ETV Bharat / business

রুপোর দাম সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়, ভারতে দাম কেজিতে প্রায় 2 লাখ

বছরের শুরু থেকে রুপোর দাম প্রতি কেজিতে 89,700 টাকা থেকে বেড়ে 1,94,400 টাকা হয়েছে, যা 216 শতাংশ বৃদ্ধির নজির গড়েছে।

Silver Price Hike
রুপোর দাম সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় (প্রতীকী ছবি: ইটিভি ভারত)
author img

By PTI

Published : December 11, 2025 at 8:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: রুপোর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা আজও অব্যাহত। দেশের বেশিরভাগ রাজ্যে রুপোর দর তার নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আজ, 11 ডিসেম্বর, 2025 তারিখে রুপোর দাম 2,000 টাকা বেড়ে গিয়েছে। চেন্নাইতে রুপোর দাম 209,000 টাকা। দিল্লিতে রুপোর দাম 201,000 টাকা। রুপোর দাম আগের সর্বোচ্চ স্তরে ফিরে এসেছে। এখন আমাদের দেখতে হবে রুপোর দাম কোন উচ্চতায় পৌঁছায়।

টাকার দুর্বলতা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রেক্ষাপটে দৃঢ় আন্তর্জাতিক ইঙ্গিতের প্রভাবে বৃহস্পতিবার দিল্লিতে রুপোর দাম 2,400 টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে 1,94,400 টাকার নতুন সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের (All India Sarafa Association) মতে, রুপোর দাম বুধবারও তীব্রভাবে বেড়েছিল এবং 11,500 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কিলোগ্রামs 1,92,000 টাকার রেকর্ড স্তরে পৌঁছেছিল। বছরের শুরু থেকে রুপোর দাম প্রতি কেজিতে 89,700 টাকা থেকে বেড়ে 1,94,400 টাকা হয়েছে, যা 216 শতাংশ বৃদ্ধির নজির গড়েছে।

এইচডিএফসি সিকিউরিটিজের গবেষণা বিশ্লেষক দিলীপ পারমার বলেছেন, "শক্তিশালী ভৌত ও বিনিয়োগ চাহিদার কারণে বৃহস্পতিবার রুপোর দাম তার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অভ্যন্তরীণ বাজারে দামের এই ঊর্ধ্বমুখী গতিকে বাজারের সীমিত সরবরাহ, আন্তর্জাতিক বাজারে রুপোর রেকর্ড দাম এবং ভারতীয় রুপির দুর্বল অবস্থানের মতো বিষয়গুলি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।"

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম প্রতি কেজিতে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছেছে, যা এই ধাতুর সর্বকালের সর্বোচ্চ দরগুলির মধ্যে একটি। স্থানীয় বুলিয়ন বাজারে 99.9 শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি 10 গ্রামে 90 টাকা বেড়ে পূর্ববর্তী বন্ধের দাম 1,32,400 টাকা থেকে 1,32,490 টাকায় দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী, স্পট গোল্ডের দাম 15.55 ডলার বা 0.37 শতাংশ কমে প্রতি আউন্স 4,213.12 ডলারে নেমে এসেছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের টানা তৃতীয় 25-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ফলে রুপোর দামও সহায়তা পেয়েছে। সুদের হার কমানোর ফলে ডলার দুর্বল হয়ে যায় এবং ডলার দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতু আরও সহজলভ্য হয়। সুদের হার কমানোর পর মার্কিন ডলারের দুর্বলতা সোনা ও রুপোর দামকে আরও সমর্থন জোগাচ্ছে৷ কারণ, ডলারের মূল্য কমলে বিশ্বব্যাপী ক্রেতাদের জন্য এই ধাতুগুলি কেনা আরও সাশ্রয়ী হয়।