তিন সন্তানকে খুন করে চরম পদক্ষেপ মায়ের, চাঞ্চল্য এলাকায়
ঘরের ভিতর থেকে দেহ উদ্ধার হয় বছর ছত্রিশের মহিলার দেহ ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর তিন সন্তানকে খুন করে নিজের জীবন নেন ৷

Published : July 3, 2026 at 3:29 PM IST
মানসা (পঞ্জাব), 3 জুলাই: ভয়ঙ্কর পরিণতি মহিলার শ্রমিকের ৷ বৃহস্পতির সন্ধ্য়ায় বাড়ি থেকে উদ্ধার হয় সন্দীপ কৌরের দেহ ৷ শুধু তাই নয়, বাড়ির অন্য ঘর থেকে উদ্ধার হয় তাঁরই তিন সন্তানের দেহ ৷ পঞ্জাবের মানসায় 36 বছর বয়সি মহিলার করুণ পরিণতিতে এলাকায় নেমেছে শোকের ছায়া ৷
শুক্রবার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও জিজ্ঞাসাবাদের পর এই মর্মান্তিক ঘটনার কারণ জানা যাবে। পুলিশ সূত্রে খবর, মা তাঁর তিন শিশুকে খুন করে নিজের জীবন শেষ করেছেন ৷ পঞ্জাবের মানসা জেলায় ভাড়া বাড়িতে মা ও তিন সন্তানকে নিয়ে থাকতেন সন্দীপ ৷ গতকাল সন্ধ্যায় ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সন্দীপ ও অন্য ঘর থেকে উদ্ধার হয়, তাঁর 13 ও 8 বছরের দুই মেয়ে এবং দেড় বছরের ছেলের মৃতদেহ ৷ মৃত সন্দীপের স্বামী চার বছর আগে মারা গিয়েছেন। তিনি তাঁর মায়ের সঙ্গে এই ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার সময় তাঁর মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন।
সিটি থানা 2-এর পুলিশ আধিকারিক (এসএইচও) কুলবন্ত সিং বলেন, "অভিযোগ উঠেছে, ওই মহিলা প্রথমে তাঁর সন্তানদের খুন করেন ও পরে নিজেকে শেষ করেন। প্রাথমিক তথ্য থেকে যেটুকু জানা গিয়েছে, ওই মহিলা তাঁর বড় মেয়েকে বিষাক্ত কোনও পদার্থ খাওয়ায় ৷ ছোট দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে বলে প্রাথমিক অনুমান ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনার পিছনের কারণগুলি এখনও তদন্তাধীন।"
মৃতের দেওর রোশন সিং বলেন, "আমার বউদি সন্দীপ নিজের জীবন শেষ করেছেন। আমার ছেলে বউদির বাড়ির বাইরে বসে কাঁদছিল ৷ তারপর সমস্ত ঘটনা খুলে বলে ৷ এখানে এসে দেখতে পাই, বউদির করুণ পরিণতি ৷ ঝুলন্ত দেহ নীচে নামিয়ে আনি এবং পুলিশকে খবর দিই। বউদির বড় মেয়ের বয়স ছিল 13 বছর, ছোট মেয়ের 8 এবং সবচেয়ে ছোট ছেলের বয়স প্রায় দেড় বছর। বাড়ির ভিতর থেকে ভাইপো, ভাইজির মৃতদেহ উদ্ধার হয়। সন্দীপের এটি দ্বিতীয় বিয়ে। ও মায়ের সঙ্গে এখানে ভাড়া থাকত ৷ বউদির মা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। এদিকে, আমার স্ত্রী সন্দীপের ছোট বোন। সে মাঠে-ঘাটে কাজ করে ৷ আমি রাজমিস্ত্রির কাজ করি।"
এলাকার প্রাক্তন কাউন্সিলর রাম পাল ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, "এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একমাত্র ঈশ্বরই জানেন কী পরিস্থিতিতে একজন মা নিজের সন্তানদের খুন করে নিজের জীবন শেষ করতে বাধ্য হন ৷ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশকে জানিয়েছি ৷ তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও আরও জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঠিক কারণ প্রকাশ্যে আসবে ৷"

