ETV Bharat / business

রেকর্ড দর থেকে 1.70 লাখ টাকা সস্তা হয়েছে রুপো; সামান্য বেড়েছে সোনার দর

নাগাড়ে কমছে সোনা-রুপোর দাম। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে উভয় মূল্যবান ধাতুর দামই বেশ কিছুটা কমে গিয়েছে।

Gold Silver Price Drop
রেকর্ড দর থেকে 1.70 লাখ টাকা সস্তা হয়েছে রুপো; সামান্য বেড়েছে সোনার দর (ছবি: আইএএনএস)
author img

By PTI

Published : February 16, 2026 at 8:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: সোমবার দেশের রাজধানীতে প্রতি কেজিতে রুপোর দাম 2 শতাংশ কমে 2.5 লক্ষ টাকা হয়েছে ৷ অন্যদিকে, সোনার দাম প্রতি 10 গ্রামে 700 টাকা বেড়েছে।

অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতি কেজিতে 5,000 টাকা বা 1.96 শতাংশ কমে 2,50,000 টাকা হয়েছে (সকল কর সহ)।

এদিকে, 99.9 শতাংশ বিশুদ্ধ সোনার প্রতি 10 গ্রামের দাম সোমবার 700 টাকা বেড়ে (সকল কর সহ) 1,59,200 টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিন লেনদেনের শেষে দাম ছিল 1,58,500 টাকা প্রতি 10 গ্রামে।

এই প্রসঙ্গে লেমন মার্কেটস ডেস্কের গবেষণা বিশ্লেষক গৌরভ গর্গ বলেন, "রুপো সপ্তাহের শুরুতে কিছুটা সস্তা ছিল ৷ কারণ, সপ্তাহান্তের উত্থানের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়েছিলেন। তবে, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান ক্রয়, প্রযুক্তি এবং এআই স্টকের সংশোধনের মধ্যে নিরাপদ বিনিয়োগ খাতের চাহিদা বৃদ্ধি এবং দুর্বল ডলার সূচক পতনকে প্রশমিত করতে সাহায্য করেছে ।"

বিশ্ব বাজারে সোনা-রুপোর দর

বিশ্ব বাজারে, স্পট রুপোর দাম প্রায় 1 শতাংশ কমে প্রতি আউন্সে 76.94 মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যেখানে সোনার দাম 40.10 মার্কিন ডলার বা 1 শতাংশ কমে 5,003.01 মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

সোনা ও রুপোর দামে অস্থিরকতা এখনও অব্যাহত। এই বছরের শুরুতে, দুটি মূল্যবান ধাতুই তীব্র গতিতে ঊর্ধ্বমুখী হয়ে দামের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করে৷ কিন্তু, তার পরই সোনা ও রুপোর হঠাৎ করেই দাম পড়তে শুরু করে। 29 জানুয়ারি, রুপোর দর প্রথমবার 4 লক্ষ টাকার ঐতিহাসিক স্তর অতিক্রম করে 4,20,048 টাকা প্রতি কেজিতে পৌঁছায়। বর্তমানে রুপোর দর প্রতি কেজিতে 2,50,000 টাকা হয়েছে ৷

এইচডিএফসি সিকিউরিটিজের পণ্য বিশ্লেষক সৌমিল গান্ধি বলেছেন, "সোমবার সোনার দাম কমেছে ৷ কারণ, মার্কিন ডলারের সামান্য দর বৃদ্ধি এবং ফলো-থ্রু ক্রয়ের অভাব মূল্যবান ধাতুগুলির উপর চাপ সৃষ্টি করেছে ৷" তিনি উল্লেখ করেন যে, চন্দ্র নববর্ষের ছুটির জন্য চিনা বাজার বন্ধ থাকায় ট্রেডিং কার্যকলাপ মন্থর ছিল। সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতায়, বিশেষ করে রুপোর ক্ষেত্রে, চিনা অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের অনুপস্থিতি বাজারের অবস্থার অবনতির জন্য দায়ি।

  1. রেকর্ড দর থেকে 1.59 লাখ টাকা সস্তা হয়েছে রুপো; সোনার দামও কমেছে
  2. ফের সস্তা হল সোনা-রুপো, আজ দুই মূল্যবান ধাতুর দাম কোন শহরে কত ?