ETV Bharat / business

এখনও সাশ্রয়ী কলকাতা, 69% বেড়েছে শহরের অফিস চত্বরের জায়গা

দেশের আটটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে কলকাতা দ্বিতীয় সর্বাধিক সাশ্রয়ী মূল্যের আবাসিক বাজার হিসেবে স্থান করে নিয়েছে, যেখানে প্রতি বর্গফুটের গড় দাম 4,037 টাকা।

Kolkata
এখনও সাশ্রয়ী কলকাতার অফিস চত্বরের ভাড়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 8:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জানুয়ারি: থাকা-খাওয়া, দিন যাপনের দিক থেকে কলকাতা এখনও দেশের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ শহরের তুলনায় সাশ্রয়ী৷ এক কথায় এই শহরে এখনও তুলনামূলক অল্প খরচেই জীবনযাপন করা যায়৷ তারই প্রমাণ মিলেছে একটি সমীক্ষার রিপোর্টে৷

কলকাতার অফিস রিয়েল এস্টেট বাজার 2025 সালে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধির রেকর্ড গড়েছে, যেখানে বার্ষিক লিজিং (অফিসের জন্য নেওয়া ঘর বা বহুতল ভাড়া) পরিমাণ 69 শতাংশ বৃদ্ধি পেয়ে 2.3 মিলিয়ন (23 লক্ষ বর্গফুট) বর্গফুটে পৌঁছেছে৷ এই প্রথমবার শহরের অফিস চত্বরের জায়গা 20 লক্ষ বর্গফুটের সীমা অতিক্রম করেছে।

Kolkata
এই প্রথম শহরের অফিস চত্বরের জায়গা 20 লক্ষ বর্গফুটের সীমা পেরিয়েছে (ইটিভি ভারত)

বুধবার প্রকাশিত নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, কলকাতার অফিস-ভিত্তিক রিয়েল এস্টেট বাজার-চাহিদা তার সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে৷ "ইন্ডিয়া রিয়েল এস্টেট: অফিস অ্যান্ড রেসিডেন্সিয়াল মার্কেট, জুলাই-ডিসেম্বর 2025" শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, 2025 সালের দ্বিতীয়ার্ধে অফিস লেনদেন বার্ষিক ভিত্তিতে 78 শতাংশ বেড়ে 1.2 মিলিয়ন বর্গফুটে পৌঁছেছে।

নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলকাতা শহরের গড় অফিস ভাড়া বছরে 16 শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি বর্গফুটে প্রতি মাসে 47.5 টাকা হয়েছে, যা ভারতের আটটি প্রধান অফিস বাজারের মধ্যে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধির রেকর্ড।

Kolkata
2025 সালে 69% বেড়েছে কলকাতার অফিস চত্বরের জায়গা (ইটিভি ভারত)

2025 সালে শহরের আবাসিক প্রয়োজনের ঘর-বাড়ি বিক্রি ও ভাড়ার বাজার স্থিতিশীল ছিল৷ 2025 সালের দ্বিতীয়ার্ধে বিক্রি 7 শতাংশ বৃদ্ধি পেয়ে 8,806 ইউনিটে দাঁড়িয়েছে। তবে, 2025 সালে পূর্ণ-বছরের আবাসিক বিক্রি 3 শতাংশ কমে 16,896 ইউনিটে দাঁড়িয়েছে।

নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডেভেলপারদের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, সদ্য সমাপ্ত বছরের দ্বিতীয়ার্ধে নতুন আবাসিক প্রকল্প তৈরির সংখ্যা 38 শতাংশ বৃদ্ধি পেয়ে 8,098 ইউনিটে দাঁড়িয়েছে। দেশের আটটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে কলকাতা দ্বিতীয় সর্বাধিক সাশ্রয়ী মূল্যের আবাসিক বাজার হিসেবে স্থান করে নিয়েছে, যেখানে প্রতি বর্গফুটের গড় দাম 4,037 টাকা। গত বছরে শহরে আবাসিক সম্পত্তির দাম 6 শতাংশ বেড়েছে।

Kolkata
কলকাতা শহরের গড় অফিস ভাড়া বছরে 16 শতাংশ বৃদ্ধি পেয়েছে (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার কলকাতার অকুপায়ার স্ট্র্যাটেজি অ্যান্ড সলিউশনের সিনিয়র ডিরেক্টর জয়দীপ পাল বলেন, "কলকাতার H2 অফিস বাজার এই অঞ্চলে রেকর্ড বৃদ্ধির নজির গড়ে একটি দুর্দান্ত সাফল্যের প্রমাণ ৷ এই শহর ফ্ল্যাট-বাড়ির ক্রেতাদের জন্য এখনও সাশ্রয়ী, যা দীর্ঘমেয়াদে কলকাতাকে একটি স্থায়ী, আকর্ষণীয় বাজার হিসেবে স্থান করে দিয়েছে।"