জামাকাপড় খোলার কী প্রয়োজন ! কংগ্রেসের নগ্ন রাজনীতি দেশ জানে: কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর
গত 16-21 ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে এআই সম্মেলন হয় ৷ সেখানে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে খালি গায়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের যুবকর্মীরা ৷

By ANI
Published : February 22, 2026 at 4:41 PM IST
মেরঠ, 22 ফেব্রুয়ারি: কংগ্রেসের নগ্ন-নোংরা রাজনীতির কথা দেশের সবাই জানে ৷ উত্তরপ্রদেশের মেরঠে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এআই সম্মেলনে 'শার্টলেস' বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 16-21 ফেব্রুয়ারি নয়াদিল্লি ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত হয় ৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা সেখানে আমন্ত্রিত ছিলেন ৷
এই আবহে গত 20 ফেব্রুয়ারি কয়েকজন তরুণ মোদি-বিরোধী স্লোগান দিতে দিতে এআই সামিটের হলে ঢুকে পড়েন ৷ তাঁরা একটি মঞ্চে উঠে খালি গায়ে 'মোদি কম্প্রোমাইজড' লেখা টি-শার্ট হাতে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ-বিক্ষোভ ছিল ৷ পরে জানা যায়, তাঁরা যুব কংগ্রেসের কর্মী ৷ পরে তাঁদের মধ্যে চারজনকে গ্রেফতার করে তিলক মার্গ থানায় নিয়ে যাওয়া হয় ৷ গতকাল তাঁদের আদালতে পেশ করলে পাঁচ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
#WATCH | Meerut, Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, " but unfortunately, the leaders of such an old party (congress), instead of being ashamed, are blatantly praising those who insult the country... what did they do in parliament? if they can't perform well in… pic.twitter.com/MZVCI02iYz
— ANI (@ANI) February 22, 2026
রবিবার উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠানে এই ঘটনার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "দেশের কয়েকটি রাজনৈতিক দল ভারতের সাফল্য হজম করতে পারে না ৷ বিশ্বের সবচেয়ে বড় এআই সম্মেলন হচ্ছিল ভারতে ৷ 80টি দেশ থেকে আমন্ত্রিতরা দিল্লিতে এসেছিলেন ৷ 20টি দেশের রাষ্ট্রনায়করা ভারতে আসেন ৷ আমি মেরঠের মানুষকে জিজ্ঞাসা করতে চাই: আপনারা কি এআই সম্মেলন নিয়ে গর্বিত ?"
এরপর কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কিন্তু কংগ্রেস আর তার বাস্তুতন্ত্র কী করল ? আন্তর্জাতিক অনুষ্ঠানের এই মঞ্চটিকে তারা নোংরা এবং নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করল ৷ সেখানে বিদেশি অতিথিদের সামনে জামাকাপড় না-পরে কংগ্রেস নেতারা চলে যায় ৷ আমি কংগ্রেসের নেতা-সমর্থকদের বলছি, আপনারা যে নগ্ন তা দেশ জানে ৷ তাহলে আর জামাকাপড় খুলে ফেলার প্রয়োজন কী ?"
#WATCH | Delhi: Indian Youth Congress workers staged a topless protest and chanted anti-Modi slogans at Bharat Mandapam
— ANI (@ANI) February 20, 2026
(Source: Indian Youth Congress) pic.twitter.com/WCZgCMwkFZ
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী মোদি এই বিক্ষোভকে 'পাপ' বলে উল্লেখ করে বলেন, "দেখুন, দিল্লিতে এই কাজ কি তৃণমূল, ডিএমকে, বিএসপি বা ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের লোকজন করেছে ? না ৷ তারা কেউ এই পাপ করেনি ৷ শুধু এবং শুধুই কংগ্রেসের উদ্ধত, বেলাগাম নেতারা এই পাপ করেছে ৷ তারা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে ৷ আরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে হলে, আগে মানুষের মন জিততে হবে ৷"
#WATCH | Meerut, Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, " look at what happened in delhi (ai summit protest). did the tmc, dmk, bsp or national conference commit a sin? no, they did not commit a sin. only the congress leaders are hell-bent on ruining the country. if you… pic.twitter.com/nw23FSRLkQ
— ANI (@ANI) February 22, 2026
এবারের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতার দিন প্রধানমন্ত্রী মোদি আসার আগে তাঁর চেয়ার ঘিরে রাখার অভিযোগ ওঠে কংগ্রেসের মহিলা সাংসদদের বিরুদ্ধে ৷ এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সংসদে মহিলা সাংসদদের পাঠিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন না ৷ এভাবে মা-বোনেদের সামনে ভিড়িয়ে দেওয়ার বাধ্যবাধকতা কী ? কংগ্রেস এখন দেশের উপর বোঝা ৷"
কংগ্রেস যুবনেতাদের 'শার্টলেস' বিক্ষোভের সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ দল এই সমালোচনাকে সমর্থন করেছে ৷ এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দিল্লিতে এই ঘটনার পর কংগ্রেসের মিত্র দলগুলি কংগ্রেসের সমালোচনা করার সাহস দেখিয়েছে ৷ বিরোধিদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল ৷ তারা সত্যের সঙ্গে এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ৷"

