ETV Bharat / business

ধনতেরাসের আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম ! বাজার কেমন ব্যবসায়ীদের, কী বলছেন ক্রেতারা

হলমার্ক সোনার দাম 1 লক্ষ 22 হাজার 100 টাকা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে ধনতেরাসের বাজার কেমন ঘুরে দেখল ইটিভি ভারত ৷

Dhanteras
ধনতেরসার আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 16, 2025 at 5:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 16 অক্টোবর: দিন কয়েক বাদেই ধনতেরাস । আর এই দিনটির আগে থেকেই প্রতিবছর সোনার দোকানগুলিতে সাধারণ ক্রেতাদের আনাগোনা বেড়ে যায় । জোরকদমে চলে সোনার গয়না কেনাকাটা । তবে এই বছরের ছবিটা একটু অন্য । ঠিক ধনতেরাসের আগে টানা সোনার দাম ঊর্ধ্বমুখী ।

সোনার দাম

বছর খানেক আগে এক গ্রাম গয়না সোনা 22 ক্যারেট যে দাম ছিল সেটা এখন আড়াই থেকে তিন গুণ হয়েছে । বৃহস্পতিবার সোনার গয়না 22 ক্যারেটের দাম প্রতি 1 গ্রাম 12210 টাকা । 10 গ্রাম হলমার্ক সোনায় গয়নার দাম 1 লক্ষ 22100 টাকা ৷ 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 12845 টাকা । এই পরিস্থিতির সোনার গয়না কেনাকাটা কেমন চলছে, এই নিয়ে উঠে এল ব্যবসায়ীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া ।

ধনতেরসার আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম ! বাজার কেমন ব্যবসায়ীদের, কী বলছেন ক্রেতারা (ইটিভি ভারত)

সোনার দোকানে নেই চেনা ভিড়

ধনতেরাস এলে আর্থিকভাবে যে যেখানেই অবস্থান করুক নিজ নিজ সামর্থ্য অনুসারে সোনা কেনার চল দীর্ঘদিনের । তবে এবার সেই ভিড় দেখা যাচ্ছে কম । ছোট দোকানগুলোর ব্যবসা এই দাম বৃদ্ধির জেরে ব্যাপক ক্ষতির মুখে দাঁড়িয়েছে । কিন্তু বড় দোকানগুলিতে সেই প্রভাব ততটা লক্ষ্য করা যাচ্ছে না ।

Dhanteras
সোনার দাম বৃদ্ধি (নিজস্ব ছবি)

বড় ব্যবসায়ীদের বক্তব্য

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, "সোনার দাম বৃদ্ধিতে খানিক ভয় পেয়েছিলাম । কিন্তু সেই ভয় কেটেছে ।" কারণ হিসেবে তিনি দাবি করেন, "ক্রেতাদের এখন সোনার গয়না নিয়ে দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছে । তাঁরা শুধুই অলঙ্কার হিসেবে বিষয়টি দেখছেন না । এটা তারা লগ্নি হিসেবে দেখছেন । তাই দাম বাড়লেও মানুষ আসছেন, সোনা কিনছেন । কারণ, তাঁরা আঁচ করতে পারছেন, আজ তারা যে দামে সোনা কিনছেন ভবিষ্যতে তার থেকে কয়েক গুণ বেশি দাম পাবেন বিক্রি করলে ।"

Dhanteras
বঙ্গে সোনার বাজার (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "আমরা ছেলেদের আংটি রাখি 2-3 গ্রাম ৷ খুব ভালো হলে 5-6 গ্রাম । কিন্তু ক্রেতারা দাবি করছে 10-12 গ্রামের আংটি । অর্থাৎ ওই লগ্নি । অনেকেই 24 ক্যারেট সোনার গয়না নিচ্ছেন । মোবাইল গাড়ি এসব বিক্রি করলে যে দামে কিনছে তার 10-20 শতাংশ বড় জোর মেরেকেটে পাওয়া যায় । কিন্তু সোনা এমন জিনিস যখন তখন বিক্রি করা যায় ও সেদিন যে দাম থাকে সেটাই পাওয়া যায় । আগামিদিনে সোনার দাম আরও বাড়বে তাই বাজার নিয়ে চিন্তার কিছু নেই ।"

Dhanteras
ধনতেরাসের বাজার (নিজস্ব ছবি)

চিন্তায় ছোট ব্যবসায়ীরা

কিন্তু ভিন্ন সুর ছোট ব্যবসায়ীদের গলায় । ব্যবসায়ী পরিতোষ কর বলেন, "ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে । নতুন করে সোনা কিনে রাখা যাচ্ছে না৷ হুহু করে দাম বাড়ছে । আজ যে টাকা যাচ্ছে সেই দামে অর্ডার নিলে কাল বেড়ে যাচ্ছে । তাতে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে । আর এখন দাম যেখানে গিয়েছে সেখানে সাধারণ ঘরের মানুষ আর দোকানমুখো হচ্ছেন না । সোনা কেনা তাদের কল্পনার বাইরে । জেলার ছোট দোকানদারদের অবস্থা খারাপ । বহু মানুষ সারা বছরের টাকা জমিয়ে অল্প কিছু করে । এখন সেই অল্প সোনার বহু মূল্য । ফলে আর সেই পথ খোলা নেই । আর এমন অগুনতি ক্রেতাদের উপর যেসব দোকান নির্ভর করে তাদের মাছি তাড়ানোর অবস্থা ।"

Dhanteras
সোনার দাম ঊর্ধ্বমুখী (নিজস্ব ছবি)

চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে

ক্রেতা নমিতা দাসের কথায়, "মেয়ের বিয়ে দেব বলে যখন কথা চলছিল, তখন সোনার দাম 70 হাজারের ঘরে ছিল ৷ আর কিছু মাস বাদে মেয়ের বিয়ে এখন 1 লাখ টাকার উপর 10 গ্রামের দাম । দোকান করে সংসার চালাই ৷ কোথা থেকে মেয়েকে সোনা কিনে দেব? সত্যি এটা একটা বড় চিন্তার বিষয় ।"

Dhanteras
সোনার বাজার (নিজস্ব ছবি)