ETV Bharat / bharat

নাবালককে মদ খাইয়ে যৌন অত্যাচার ! গ্রেফতার শিক্ষক

স্কুলে সংস্কৃত বিষয়ে পড়াত শিক্ষক ৷ তার বিরুদ্ধে পড়ুয়ার উপর যৌন অত্যারের অভিযোগ উঠেছে ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Minor Sexual Abuse Incident
নাবালকের উপর যৌন অত্যাচার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 7:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পালাক্কার, 4 জানুয়ারি: নাবালকের যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক ৷ ঘটনাটি ঘটেছে কেরলের মালামপুঝায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষক নাবালককে জবরদস্তি মদের নেশা করিয়ে সেই সুযোগে তার যৌন হেনস্থা করেছেন ৷ রবিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম অনিল ৷ পালাক্কার জেলার কোল্লাগোড় গ্রামের বাসিন্দা ৷ এলাকার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সংস্কৃত পড়াতেন তিনি ৷ নাবালককে যৌন হেনস্থার ঘটনাটি ঘটে গত 29 নভেম্বর ৷ কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসে 18 ডিসেম্বর, প্রায় একমাসের মাথায় ৷

অভিযোগ, ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়াকে জোর করে মদ খাওয়ায় সংস্কৃত শিক্ষক অনিল ৷ তারপর তার উপর যৌন নির্যাতন চালায় ৷ এই হেনস্থার কথা প্রথমে কাউকে বলেনি নাবালক ৷ সে দ্বিধাগ্রস্ত ছিল ৷ পরে এক সহপাঠীকে তার উপর হওয়া যৌন হেনস্থার ঘটনাটি খুলে বলে পড়ুয়া ৷ সেই সহপাঠী এই ঘটনাটি নির্যাতিতর বাবা-মা'কে জানায় ৷

তখন নির্যাতিত নাবালকের অভিভাবক স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ৷ অভিযুক্ত শিক্ষক অনিলের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয় পরিবারের তরফে ৷ স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয় ৷ কিন্তু পুলিশের কাছে বিষয়টি জানায়নি তারা ৷

এদিকে কেরল পুলিশের গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চ কোনও ভাবে এই যৌন হেনস্থার ঘটনার খবর পেয়ে যায় ৷ তারা এই বিষয়ে আরও তথ্য জোগাড় করে ৷ নির্যাতিত নাবালক পুলিশের কাছে ঘটনার বয়ান দিতে রাজি হয় ৷ নাবালকের বিবৃতি রেকর্ড করে পুলিশ ৷ এরপর শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয় ৷ শিশুদের যৌন হেনস্থা বিরোধী পকসো (পিওসিএসও) আইনের নির্দিষ্ট ধারা প্রয়োগ করা হয় অনিলের বিরুদ্ধে ৷ এরপর এদিন সকালে অনিলকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷

গত নভেম্বর মাসে কেরলের তিরুবনন্তপুরমে এই ধরনের একটি ঘটনায় গ্রেফতার হন এক প্রাইভেট টিউশনের শিক্ষক ৷ ঘটনাটি 25 বছরের পুরনো ৷ দু'দশকেরও বেশি সময় ধরে তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছেন ৷ অভিযুক্তের নাম মুথুকুমার ৷ নীরমানকারার বাসিন্দা ৷ একসময় অভিযুক্ত এক ছাত্রীর বাড়ি গিয়ে পড়াত ৷

একদিন মুথুকুমার ওই নাবালিকা স্কুল ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে পাঠায় ৷ তার উপর যৌন নির্যাতন করে ৷ প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিন পেয়ে যান ৷ এরপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না ৷ তিনি বেপাত্তা হয়ে যান ৷ অনেক খোঁজাখুঁজি করেও এতদিন পুলিশ তাঁর সন্ধান পায়নি ৷ এদিকে তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে ৷

নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতন না ৷ কোনও মোবাইল ছিল না ৷ প্রয়োজনে স্থানীয় বুথ বা অন্য কারও মোবাইল থেকে ফোন করে কাজ চালাতেন ৷ আত্মীয়দের টাকা পাঠাতে হলে ব্যাঙ্কে গিয়ে স্লিপে স্বাক্ষর করে তা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করে দিতেন ৷ এভাবে তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেড়িয়েছেন ৷ এমনকী খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম পর্যন্ত বদলে ফেলেছিলেন ৷ কিন্তু সম্প্রতি পুলিশ তার আত্মীয়দের ব্যাঙ্কের নথি ও মোবাইল নম্বর পরীক্ষা করতে গিয়ে তাঁর খোঁজ পায় ৷ পরে তাকে গ্রেফতার করা হয় ৷