ETV Bharat / bharat

সিদ্দারামাইয়ার পদত্যাগ, ডিকে জমানার অপেক্ষায় কর্ণাটক !

রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সিদ্দারামাইয়া ৷ রাজ্যপাল ফিরে এসে সিদ্দারামাইয়ার ইস্তফা পত্র গ্রহণ করবেন বলে খবর ৷

Karnataka Politics
ডিকে শিবকুমারের সঙ্গে আলিঙ্গন সিদ্দারামাইয়ার (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2026 at 3:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বেঙ্গালুরু, 28 মে: দীর্ঘ টানাপোড়েন শেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া ৷ বৃহস্পতিবার রাজ্যপাল থওয়ারচাঁদ গেহলটের অনুপস্থিতিতে তাঁর বিশেষ সচিব প্রভু শঙ্করের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ৷ গতকাল রাতে জরুরি কাজে মধ্যপ্রদেশের ইন্দোরে গিয়েছেন কর্ণাটকের রাজ্যপাল ৷ এদিন রাতেই তাঁর ফেরার কথা ৷ রাজ্যপাল ফিরে এসে সিদ্দারামাইয়ার ইস্তফা পত্র গ্রহণ করবেন বলে খবর ৷

এদিন সন্ধ্যায় দিল্লি যাওয়ার কথা রয়েছে সিদ্দারামাইয়া ৷ সেখানে কংগ্রেস হাইকম্যান্ড রাহুল গান্ধির সঙ্গে দেখা করবেন তিনি ৷ তাঁর বদলে কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ৷ এদিন ইস্তফা দেওয়ার পর সাংবাদিক বৈঠকে সিদ্দারামাইয়া বলেন, "দু'দিন আগে কংগ্রেসের হাইকম্যান্ড আমায় পদত্যাগ করতে বলেন ৷ এরপর আজ আমি আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছি ৷ আমি আত্মবিশ্বাসী, সংবিধান মেনে রাজ্যপাল আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন ৷ কর্ণাটক বিধানসভায় আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ৷ তাই সংবিধান অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রীকে সরকার গড়তে দেওয়া হবে ৷ আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা জানাতে চাই ৷ তাঁরা আমায় এই সুযোগ দিয়েছেন ৷"

SIDDARAMAIAH RESIGNATION
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া (ছবি: পিটিআই)

সিদ্দারাইমায় দু'বার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে যাঁরা ভালোবেসেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্য়বাদ জানাই ৷ আমি দু'বার মুখ্যমন্ত্রী হয়েছি ৷ একবার 2013 সাল থেকে 2028 সাল পর্যন্ত ৷ 2013 সাল থেকে এদিন পর্যন্ত আমার সহকর্মীরা আমার প্রতি সমর্থন জানিয়েছেন ৷ আমি তাঁদের বন্ধু ৷ আমি গ্রাম থেকে উঠে এসেছি ৷ কোনওদিন ভাবিনি যে একদিন আমি বিধায়ক হব এবং তারপর মুখ্যমন্ত্রী হব ৷"

SIDDARAMAIAH AND DK
ডিকে জমানার অপেক্ষা কর্ণাটকে ! (ছবি: পিটিআই)

প্রবীণ কংগ্রেস নেতা আরও বলেন, "আমার রাজনীতিতে যোগ দেওয়াটা একেবারে অপ্রত্যাশিত ৷ একটা দুর্ঘটনা মাত্র ৷ কারণ আমার পরিবারে কেউ কখনও রাজনীতি করেনি ৷ 550টি প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ পাঁচটি গ্যারান্টি-সহ প্রায় 300টি প্রতিশ্রুতি পূরণ করেছি ৷ আমি যে কথা দিয়েছিলাম, তার থেকে সরে যাইনি ৷" আবেগঘন মুখ্যমন্ত্রী বলেন, "আমার রাজনৈতিক জীবন একটা খোলা খাতা ৷ না তো আমি টাকার পিছনে ছুটেছি, আর না তো সম্পত্তি তৈরির চেষ্টা করেছি ৷"