ETV Bharat / business

রেকর্ড উচ্চতায় সোনার দাম ! শীঘ্রই বড়সড় দর পতনের ইঙ্গিত ANZ রিপোর্টে

ANZ রিপোর্ট অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা, শুল্ক বিরোধ, ভূ-রাজনৈতিক উত্তেজনার মতো কারণগুলির জন্য বিনিয়োগকারীরা আগামী কয়েক মাস সোনার প্রতি আকৃষ্ট হবেন।

Gold Price Forecasts
শীঘ্রই সোনার দামে বড়সড় পতনের ইঙ্গিত ANZ রিপোর্টে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 16, 2025 at 4:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 16 অক্টোবর: এই বছর সোনার দাম এখনও পর্যন্ত প্রায় 60 শতাংশ বেড়েছে যা স্টক, বন্ড এবং অন্যান্য বিনিয়োগ উপকরণের তুলনায় বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে ৷ অনেকের মনেই এখন বিনিয়োগের আগে প্রশ্ন জাগছে যে সোনার দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে বা সোনার দাম আবার কবে কমবে?

সোনার বন্ডে 338% রিটার্ন

সোনার দাম এখনও ক্রমাগত বাড়ছে। তবে, সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক সোভেরেন গোল্ড বন্ড (SBG) 2017-18 সিরিজ III-এর চূড়ান্ত রিডিম্পশন-এর তারিখ ঘোষণা করেছে। এক বিবৃতিতে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, সোভেরেন গোল্ড বন্ড 2017-18 সিরিজ III-এর রিডিম্পশনের শেষ তারিখ 16 অক্টোবর, 2025। এই কিস্তির সাবস্ক্রিপশনের তারিখ ছিল 9 থেকে 11 অক্টোবর, 2017 ৷ এর ইস্যুর তারিখ ছিল 16 অক্টোবর, 2017। এই বন্ড রিডিম্পশন করলে বিনিয়োগকারীরা প্রায় 338 শতাংশ রিটার্ন পাবেন। এর থেকে এটা সহজেই অনুমান করা যায় যে, বিগত 8 বছরে সোনার দাম প্রায় 338 শতাংশ বেড়ে গিয়েছে ৷ তাহলে প্রশ্ন হচ্ছে, সোনার দাম কি এখন কমবে?

Gold Price Forecasts
রেকর্ড উচ্চতায় সোনার দাম (ইটিভি ভারত)

সোনার দাম নিয়ে বিশ্লেষকদের অনুমান

আর্থিক পরিষেবা সংস্থা 'দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাঙ্কিং গ্রুপ লিমিটেড' যা ANZ ব্যাঙ্ক নামে পরিচিত, তাদের মতে, আগামী বছর সোনার দাম তীব্রভাবে হ্রাস পেতে পারে। এই বছরের রেকর্ড-উচ্চ দামের জন্য ভূ-রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, দুর্বল ডলার এবং সম্ভাব্য মার্কিন সুদের হার হ্রাসকে দায়ী করা হয়েছে। স্পট সোনার দাম প্রতি আউন্সে সর্বকালের সর্বোচ্চ 4,225.69 ডলারে পৌঁছেছে এবং তারপরে 0.4 শতাংশ বেড়ে 4,224.79 ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারে অনিশ্চয়তা

যখনই বিশ্ববাজারে অনিশ্চয়তা বা সংকট দেখা দেয়, বিনিয়োগকারীরা বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র হিসেবে সোনার প্রতি আকৃষ্ট হন।। ANZ রিপোর্টে দাবি করা হয়েছে, এই বছরের শেষ নাগাদ প্রতি আউন্সে সোনার দাম 4,400 ডলারে পৌঁছাতে পারে এবং 2026 সালের জুন নাগাদ প্রায় 4,600 ডলারে পৌঁছাতে পারে। তবে, আগামী বছরের দ্বিতীয়ার্ধে সোনার দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই আর্থিক পরিষেবা সংস্থার রিপোর্টে।

সোনার দাম নিয়ে ANZ রিপোর্ট

ANZ রিপোর্ট অনুযায়ী, 2026 সালের মাঝামাঝি সময়ে রুপোর দাম প্রতি আউন্স 57.50 ডলারে পৌঁছাতে পারে। তবে, যদি মার্কিন ফেডারেল রিজার্ভ তার অবস্থান কঠোর করে বা মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করে, তাহলে বিপরীত প্রভাবও পড়তে পারে এবং সোনার দাম হ্রাস পেতে পারে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম

বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বরে ডেলিভারির জন্য সোনার ফিউচার দর 1,185 টাকা বা 0.93 শতাংশ বেড়ে প্রতি 10 গ্রামে 1,28,395 টাকার নতুন সর্বোচ্চ দামে পৌঁছেছে। পাশাপাশি, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং ক্রমাগত ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী সোনার দাম 4,250 মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।

অ্যাসপেক্ট বুলিয়ন অ্যান্ড রিফাইনারির চিফ এক্সিকিউটিভ অফিসার দর্শন দেশাই বলেছেন, "মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) থেকে আরও সুদের হার কমানোর প্রত্যাশা এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলা উত্তেজনার কারণে সোনার দাম রেকর্ড স্তরে ঊর্ধ্বমুখী রয়েছে।" তাঁর মতে, ফিউচার মার্কেট এখন ফেডের কাছ থেকে আরও বড় হারে সুদের হার কমানোর প্রত্যাশা করছে ৷ সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরে, যা সোনার দামকে আরও বাড়িয়ে তুলতে পারে।

  1. 1947 সালে 10 গ্রামের দাম ছিল 88 টাকা, শেষ 25 বছরে 2251% বেড়েছে সোনার দর
  2. রিজার্ভ ব্যাঙ্কের এই Gold Bond 205% রিটার্ন দিয়েছে, মালামাল বিনিয়োগকারীরা