ETV Bharat / business

শক্তিশালী বৃদ্ধির পথে ভারতের GDP, অনুমান রাষ্ট্রসংঘের রিপোর্টে

রাষ্ট্রসংঘ 2026 সালের মধ্যে ভারতের GDP-এর হার 6.6% হওয়ার পূর্বাভাস দিয়েছে, যেখানে বিশ্বের গড় 2.7 শতাংশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Indias GDP growth
শক্তিশালী বৃদ্ধির পথে ভারতের GDP, আশা রাষ্ট্রসংঘের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 8:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 8 জানুয়ারি: বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 2026 সালে ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির আশা করছে রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ তার 'World Economic Situation and Prospects 2026' শীর্ষক প্রতিবেদনে 2026 সালের মধ্যে ভারতের GDP-এর হার 6.6 শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে, যেখানে বিশ্বের গড় অর্থনৈতিক বৃদ্ধির হার 2.7 শতাংশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে রাষ্ট্রসংঘ জানিয়েছে যে, মহামারীর আগের সময়ের তুলনায় বিশ্ব অর্থনীতি এখনও দীর্ঘস্থায়ী ধীর বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে৷ কারণ, এখনও বিশ্বের অধিকাংশ দেশ মহামারীর ধাক্কা সামলে আর্থিক বৃদ্ধির হারে উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী গতি লাভ করতে ব্যর্থ হয়েছে ৷ এর ফলে অনেক দেশ অর্থনৈতিক বৃদ্ধির নিরিখে পিছিয়ে পড়েছে।

রাষ্ট্রসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভূ-রাজনৈতিক উত্তেজনা, নীতিগত অনিশ্চয়তা এবং আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে প্রতিকূলতা বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে অন্ধকারে ফেলে দিয়েছে। 2026 সালে বিশ্বের গড় অর্থনৈতিক বৃদ্ধির হার দুর্বল হবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কারণ, দুর্বল আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি শুধুমাত্র আর্থিক সহায়তার মাধ্যমে আংশিকভাবে ক্ষতিপূরণ পেতে পারে।

রাষ্ট্রসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পারিবারিক বাজেটের উপর চাপ সৃষ্টি করছে এবং আভ্যন্তরীন আর্থিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। তাছাড়া, চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এখনও রয়ে গিয়েছে।

রাষ্ট্রসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অন্যান্য প্রধান অর্থনীতি যখন বিশ্বব্যাপী অস্থিরতার মুখোমুখি হচ্ছে, তখন ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য প্রধান বাজারে জোরালো চাহিদা ভারতকে রাষ্ট্রসংঘের শুল্ক বৃদ্ধির প্রভাব কমাতে সাহায্য করবে।

যদিও রাষ্ট্রসংঘের প্রতিবেদনে ভারতের বৃদ্ধির পূর্বাভাস আগের 7.4 শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে, তবুও এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে, ভারতই হবে একমাত্র প্রধান অর্থনীতি যারা 2025-2026 সালে 6 শতাংশের বেশি বৃদ্ধি অর্জন করতে পারবে।

2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের তীব্র বৃদ্ধি বিশ্বের ব্যবসায়িক পরিবেশকে অস্থির করে তুলেছিল ৷ কিন্তু, বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়েও শক্তিশালী প্রমাণিত হয়েছিল। পাশাপাশি, ভারতের আভ্যন্তরীন বাজার চাহিদা, নতুন বাজার তৈরির ইতিবাচক প্রচেষ্টা ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতিকে শক্তিশালী করেছে ৷ বুধবারের শুরুতে, কেন্দ্রীয় সরকার 2025-26 অর্থবর্ষের জন্য তাদের প্রথম অগাম অনুমান প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 7.4 শতাংশ হতে পারে যা রাষ্ট্রসংঘের আগের পূর্বাভাস ছিল।

  1. ভারতের GDP 7.4% হারে বৃদ্ধি পেতে পারে, রিপোর্টে অনুমান কেন্দ্রের
  2. অধিকাংশ ভারতীয় পেশাদার 2026-এ চাকরি, সংস্থা বদলের কথা ভাবছেন: রিপোর্ট
  3. এখনও সাশ্রয়ী কলকাতা, 69% বেড়েছে শহরের অফিস চত্বরের জায়গা