ETV Bharat / business

জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিষেবা সচল রাখতে ATF-এর দামে ছাড়ের আর্জি ভারতীয় বিমান সংস্থাগুলির

ATF-এর উচ্চমূল্যের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি চরম চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছে। বিমান সংস্থাগুলি অবিলম্বে এর প্রতিকার চেয়ে অসামরিক বিমান চলাচল মন্ত্রককে চিঠি লিখেছেন ৷

Indian Airlines Seek ATF Price Relief
পরিষেবা সচল রাখতে ATF-এর দামে ছাড়ের আর্জি ভারতীয় বিমান সংস্থাগুলির (ছবি: এএনআই)
author img

By PTI

Published : April 28, 2026 at 6:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মুম্বই, 28 এপ্রিল: দেশের প্রধান বিমান সংস্থাগুলি জানিয়েছে যে, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামের কারণে বিমান শিল্প "চরম চাপের" মধ্যে রয়েছে এবং অবিলম্বে সহায়তা না পেলে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স (এফআইএ) অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামে ছাড়, কর ছাড় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য একটি অভিন্ন মূল্য ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি জানিয়ে একটি চিঠি লিখেছে।

মোট পরিষেবা পরিচালন ব্যয়ের 40 শতাংশই এভিয়েশন টারবাইন ফুয়েল-এর জন্য ব্যয় হয়

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটকে নিয়ে গঠিত কনসোর্টিয়ামটি বলেছে, পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৷ অন্যদিকে, বেশ কয়েকটি অঞ্চলে আকাশসীমায় বিধিনিষেধের ফলে পরিচালন ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের প্রায় 40 শতাংশই হল এভিয়েশন টারবাইন ফুয়েল-এর জন্য খরচ।

ফের ফ্লাইট বাতিলের আশঙ্কা

ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স 26 এপ্রিল তারিখের এক চিঠিতে বলেছে, "অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মধ্যে যেকোনও যথেচ্ছ মূল্য নির্ধারণ বা এভিয়েশন টারবাইন ফুয়েল-এর অযৌক্তিক মূল্যবৃদ্ধি বিমান সংস্থাগুলির ব্যাপক ক্ষতির কারণ হবে ৷ এর ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যার পরিণতিতে ফ্লাইট বাতিল হতে পারে।" বিমান সংস্থাগুলি এভিয়েশন টারবাইন ফুয়েল-এর ওপর 11 শতাংশ আবগারি শুল্ক সাময়িকভাবে স্থগিত করারও দাবি জানিয়েছে। তাদের যুক্তি, জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এবং টাকার অবমূল্যায়নের কারণে খরচ আরও বেড়েছে।

এপ্রিলে বিমান সংস্থাগুলির ব্যাপক ক্ষতি

এয়ারলাইনস অ্যাসোসিয়েশনের মতে, গত মাসে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েল-এর মূল্যবৃদ্ধি প্রতি লিটারে 15 টাকায় সীমিত রাখলেও, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম প্রতি লিটারে 73 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী ফ্লাইটগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এপ্রিলে ব্যাপক লোকসান হয়েছে।

এফআইএ-এর মতে, বর্তমান ব্যবস্থাটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কার্যক্রমের মধ্যে একটি ভারসাম্যহীনতা তৈরি করেছে, যা পুরো নেটওয়ার্কটিকে অকার্যকর ও অস্থিতিশীল করে তুলেছে। এয়ারলাইনসগুলি সতর্ক করেছে যে, বর্তমান মূল্য কাঠামো অব্যাহত থাকলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইট পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে এবং এটি এই শিল্পের জন্য একটি গুরুতর সঙ্কট তৈরি করতে পারে।

  1. জেট ফুয়েলের দাম কিলো লিটারে 2 লক্ষ টাকা ছাড়িয়েছে ! কতটা বাড়ছে বিমানের ভাড়া ?
  2. ডিজেল-এটিএফ-এর ওপর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র, পেট্রলের রফতানি শুল্ক অপরিবর্তিত