মাত্র 38 টাকার স্টকে 13500% রিটার্ন ! 5 বছরেই মিলেছে 50 লাখের মুনাফা
এই বছর বেশ কয়েকটি স্মল-ক্যাপ স্টক বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তেমনই একটি স্টকের সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল ৷

Published : December 7, 2025 at 5:40 PM IST
হায়দরাবাদ, 7 ডিসেম্বর: শেয়ার বাজার সব সময়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র। কিন্তু, অর্থ উপার্জনের ক্ষেত্রে প্রাচীন প্রবাদ অনুযায়ী অনেকেই এ কথা বিশ্বাস করেন, 'নো রিস্ক, নো গেইন'! অর্থাৎ, ঝুঁকি না নিলে মুনাফা অর্জনের সম্ভাবনাও নেই। কেউ যদি সঠিক সময়ে সঠিক স্টকে বিনিয়োগ করেন, তাহলে একজন সাধারণ বিনিয়োগকারীও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। আবার বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত না নিলে সব কিছু খুইয়ে লোকসানে ডুবেও যেতে পারেন৷
এই বছর, বেশ কয়েকটি স্মল-ক্যাপ স্টক বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে এবং মাল্টিব্যাগার স্টকে পরিণত হয়েছে। তেমনই একটি স্মল-ক্যাপ মাল্টিব্যাগার স্টক, হাজুর মাল্টি প্রজেক্টস (Hazoor Multi Projects), বর্তমানে চর্চায় রয়েছে। কোম্পানিটি সম্প্রতি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) থেকে একটি লেটার অফ ইনটেন্ট (LOA) পেয়েছে, যা এই স্টকটিকে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে পারে।
কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্য ওঠানামা করেছে। পরিসংখ্যান দেখায় যে গত মাসে কোম্পানির শেয়ারের দাম 14 শতাংশ বেড়েছে। তবে, গত ছয় মাসে শেয়ারের দাম প্রায় 13 শতাংশ কমেছে। এর দীর্ঘমেয়াদী রেকর্ড বেশ আকর্ষণীয়৷ গত পাঁচ বছরে এই স্টকে বিনিয়োগকারীদের মূলধন 13,500 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবার শেয়ার বাজারে এই কোম্পানির পারফরম্যান্সের দিকে একবার নজর দেওয়া যাক...
শেয়ার বাজারে কোম্পানির অবস্থা
5 ডিসেম্বর, শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বিএসইতে কোম্পানির শেয়ারের দাম 1.48 শতাংশ বা 0.56 টাকা বেড়ে 38.33 টাকায় বন্ধ হয়। এই দিনে কোম্পানির শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল 39.10 টাকা এবং সর্বনিম্ন স্তর ছিল 36.20 টাকা। কোম্পানির শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ দর ছিল 59.59 টাকা। কোম্পানির বাজার মূলধন 653.40 কোটি টাকা।
NHAI থেকে কোটি কোটি টাকার চুক্তি পেয়েছি
কোম্পানিটি জানিয়েছে যে, NHAI কৃষ্ণগিরি ফি প্লাজার ব্যবহারকারী ফি সংগ্রহ এবং টয়লেট ব্লকের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি পেয়েছে। তারা অঙ্কধল ফি প্লাজার (মহারাষ্ট্র) আশেপাশের প্লাজাগুলির ফি সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের জন্যও একটি চুক্তি পেয়েছে। এই প্রকল্পগুলির মূল্য আনুমানিক 227 কোটি টাকা। ফলে, আগামিদিনে এই কোম্পানির শেয়ার দর আরও বাড়তে পারে বলে মনে করছেন শেয়ার বিনিয়োগ বিশেষজ্ঞদের অনেকে৷
| বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে। স্টক মার্কেটে বিনিয়োগ সব সময় ঝুঁকিপূর্ণ। তাই স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন। |

