজেদের বাজার চাহিদা তৈরি করেছে।
অগস্ট 31, 2025 (নন-অ্যানুয়ালাইজড) তারিখের হিসাব অনুযায়ী কোম্পানির রাজস্ব হল 59.38 কোটি টাকা, যার মধ্যে মোট মুনাফা ছিল 20.28 কোটি টাকা৷ এই কোম্পানি অগস্টের 31 তারিখে 10.61 কোটি টাকার EBITDA-তে ছিল৷ পাশাপাশি কোম্পানির কর দেওয়ার পর মুনাফা (PAT) ছিল 7.21 কোটি টাকা। ওই একই সময়কালে ওয়ার্কমেটসের রিটার্ন অন ইকুইটি (ROE) আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড (ROCE) ছিল যথাক্রমে 27.24 শতাংশ আর 30.14 শতাংশ।

