ইজরায়েল-মার্কিন হামলায় অশান্ত মধ্যপ্রাচ্য, সৌদি-সহ আকাশপথ বন্ধ করল বহু দেশ
আক্রমণের জবাব দেওয়ার শপথ নিয়েছে ইরান ৷ ইজরায়েলের তেল আভিভের পাশাপাশি, আরব আমির শাহি, কাতার, বাহরিনে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে ৷

By PTI
Published : February 28, 2026 at 5:20 PM IST
নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত পরিকল্পনার পর আমেরিকার সঙ্গে জোট বেঁধে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল, জানিয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ শনিবার সকালে শুরু হওয়া সংঘাতের আঁচ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে ৷ এদিন সকালেই ইজরায়েল আকাশপথ বন্ধের কথা জানায় ৷ এরপর একে একে আকাশপথ বন্ধের ঘোষণা করেছে ইরান, ইরাক, সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার ও ওমানের রাজধানী মাসকট ৷
দিল্লি, চেন্নাই, তিরুবনন্তপুরম, আমেদাবাদ-সহ একাধিক বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান পরিষেবার সময়সূচি পরিবর্তন এবং বাতিল হওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে ৷ যাত্রার আগে নির্দিষ্ট বিমান পরিবেষা সংস্থার ওয়েবসাইট দেখে নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷
Travel Advisory
— IndiGo (@IndiGo6E) February 28, 2026
In view of evolving airspace restrictions around Iran and Middle East, all flights to and from Middle East are cancelled till 0000hrs.
These measures have been instituted as the safety and security of our customers and crew is our highest priority. Our teams are…
অসামরিক বিমান পরিষেবা সোশাল মিডিয়ায় জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি অংশের আকাশপথ নিয়ন্ত্রণ জারি হয়েছে ৷ এর ফলে মধ্যপ্রাচ্য থেকে এবং ভারত থেকে সেখানে পৌঁছনোর বিমান চলাচলের উপর প্রভাব পড়েছে ৷ যাত্রীরা যেন সংশ্লিষ্ট বিমানের বর্তমান অবস্থা দেখে তবেই রওনা দেন ৷ যাত্রীদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷
Due to evolving airspace restrictions over Iran and parts of the Middle East, flight operations to and from the Middle East are currently impacted.
— MoCA_GoI (@MoCA_GoI) February 28, 2026
Passengers are advised to check and confirm their flight status with their respective airlines before proceeding to the airport.…
ইরানে উদ্ভূত পরিস্থিতিতে সমগ্র মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে ইন্ডিগো এয়ারলায়েন্স, এয়ার ইন্ডিয়া, কাতার এয়ারওয়েজ ৷ বিমান সংস্থাগুলি জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী সব বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো ৷ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আপাতত মধ্যপ্রাচ্যে কোনও বিমান যাবে না ৷ যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ তাই এই সিদ্ধান্ত ৷ রওনা দেওয়ার আগে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে বিমানের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
Travel Advisory
— IndiGo (@IndiGo6E) February 28, 2026
In view of evolving airspace restrictions around Iran and Middle East, all flights to and from Middle East are cancelled till 0000hrs.
These measures have been instituted as the safety and security of our customers and crew is our highest priority. Our teams are…
এদিন সকালেই ইজরায়েলের রাজধানী তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়া বিমানের অভিমুখ মুম্বইয়ে ঘুরিয়ে দিল এয়ার ইন্ডিয়া ৷ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি প্রকট হয়েছে ৷ বিমান সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "28 ফেব্রুয়ারি AI139 বিমানটি দিল্লি থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল ৷ ইজরায়েলের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এবং বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথাটি বিবেচনা করে বিমানটি ভারতে ফিরে এসেছে ৷" বিবৃতিতে জানানো হয়েছে, "বিমান পরিষেবার জন্য পরিস্থিতি কতটা নিরাপদ, তা যাচাই করে দেখছি ৷ সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ৷"
#TravelAdvisory
— Air India (@airindia) February 28, 2026
In view of the developing situation in parts of the Middle East, all Air India flights to all destinations in the Middle East have been suspended. We remain committed to maintaining the highest standards of safety for our passengers and crew. We will continue to…
সারা বিশ্বে বিমান চলাচলের তথ্য দিয়ে থাকে Flightradar24.com ওয়েবসাইট ৷ তারা জানিয়েছে, পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বোয়িং 777 এয়ারক্রাফ্টটি আকাশপথে ঘুরে বেড়াচ্ছিল ৷ পরে সৌদি আরবের আকাশপথে থাকাকালীন এয়ার ইন্ডিয়া বিমানটিকে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ৷ এই সমস্যার জন্য এয়ার ইন্ডিয়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ৷ এদিকে আরকেটি বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ইরান ও তার আকাশপথের দিকে নজর রাখছে ৷ সংস্থা জানিয়েছে, "পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ আমাদের টিম সেদিকে নজর রাখছে ৷"
Temporary Suspension of Qatar Airways Flights due to Qatari Airspace Closure
— Qatar Airways (@qatarairways) February 28, 2026
Qatar Airways Group confirms the temporary suspension of its flights to, and from, Doha due to the closure of Qatari airspace.
The airline is working closely with government stakeholders and the…
Flightradar24.com এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিমান পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছে ৷ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা ভারতীয়দের সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাস ৷ যাত্রীদের নির্দেশিকা জারি করে সোশাল মিডিয়ায় জানিয়েছে, কয়েকটি দেশের আকাশপথ সাময়িক বন্ধ এবং একাধিক আন্তর্জাতিক আকাশসীমায় বিমান পরিষেবা নিয়ন্ত্রিত হয়েছে ৷ এই অবস্থায় বেশ কিছু বিমান চলাচলে দেরি হতে পারে, বিমানগুলির সময় পরিবর্তন অথবা সেগুলির পরিষেবা বাতিল হতে পারে ৷
#PassengerAdvisory pic.twitter.com/4Ioa3QgMtE
— Ahmedabad Airport (@ahmairport) February 28, 2026

