ETV Bharat / business

বিমা খাতে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, সংসদে বিল পেশ করতে চলেছে কেন্দ্র

কেন্দ্রীয় সরকার বিমা কোম্পানিগুলিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করার পরিকল্পনা করেছে ৷

FDI Hike In Insurance Sector
বিমা খাতে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : December 15, 2025 at 2:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ এর জন্য চলতি সপ্তাহে সংসদে একটি বিল পেশ করতে চলেছে সরকার৷

সংসদে বিলটি পেশ করার আগে সংসদ সদস্যদের কাছে বিলটির একটি অনুলিপি বিতরণ করা হয়েছে৷ এই অনুলিপি অনুযায়ী, ‘সবকা বিমা সবকি রক্ষা (Amendment of Insurance Laws) আইন, 2025’-এর মাধ্যমে 1938 সালের বিমা আইন, 1956 সালের জীবন বিমা কর্পোরেশন আইন এবং 1999 সালের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার বিমা কোম্পানিগুলিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করার যে পরিকল্পনা করেছে, তাতে বিদেশি বড় বড় বিমা কোম্পানিগুলির ভারতের বাজারে প্রবেশ আরও সহজ হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় মামগ্রিক বিমার খরচ কমে সুযোগ-সুবিধা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে বলা হয়েছে, এই সংশোধনীটি বিমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হবে।

বিমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 100 শতাংশ করার বিলটি পাস হলেও এর শর্ত, শীর্ষ কর্তাদের মধ্যে একজনকে— চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা সিইও— অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এটি একটি বিমা বহির্ভূত সংস্থা সঙ্গে একটি বিমা কোম্পানির একীভূত হওয়ার পথও খুলে দেয়। বিলটি শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, যা সংসদে এটির পেশ করার পথ প্রশস্ত করেছে।

বিমা গ্রাহকরা কী কী সুবিধা পাবেন?

এফডিআই সীমা 100 শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে , বিশ্বব্যাপী বিমা কোম্পানিগুলি ভারতে আরও বেশি বিনিয়োগ করতে সক্ষম হবে। এর ফলে বিমা বাজারে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে এবং বিমা পলিসির প্রিমিয়াম আগের তুলনায় সস্তা হয়ে যাবে। এর সঙ্গেই, সাধারণ মানুষের পক্ষে সহজ শর্তে এবং সাশ্রয়ী মূল্যে বিমা পলিসি পাওয়া সম্ভব হবে। গ্রাহকরা নতুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমা পণ্য এবং আরও পলিসি পছন্দের অ্যাক্সেস পাবেন।

প্রতিযোগিতা বৃদ্ধির ফলে গ্রাহক সেবা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। দাবি দ্রুত এবং আরও স্বচ্ছভাবে সমাধান করা যেতে পারে। এছাড়াও, বর্ধিত বিদেশী বিনিয়োগ বিমা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করবে। আন্তর্জাতিক মানের তুলনায় ভারতে বর্তমানে বিমা কভারেজ কম, এবং এই সিদ্ধান্ত কভারেজ সম্প্রসারণে সহায়তা করতে পারে।

  1. ভারতে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য বৃদ্ধি, গত বছরের তুলনায় FDI বাড়ল 14%
  2. কেন্দ্রকে চাপ দিয়ে 'জয়' ছিনিয়ে নেওয়া হল, GST-মুক্ত বিমা প্রসঙ্গে দাবি তৃণমূলের
  3. স্বাস্থ্যেখাতে GST-তে বড় ছাড়, কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ?