ETV Bharat / bharat

তামিলনাড়ুতে সরকার গড়ার সময় চেয়ে রাজ্যপালকে চিঠি দিলেন অভিনেতা-নেতা বিজয়

তামিলভূমে সরকার গড়ার প্রয়োজনীয় আসনের থেকে 10টি আসন কম রয়েছে টিভিকে'র কাছে ৷ তাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সময় চাইলেন নেতা বিজয় ৷

অভিনেতা তথা নেতা বিজয়
Tamil Nadu Assembly Result 2026 (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2026 at 8:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 5 মে: হুইসল বিপ্লবের হাওয়া বইছে তামিলভূমে ৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে 234টির মধ্যে 108টি আসনে জয়ী হয়েছে দক্ষিণী তারকা থালাপথি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে)-র ৷ মঙ্গলবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সরকার গড়ার জন্য সময় চেয়ে জমা দিয়েছেন টিভিকে প্রধান ৷

গত পাঁচ দশকের ডিএমকে-এআইডিএমকে বাইনারি ভেঙে দক্ষিণের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা-নেতা বিজয় ৷ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় 118টি আসনের চেয়ে 10টি আসন কম রয়েছে ৷ সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে এনিয়ে আলোচনা করতে পারেন দলের প্রধান বিজয় ৷ এদিকে বিধানসভা নির্বাচনে ডিএমকে'র সঙ্গে জোট বেঁধে টিভিকে'র বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস ৷

এর মধ্যে এদিন সকালে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র জমা দিয়েছেন ডিএমকে'র এমকে স্ট্যালিন ৷ রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ৷ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তিনিই কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন, বিবৃতিতে জানিয়েছে তামিলনাড়ুর লোকভবন ৷

গত 23 এপ্রিল তামিলনাড়ুতে 234টি আসনে বিধানসভা নির্বাচন হয় ৷ থালাপতি বিজয়ের টিভিকে জয়ী হয়েছে 108টি আসনে ৷ ডিএমকে-কংগ্রেস জোটের ডিএমকে 59, এআইডিএমকে 47, কংগ্রেস 5টি আসন পেয়েছে ৷ এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), সিপিআই, সিপিআই(এম), এবং ভিসিকে- প্রত্যেকে 2টি করে আসন এবং ডিএমডিকে একটি আসনে জয়ী হয়েছে ৷ এআইএডিএমকে জোটের পিএমকে 4টি আসন, বিজেপি এবং এএমএমকে 1টি করে আসন দখল করতে সক্ষম হয়েছে ৷ এই ভোটে টিভিকে 34.92 শতাংশ, ডিএমকে 24.19 শতাংশ, এআইডিএমকে 21.21 শতাংশ ভোট পেয়েছে ৷

এই ফলাফলের পর এদিনই তামিলনাড়ুর রাজ্যপালের কাছে চিঠি দিয়ে সরকার গড়ার সময় চেয়েছেন নেতা-অভিনেতা বিজয় ৷ নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি ৷ এখন দেখার বিষয়—রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের কাছে সমর্থনের চিঠি চাইবেন, নাকি দুই সপ্তাহ সময়সীমা মঞ্জুর করবেন ৷

বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর থেকে লড়েছেন ৷ দু'টি আসনেই তিনি জয়ী হয়েছেন ৷ তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি পেয়েছেন 91,381 ভোট এবং জয়ের ব্যবধান 27,416 ৷ ঘটনাচক্রে পেরাম্বুরেও তাঁর জয়ের মার্জিন 53 হাজার 715 ৷ তাঁর প্রাপ্ত ভোট 1 লক্ষ 20 হাজার 365