দু'দিনের সফরে ইজরায়েল পৌঁছলেন মোদি, লাল কার্পেটে স্বাগত নেতানিয়াহুর
ইজরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সস্ত্রীক ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

Published : February 25, 2026 at 10:27 AM IST
|Updated : February 25, 2026 at 5:06 PM IST
নয়াদিল্লি/তেল আভিভ, 25 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা ৷ বুধবার ভারতীয় সময় বিকেল 4.30টে নাগাদ রাজধানী তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ বিমান থেকে নামতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে জড়িয়ে ধরেন ৷ লাল কার্পেটে স্বাগত জানানো হয় ৷
তখনই দুই রাষ্ট্রনেতার মধ্যে হালকা মজার মুহূর্ত ধরা পড়ে ৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রী এদিন গেরুয়া রঙের স্যুট পরে বিমানবন্দরে এসেছিলেন ৷ আর প্রধানমন্ত্রী মোদির পকেট স্কোয়ারের রং গেরুয়া ৷ স্ত্রী সারা যখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় দু'জনের রঙের সাদৃশ্য নিয়ে মজা করেন নেতানিয়াহু ৷ উপস্থিত ফোটোগ্রাফাররা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ৷ এর আগে 2017 সালে ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর নেতানিয়াহুর আমন্ত্রণে ফের দু'দিনের এই সফর ৷ প্রধানমন্ত্রী হিসাবে এটা তাঁর দ্বিতীয় ইজরায়েল সফর ।
VIDEO | Tel Aviv: PM Narendra Modi arrives in Tel Aviv. He is welcomed by Israel PM Benjamin Netanyahu and his wife, Sara, at Ben Gurion Airport.#BenjaminNetanyahu #Israel #PMModi
— Press Trust of India (@PTI_News) February 25, 2026
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/rd1rcQ3bdk
এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন । দুই রাষ্ট্রনেতা ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের আওতায় অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি সহযোগিতার আরও নতুন সুযোগগুলির দিকেও নজর দেবেন বলে মনে করা হচ্ছে ।
Landed in Israel.
— Narendra Modi (@narendramodi) February 25, 2026
I am extremely honoured to be received by Prime Minister Netanyahu and Mrs. Netanyahu at the airport. I look forward to engaging in bilateral discussions and fruitful outcomes that strengthen the India-Israel friendship.@netanyahu pic.twitter.com/FYGDv0M3Xy
ইজরায়েল রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি জানান, ভারত ও ইজরায়েল একটি শক্তিশালী এবং বহুমুখী কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে কাজ করছে ৷ তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান । মোদি আরও জানান, এই সফর তাঁর প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে ৷ মোদির কথায়, "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷"
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি, জল ব্যবস্থাপনা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ৷ পাশাপাশি পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও দুই নেতার মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে । এই সফরে প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গেও সাক্ষাৎ করবেন ।
এই সফর ভারত ও ইজরায়েলের মধ্যে গভীর এবং দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বকে ফের একবার দৃঢ় করবে বলে আশা করছে বিভিন্ন মহল ৷ উভয় দেশের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং দুটি গণতন্ত্রের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার সুযোগ প্রদান আসবে বলেও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে । সফরের আগে, ইজরায়েলের বিরোধী দলনেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী মোদিকে ইজরায়েলের প্রকৃত বন্ধু হিসেবে অভিহিত করেছেন । হিন্দিতে এক্স-এর একটি পোস্টে ল্যাপিড লিখেছেন, "সমগ্র ইজরায়েল প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত ৷ তিনি ইজরায়েলের প্রকৃত বন্ধু । ইজরায়েল এবং ভারতের মধ্যে সম্পর্ক কেবল একটি কৌশলগত সম্পর্ক নয়, বরং গভীর বন্ধুত্বের বন্ধন ।"
নয় বছরের মধ্যে এটি প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় ইজরায়েল সফর । 2017 সালের জুলাই মাসে মোদির প্রথম ইজরায়েল সফরের সময় ভারত-ইজরায়েল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়েছিল । দুই দেশ বছরের পর বছর ধরে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার ৷ সংকটের সময় এটি বার বার প্রমাণিত হয়েছে । প্রধানমন্ত্রী মোদির সফরের সময় এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে বিমানবন্দরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা স্বাগত জানাতে হাজির থাকবেন । জেরুজালেমে মোদি ভারতীয় সম্প্রদায়ের লোকদের সঙ্গেও দেখা করবেন ৷ তারপর নেসেটে (ইজরায়েলি সংসদ) যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন ৷ বুধবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী মোদি একটি প্রদর্শনীতে যোগ দেবেন বলে খবর ৷ যেখানে বিশিষ্ট ইজরায়েলি ব্যক্তিত্বরা উপস্থিতি থাকবেন ৷ বুধবার রাতে নেতানিয়াহু মোদির জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে । সরকারি সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার সকালে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে সাক্ষাত করবেন ৷ তার আগে ইয়াদ ভাশেমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ।
বিদেশমন্ত্রক জানিয়েছে, "এই সফর দুই দেশের মধ্যে গভীর এবং দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করবে ৷ সাধারণ চ্যালেঞ্জগুলি পর্যালোচনা করার পাশাপাশি দুটি স্থিতিশীল গণতন্ত্রের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের জন্য তাদের উভয়ের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরবে ।"
I hope that the Hon Prime Minister @narendramodi ji mentions the genocide of thousands of innocent men, women and children in Gaza while addressing the Knesset on his upcoming trip to Israel and demands justice for them. India has stood for what is right throughout our history as…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 25, 2026
মোদির ইজরায়েল সফরে গাজা প্রসঙ্গ প্রিয়াঙ্কার
অন্যদিকে, মোদির ইজরায়েল সফরের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বুধবার আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলি সংসদে ভাষণ দেওয়ার সময় গাজায় গণহত্যার কথা উল্লেখ করবেন ৷ পাশাপাশি তাদের জন্য ন্যায়বিচারও দাবি করবেন মোদি । কংগ্রেস সাংসদ আরও বলেন, "ভারত যে বিশ্বকে সত্য, শান্তি এবং ন্যায়বিচারের আলো প্রদর্শন করে তা অব্যাহত রাখতে হবে ।"
এদিন এক্স পোস্টে প্রিয়াঙ্কা গান্ধি লিখেছেন, "আমি আশা করি প্রধানমন্ত্রী তাঁর ইজরায়েল সফরে নেসেটে ভাষণ দেওয়ার সময় গাজায় হাজার হাজার নিরীহ পুরুষ, মহিলা এবং শিশুর গণহত্যার কথা উল্লেখ করবেন ৷ তাদের জন্য ন্যায়বিচারও দাবি করবেন ।" তিনি জোর দিয়ে বলেন, "ভারত একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের ইতিহাস জুড়ে যা সঠিক তা সমর্থন করেছে, আমাদের অবশ্যই বিশ্বকে সত্য, শান্তি এবং ন্যায়বিচারের আলো প্রদর্শন অব্যাহত রাখতে হবে ।"
The Female Ghajini of Indian politics is back! Carrying a 'Palestine' bag to Parliament is easy, but having the moral courage to condemn the Oct 7th massacre of 1,200+ innocents, women being abducted and raped is clearly too hard for @priyankagandhi. Takes a lot of moral courage… https://t.co/SNbRdquPKG pic.twitter.com/I5hdHXXgwG
— Gaurav Bhatia गौरव भाटिया 🇮🇳 (@gauravbhatiabjp) February 25, 2026
বিজেপির পাল্টা কটাক্ষ
পাল্টা প্রিয়াঙ্কা গান্ধিকে "ভারতীয় রাজনীতির মহিলা গজনী" বলে আক্রমণ করেছে বিজেপি ৷ বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এক্স-এ লিখেছেন, "ভারতীয় রাজনীতির মহিলা গজনী ফিরে এসেছে !" ভাটিয়া কংগ্রেস নেত্রীর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, "সংসদে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে আসা সহজ, কিন্তু 7 অক্টোবরের 1200 জনেরও বেশি নিরীহ মহিলাকে অপহরণ, ধর্ষণ এবং গণহত্যার নিন্দা করার নৈতিক সাহস থাকা প্রিয়াঙ্কা গান্ধির জন্য স্পষ্টতই খুব কঠিন ।" ভাটিয়া আরও বলেন, "এই ধরণের কর্মকাণ্ডের নিন্দা করার জন্য অনেক নৈতিক সাহসের প্রয়োজন ৷ এর জন্য ভোটব্যাংক রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে ।"
'যেভাবেই হোক ইরান ছাড়ুন', ফের বিক্ষোভের মাঝে ভারতীয়দের জন্য নির্দেশিকা

