ETV Bharat / business

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, আবাসন-চাহিদা বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা

মনিটারি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 5.25 শতাংশতেই অপরিবর্তিত রেখেছে ৷ বিশেষজ্ঞদের মতে, সুদের হারের এই স্থিতিশীলতা রিয়েল এস্টেট খাতের জন্য যথেষ্ট ইতিবাচক।

RBI on repo rate
রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই (এএনআই)
author img

By ANI

Published : August 5, 2026 at 3:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 5 আগস্ট: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট এবারও অপরিবর্তিত রেখেছে ৷ আর এই সিদ্ধান্তের জেরে বাড়ি কেনা এবং উৎসবের মরসুমে আবাসন চাহিদা ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন এই খাতের শিল্প বিশেষজ্ঞরা। বুধবার মনিটারি পলিসি কমিটি (MPC)-র বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক বেঞ্চমার্ক রেপো রেট 5.25 শতাংশই রাখছে ৷

একই সঙ্গে, তাদের 'নিরপেক্ষ' (neutral) নীতিগত অবস্থানও বজায় রাখছে রিজার্ভ ব্যাঙ্ক। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, এল নিনো, ভূ-রাজনীতি এবং বিশ্ব বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তার আবহে মুদ্রাস্ফীতির গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শিল্প বিশেষজ্ঞদের মতে, সুদের হারের এই স্থিতিশীলতা রিয়েল এস্টেট খাতের জন্য যথেষ্ট ইতিবাচক।

(null)

সিবিআরই (CBRE)-র ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের চেয়ারম্যান ও সিইও অংশুমান ম্যাগাজিন বলেন, "রিয়েল এস্টেট খাতের জন্য সুদের হারের স্থিতিশীলতা উৎসবের মরসুমের আগে একটি ইতিবাচক ইঙ্গিত ৷ কারণ ভারতে সাধারণত এই সময়েই আবাসনের চাহিদা সবচেয়ে বেশি থাকে।"

তাঁর মতে, ঋণের খরচ সম্পর্কে নিশ্চিত ধারণা বাড়ি ক্রেতাদের আস্থা বাড়াতে পারে ৷ ডেভেলপারদের উৎসবের মরসুমে নতুন প্রকল্প চালুর পরিকল্পনা করতে সাহায্যও করতে পারে। তিনি বলেন, "আমরা আশা করছি এই ধারাবাহিকতা 2026 সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত আবাসিক বাড়ি বিক্রির গতি বজায় রাখতে সহায়তা করবে ৷ বিশেষ করে মধ্যম ও প্রিমিয়াম বিভাগে, যেখানে সাশ্রয়ী ক্ষমতার বিষয়টি সুদের হারের পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।"

নারেডকো (NAREDCO)-র প্রেসিডেন্ট পারভিন জৈন বলেন, "এই সিদ্ধান্ত নির্মাণ কার্যক্রম, এমএসএমই (MSME), নির্মাণ সামগ্রী শিল্প এবং এর সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ শ্রমিককেও গতি জোগাবে। রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি নির্মাণাধীন সম্পত্তির উৎসবকালীন বিক্রির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।"

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া-র ইন্টারন্যাশনাল পার্টনার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শিশির বৈজল বলেন, "রিয়েল এস্টেট খাতের ক্ষেত্রে, নীতির এই ধারাবাহিকতা আবাসন চাহিদা ও বিনিয়োগ কার্যক্রম—বিশেষ করে আবাসিক ও বাণিজ্যিক বিভাগে—বজায় রাখবে বলে মনে করা হচ্ছে ৷ একই সঙ্গে, এই খাতের দীর্ঘমেয়াদী বৃদ্ধির গতিপথকে আরও ত্বরান্বিত করবে।"

ক্রেডাই (CREDAI)-র প্রেসিডেন্ট শেখর প্যাটেল বলেন, "ভবিষ্যতে পরিকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগ এবং সাশ্রয়ী আবাসনের জন্য জোরালো নীতিগত সহায়তা এই খাতের দীর্ঘমেয়াদী বৃদ্ধির গতিপথকে আরও শক্তিশালী করবে। নীতিগত স্থিতিশীলতা আবাসন খাতের সামগ্রিক ব্যবস্থায় আস্থা জোগায় এবং এমন একটি শিল্পের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেখানে বিনিয়োগ ও বাড়ি কেনার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে নেওয়া হয়।"