ETV Bharat / bharat

GDP 7.8 শতাংশ: বিদেশ ভ্রমণ ও সোনা কেনা উচিত নয়, বার্তা প্রধানমন্ত্রী মোদির

জিডিপি 7.8 শতাংশে পৌঁছনোয় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরই সঙ্গে ফের বিদেশ যাওয়া উচিত নয় বলে নিদান দিয়েছেন ৷

India GDP
ভারতের জিডিপি নিয়ে (ফাইল ছবি (আইএএনএস))
author img

By PTI

Published : September 1, 2026 at 2:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও দেশের জিডিপি 7.8 শতাংশে পৌঁছনোর কৃতিত্ব দেশবাসীকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি কংগ্রেসের নাম না-করে বিরোধীদের 'ঝুট কে গুঞ্জ' ছড়ানোর আক্রমণ শানালেন ৷ আবারও বিদেশ বেড়াতে যাওয়া ও ভারতের বাইরে কোনও দেশে বিয়ের আয়োজন না-করা, জরুরি প্রয়োজন ছাড়া সোনা না-কেনার বার্তাও দিলেন প্রধানমন্ত্রী ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন ৷ সেখানে কংগ্রেসের 'ছাত্র কে গুঞ্জ' অনুষ্ঠানকে 'ঝুট কে গুঞ্জ' বলে কটাক্ষ করেন ৷ এর পাল্টা জবাবে কংগ্রেস একটি পোস্ট করেছে ৷ সেখানে প্রধানমন্ত্রীর বার্তার পাশাপাশি একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে শিশুদের শুকনো রুটি খেতে দেওয়া হচ্ছে ৷ তাদের থালায় দু-তিনটি আলুর ঝোল রয়েছে মাত্র ৷ বিরোধী দল লিখেছে, "সত্য লুকিয়ে গুজব ছড়ানো হচ্ছে ৷ বিষয়টিকে অন্যভাবে বলা হচ্ছে ৷"

মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ৷ সম্প্রতি চিন, পেঁয়াজ, বাণিজ্যিক সিলিন্ডার, গুড় থেকে শুরু করে দৈনন্দিন জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে ৷ এই সংক্রান্ত একটি তালিকা পোস্ট করে কংগ্রেস লিখেছে, "মোদির শাসনে মানুষের বেঁচে থাকার খরচখরচা ৷"

Congress posts on Inflation
GDP-র পাল্টা মূল্যবৃদ্ধি নিয়ে পোস্ট কংগ্রেসের (ছবি @INCIndia থেকে সংগৃহীত)

এদিকে প্রধানমন্ত্রী এই আর্থিক বৃদ্ধির হারের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে 'আত্মনির্ভর ভারত' গড়ার উপর জোর দিয়েছেন ৷ তিনি বলেন, "বিশ্বে চারদিক থেকে যুদ্ধের খবর আসছে, সঙ্কটে ঘিরে রয়েছে ৷ সাপ্লাই চেন ব্যাহত হয়েছে ৷ 2020 সালের কোভিডের পর থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও স্থিরতা দেখা যাচ্ছে না ৷ এসব সত্ত্বেও ভারত দ্রুত গতিতে উন্নতি করছে ৷"

বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, "অন্যদিকে ভারতের ভিতরেও নিরাশায় ডুবে থাকা মানুষ 'ঝুট কে গুঞ্জ' চারদিকে হতাশা ছড়িয়ে চলেছে ৷ এই সব বাধা পেরিয়ে দেশ 7.8 শতাংশ উন্নয়ন অর্জন করেছে ৷ এই গতিকে ধরে রাখতে হবে ৷"

Congress Slams PM Modi on GDP Growth
GDP নিয়ে পাল্টা পোস্ট কংগ্রেসের (ছবি @INCIndia থেকে সংগৃহীত)

স্বনির্ভর ভারত গড়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, "আমাদের এগিয়ে যেতে হবে এবং এর জন্য আত্মনির্ভর ভারত গড়া ভীষণ প্রয়োজন ৷ স্বদেশি মন্ত্র 'ভোকাল ফর লোকাল' ৷ বিদেশে বেড়াতে যাওয়া উচিত নয়, অন্য দেশে বিয়ের আয়োজন করা উচিত নয়, 'মেড ইন ইন্ডিয়া'র মন্ত্রকে জাগিয়ে রাখতে হবে ৷ জরুরি প্রয়োজন ছাড়া সোনা কেনা উচিত নয় ৷ আশা করি, আমাদের স্বাধীনতার একশো বছরে যুব সমাজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারব ৷" এদিকে এদিনই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফের বৃদ্ধি পয়েছে ৷ চিনির দাম যেখানে 45 টাকা প্রতি কিলো ছিল, তা এখন প্রায় 70 টাকায় পৌঁছেছে ৷