ETV Bharat / bharat

রাখিতে বিষাদ, স্কুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 4

স্কুটার আরোহী এক বৃদ্ধ, তাঁর দুই নাতনি এবং বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে ৷

acident
মৃতদেহ নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 28, 2026 at 9:21 AM IST

2 Min Read
Choose ETV Bharat

রেওয়া, 28 অগস্ট: মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুধ (Gudh) থানা এলাকার রাস্তায় একটি স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুটার-আরোহী এক বৃদ্ধ এবং তাঁর দুই নাতনি, এবং বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে ৷ বাইকে থাকা আরও দুই যুবক গুরুতর আহত। রাখি উৎসবের আনন্দকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

বাঁকের মুখে ভয়াবহ সংঘর্ষ

গুধ থানা এলাকার ভৈরব বাবা মন্দির রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাখি পূর্ণিমার ঠিক একদিন আগে, বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, চৌধুরীয়া গ্রামের বাসিন্দা 58 বছরের বিন্ধ্যবাসিনী তিওয়ারি রাখি উৎসবের কেনাকাটা করতে তাঁর দুই নাতনি-5 বছরের শিভি ও 6 বছরের শক্তি তিওয়ারিকে নিয়ে স্কুটারে করে বাজারে এসেছিলেন। গুধ বাজারে কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে ভৈরব বাবা মন্দিরের বাঁকের কাছে একটি দ্রুতগামী বাইক সরাসরি তাঁদের স্কুটারে ধাক্কা মারে। বাইকে ছিল তিনজন।

accident
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে পড়ে বাইক ও স্কুটি (ইটিভি ভারত)

ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু, হাসপাতালে প্রাণ হারান আরও তিনজন

সংঘর্ষটি এতটাই তীব্র ছিল, দু'টি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের গুধ হাসপাতালে নিয়ে যায় ৷ তবে, একটি শিশু ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে প্রাণ হারায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

স্কুটার আরোহী শিভি ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার ছোট বোন শক্তি এবং বিন্ধ্যবাসিনীও মারা যান ৷ এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাইক চালক পঙ্কজ সিংয়ের ৷ তিনি সিধি এলাকার বাসিন্দা ছিলেন। বাইকে থাকা অন্য দুই যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

ঘটনার তদন্ত করছে পুলিশ

এই ঘটনা প্রসঙ্গে গুধ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পেন্দ্র যাদব বলেন, "বিন্ধ্যবাসিনী ও তাঁর দুই নাতনি বাজার থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ হন ৷ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বাইক তাঁদের স্কুটারে ধাক্কা দেয় ৷ তাঁরা তিনজন এবং এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহগুলির ময়নাতদন্ত করে পরিবারকে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"