রাম মন্দিরের অনুদান চুরিতে চম্পত রায়-অনিল মিশ্রর পদত্যাগপত্র গৃহীত, দায়িত্বে কৃষ্ণ মোহন
শ্রী রাম জন্মভূমি চত্বরের মন্দিরগুলি থেকে অনুদান চুরির ঘটনায় ট্রাস্টিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাস্টের সভায় চম্পত রায়-অনিল মিশ্র, দু'জনেরই পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

Published : July 6, 2026 at 7:52 PM IST
অযোধ্যা, 6 জুলাই: শ্রী রাম জন্মভূমি চত্বরের মন্দিরগুলি থেকে অনুদান চুরির ঘটনায় আটজনের গ্রেফতার এবং ট্রাস্টিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডঃ অনিল কুমার মিশ্রের পদত্যাগপত্র গ্রহণ করেছে।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি জানিয়েছেন যে, ট্রাস্টের গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগপত্র স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে। গোবিন্দ দেব গিরি আরও জানান যে, ট্রাস্টের নিয়ম অনুযায়ী যেকোনও ট্রাস্টির পদত্যাগপত্র স্বয়ংক্রিয়ভাবে বৈধ বলে গণ্য হয়। তাই, চম্পত রায় এবং অনিল মিশ্রের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
#WATCH | Ayodhya, UP: On the meeting of the trust, Swami Govind Dev Giri Ji Maharaj, Treasurer of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust, says, "It was decided to hold the scheduled Trust meeting—originally set for July 11—as early as possible; consequently, acting on… pic.twitter.com/5GKEUefmvS
— ANI (@ANI) July 6, 2026
স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন যে ট্রাস্টের সভায় চম্পত রায় এবং অনিল মিশ্রের পদত্যাগপত্র বিবেচনা করা হয়েছিল এবং পরাশরণের মধ্যস্থতায় দুটিই গৃহীত হয়েছে। তিনি আরও বলেন যে এসআইটি-র চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত কৃষ্ণ মোহন রাম ট্রাস্টের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁরা 22 জুলাই পুনরায় বৈঠকে বসবেন। আমরা আশা করি, ততদিনে এসআইটি-র চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে।
#WATCH अयोध्या: दान में कथित हेराफेरी की बात सामने आने के बाद बुलाई गई श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट की बैठक की अध्यक्षता करने के लिए ट्रस्ट के अध्यक्ष नृत्य गोपाल दास राम मंदिर पहुंचे। pic.twitter.com/HrEUPjdxkp
— ANI_HindiNews (@AHindinews) July 6, 2026
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান, রাম মন্দির থেকে কোটি কোটি টাকার পুজোর সামগ্রী এবং অন্যান্য মূল্যবান গয়না চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডঃ অনিল কুমার মিশ্র সম্প্রতি পদত্যাগ করেছেন। ট্রাস্টের সভায় তাঁদের পদত্যাগপত্র গ্রহণ বা প্রত্যাখ্যান করা একটি প্রধান আলোচ্য বিষয় ছিল। তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। চম্পত রায় এবং অনিল মিশ্র এখন ট্রাস্টের কেউ নন। এদিনের সভায় 15 জন সদস্যের মধ্যে 9 জন উপস্থিত ছিলেন এবং দুজন ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়েছিলেন।
#WATCH अयोध्या, उत्तर प्रदेश | श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट के कोषाध्यक्ष स्वामी गोविंद देव गिरि जी महाराज राम मंदिर पहुंचे। वे मंदिर में चढ़ावे के कथित गबन और चंपत राय (महासचिव) व अनिल मिश्रा (ट्रस्टी) के इस्तीफे के मामले पर ट्रस्ट की बैठक में शामिल होने आए हैं। pic.twitter.com/uvo0F1kYIi
— ANI_HindiNews (@AHindinews) July 6, 2026
চম্পত রায় এবং অনিল মিশ্রের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর এখন দায়িত্ব নেবেন কৃষ্ণ মোহন। ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দানন্দ গিরি এই সভার বিস্তারিত জানিয়েছেন। কৃষ্ণ মোহন বিশ্ব হিন্দু পরিষদের একজন প্রাক্তন কর্মকর্তা এবং আইএফএস-এর একজন কর্তা। হরদোইয়ের বাসিন্দা 73 বছর বয়সী কৃষ্ণ মোহনকে গত বছর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণ মোহন জানান, ব্যবস্থাপনা ও পরিচালনায় কিছু ত্রুটি ছিল, যার সুযোগ কিছু লোক নিয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করাই ট্রাস্টের দায়িত্। যদি ট্রাস্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকে এবং সমাজে অবিশ্বাসের সৃষ্টি হয়ে থাকে, তবে তা দূর করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে। রাম জন্মভূমিতে প্রাপ্ত যে কোনও অনুদান সম্পর্কে সকলকে সম্পূর্ণভাবে অবহিত করা হবে। এটি সমাজে ট্রাস্টের প্রতি আস্থা তৈরিতে সাহায্য করবে।

