ETV Bharat / bharat

ইউনূস প্রশাসনের খুনে মানসিকতার প্রতিফলন ! ফাঁসির সাজা শুনেই সরব মুজিব-তনয়া

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, বিচারের নামে প্রহসন করেছে ট্রাইবুনাল ৷ আওয়ামী লীগকে বলির পাঁঠা করে নিজেদের ভুল-ত্রুটি আড়াল করতে চাইছে ইউনূসের সরকার ৷

SHEIKH HASINA ON DEATH PENALTY
ফাঁসির সাজা পেয়েই সরব মুজিব-তনয়া (ইটিভি ভারত)
author img

By ANI

Published : November 17, 2025 at 6:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 17 নভেম্বর: ফাঁসির সাজা ঘোষণার অব্যবহিত পরই মুখ খুললেন শেখ হাসিনা ৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গঠন থেকে শুরু করে গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন মুজিব-তনয়া ৷ একইসঙ্গে মুহাম্মদ ইউনূসের সরকারকে অগতান্ত্রিক বলেও অভিহিত করলেন ৷ নিজেকে নির্দোষ দাবি করে হাসিনা জানান, তিনি যাতে যথাযথ বিচার পেতে পারেন তার বন্দোবস্তই করা হয়নি ৷ তাঁর স্পষ্ট কথা, আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ তিনি বা কোনও রাজনৈতিক নেতা দেননি ৷

হাসিনা মনে করেন, তাঁকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার নেপথ্যে আছে রাজনৈতিক কারণ ৷ পক্ষপাতদুষ্টের মতো আচরণ করেছে ট্রাইবুনাল ৷ ইউনূস সরকারে মধ্যে কিছু এমন মানুষ আছেন যাঁরা সবসময় অন্যদের প্রাণে মেরে ফেলতে উদ্যত ৷ এমন ব্যক্তিদের মধ্যে থাকা খুনে মানসিকতাই এই রায়ের মধ্যে প্রতিভাত হয়েছে ৷ আর এসবই করা হয়েছে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দিতে ৷

SHEIKH HASINA ON DEATH PENALTY
এক নজরে হাসিনা সরকারের পতন থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী সাজা (ইটিভি ভারত)

ইউনূসের সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ তুলে হাসিনা জানান, বেশিদিন কাউকে বোকা বানিয়ে দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে ক্ষমতায় বসে থাকা যাবে না ৷ আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনালের গঠন নিয়েও প্রশ্ন তুলে দিয়ে হাসিনার কটাক্ষ এই ট্রাইবুনালের নামই শুধু আন্তর্জাতিক ৷ এর কাজের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ের কোনও মিল নেই ৷ মুজিব-তনয়ার অভিযোগ, বিচারের নামে প্রহসন করেছে ট্রাইবুনাল ৷ সরকার চায় এভাবে বিচার ব্যবস্থাকে হাতিয়ার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে পড়তে ৷ আর তাই আওয়ামী লীগকে বলির পাঁঠা করা হচ্ছে ৷

হাসিনা বলেন, "আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা ৷ 2024 সালের জুলাই ও অগস্ট মাসে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের প্রতি আমার সমবেদনা আছে ৷ কিন্তু গুলি চালানোর নির্দেশ আমার বা অন্য কোনও রাজনৈতিক নেতার দেওয়া নয় ৷ "

SHEIKH HASINA ON DEATH PENALTY
ফাঁসির শুনে প্রতিক্রিয়া হাসিনার (ইটিভি ভারত)

ইসলামিক চরমপন্থীদের ইউনূসের সরকার আশ্রয় দিচ্ছে বলে ভভিযোগ হাসিনার ৷ তাঁর কথায়, "এই সরকারে আমলে মানুষ সাধারণ পরিষেরাও পাচ্ছে না ৷ পুলিশ কাজ করা বন্ধ করে দিয়েছে ৷ বিপদে পড়তে হতে পারেন-এই ভয় নিয়ে মানুষকে প্রতিদিন রাস্তায় বেরতে হচ্ছে ৷ দেশে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ হিন্দু থেকে শুরু করে অন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ৷ নারীদের অধিকার খর্ব হয়েছে ৷ তবু সরকার কোনও ব্যবস্থাই করছে না ৷ সরকারের সঙ্গে কিছু চরমপন্থী শক্তি আছে ৷ তাদের ক্রমাগত মদত দিচ্ছে ইউনূস প্রশাসন ৷"

মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হল শেখ হাসিনার ৷ তাঁর পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদউদজাম্মান খান কামালকেও ফাঁসির সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনাল ৷ রাজসাক্ষী হওয়ায় পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এই ট্রাইবুনাল ৷ ঢাকার আশুলিয়ায় ছ'জনকে পুড়িয়ে হত্যা এবং চানখাঁরপুল এলাকায় ছ'জনকে গুলি করে হত্যার ঘটনায় হাসিনাদের ফাঁসির সাজা দিয়েছে আদালত ৷