ETV Bharat / business

1 জুন ভারতে আসছে মার্কিন প্রতিনিধিদল, চূড়ান্ত হতে পারে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি

অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এবং একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তুতিতে মার্কিন প্রতিনিধিদল 1 থেকে 4 জুন পর্যন্ত ভারত সফর করবে।

India US Trade Deal
1 জুন ভারতে আসছে মার্কিন প্রতিনিধিদল (প্রতীকী ছবি: আইএএনএস)
author img

By PTI

Published : May 27, 2026 at 7:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 27 মে: একটি ব্যাপক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধিদল 1 থেকে 4 জুন পর্যন্ত ভারত সফর করবে বলে এক সরকারি কর্তা জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এবং একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তুতিতে এই মার্কিন প্রতিনিধিদলের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির বিস্তারিত চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনাও চলবে। এই সফরটি এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে একটি ভারতীয় প্রতিনিধিদলের উচ্চ-পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী পর্যায় হিসাবে ধরা হচ্ছে । ওয়াশিংটন ডিসিতে ওই সফরের সময়, উভয় দেশের উচ্চপদস্থ কর্তারা অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া চূড়ান্ত করতে এবং একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) জন্য আলোচনা এগিয়ে নিতে বিস্তারিত মুখোমুখি আলোচনা করেন।

গত মাসে অনুষ্ঠিত এই কৌশলগত আলোচনায়, উভয় পক্ষ বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। সেগুলি হল,...

  • বাজার প্রবেশাধিকারের ক্ষেত্রে উভয় দেশের পণ্যের জন্য একে অপরের বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।
  • শুল্ক ও কারিগরি প্রতিবন্ধকতা দূর করতে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক-ভিন্ন ব্যবস্থা এবং কারিগরি প্রতিবন্ধকতা অপসারণ করা।
  • বাণিজ্য সহজ করার ক্ষেত্রে শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং বিনিয়োগ বৃদ্ধি কার।
  • অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্রুত বিকাশমান ডিজিটাল ব্যবসায়িক ক্ষেত্রের মধ্যে সমন্বয় করা।

গত 7 ফেব্রুয়ারি বাণিজ্য সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ সেই সময় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি জারি করে, যেখানে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যের জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তির রূপরেখা দেওয়া হয়। এই কাঠামোটি একটি ব্যাপক ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতি উভয় দেশের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

সম্প্রতি ভারত সফরে এসে একটি যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন যে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, "আমরা এমন একটি চুক্তি চাই যা উভয় দেশের জাতীয় স্বার্থকে বিবেচনায় রাখবে এবং উভয় পক্ষের জন্য লাভজনক হবে।" ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে রুবিয়ো জানান, বাণিজ্য ভারসাম্য উন্নত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হল বিশ্বব্যাপী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করা।

  1. ভারত-আমেরিকা শীঘ্রই বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চাইছে: মার্কো রুবিয়ো
  2. মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির সমঝোতা বৈঠক