রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবির জবাব নয়াদিল্লির, কটাক্ষ কংগ্রেসের
রাশিয়ার থেকে ভারত তেল কিনবে না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ জবাব দিল দিল্লি ৷ প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করল কংগ্রেস ৷

By PTI
Published : October 16, 2025 at 4:43 PM IST
নয়াদিল্লি, 16 অক্টোবর: রাশিয়া থেকে তেল কিনবে না ভারত ! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশের অভ্যন্তরে ৷ রাশিয়ার তেল কেনা বন্ধ হবে কি না, তা নিয়ে সরাসরি কোনও উত্তর দেয়নি বিদেশ মন্ত্রক ৷
বিবৃতিতে কেন্দ্রীয় সরকার তেল কেনার ক্ষেত্রে দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাই অগ্রাধিকার বলে জানিয়েছে ৷ একই সঙ্গে ট্রাম্প প্রশাসন যে ভারতের সঙ্গে শক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ককে আরও গভীরে নিয়ে যেতে উৎসাহী, তাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ৷ এই বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছেও বলে জানানো হয়েছে ৷
VIDEO | Delhi: Russian Ambassador Denis Alipov reacting to US President Donald Trump’s claim that India won’t buy Russian oil says, " india and the us are independent in their decisions, and we do not interfere in those issues...our oil supplies are very beneficial for the indian… pic.twitter.com/2PZIgBJZ0A
— Press Trust of India (@PTI_News) October 16, 2025
কূটনৈতিক পথে মার্কিন প্রেসিডেন্টের দাবির জবাব দিয়েছে রাশিয়াও ৷ বৃহস্পতিবার ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বলেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে ৷ আমরা এর মধ্যে হস্তক্ষেপ করব না ৷ ভারতীয় অর্থনীতি এবং ভারতীয়দের জন্য (রাশিয়ার) তেল সরবরাহ খুবই লাভজনক ৷" তিনি আরও বলেন, "ভারত সরকারের কাছে দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ ৷ আমাদের শক্তিক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক সেই স্বার্থগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷"
PM Modi is frightened of Trump.
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2025
1. Allows Trump to decide and announce that India will not buy Russian oil.
2. Keeps sending congratulatory messages despite repeated snubs.
3. Canceled the Finance Minister’s visit to America.
4. Skipped Sharm el-Sheikh.
5. Doesn’t contradict him…
কংগ্রেসের আক্রমণ
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এহেন মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ভয় পান ৷ কিন্তু তবু ভারত রাশিয়া থেকে তেল কিনবে না ৷ এই ঘোষণা করার ছাড়পত্র তিনি ট্রাম্পকে দিয়েছেন ৷ একের পর এক ঔদ্ধত্যের পর তাঁকে (মার্কিন প্রেসিডেন্ট) শুভেচ্ছা বার্তাও দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমেরিকা সফর বাতিল করেছেন ৷ শর্ম-এল-শেখ-এ শান্তি বৈঠকও এড়িয়ে গিয়েছেন মোদি ৷ এমনকী অপারেশন সিঁদুর নিয়ে তিনি (ট্রাম্প) যে দাবি করেছেন, তার বিরোধিতাও করেননি প্রধানমন্ত্রী ৷"
At 5:37 PM Indian Standard Time on May 10, 2025, the US Secretary of State Marco Rubio was the very first to announce that India has halted Operation Sindoor.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 16, 2025
Subsequently, President Trump has claimed 51 times in 5 different countries that he had intervened to stop Operation… https://t.co/diXJdisj4C
প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লিখেছেন, " 2025 সালের মে মাসের 10 তারিখ ভারতীয় সময় 5.37 মিনিটে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও প্রথম ঘোষণা করেন, ভারত অপারেশন সিঁদুর স্থগিত করেছে ৷ এরপর প্রেসিডেন্ট ট্রাম্প পাঁচটি ভিন্ন দেশে দাঁড়িয়ে 51 বার দাবি করেছেন, তিনি অপারেশন সিঁদুর বন্ধ করতে হস্তক্ষেপ করেছেন ৷ শুল্ক ও ব্যবসাকে হাতিয়ার করে চাপ দিয়েছিলেন দু'দেশকে ৷ কিন্তু প্রতিবারই আমাদের প্রধানমন্ত্রী নীরব ছিলেন ৷"
তিনি আরও লেখেন, "এবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, মিস্টার মোদি তাঁকে আশ্বস্ত করেছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করবে না ৷ এতে মনে হচ্ছে, মিস্টার মোদি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আমেরিকা থেকে আমদানি করছেন ৷ 56 ইঞ্চির ছাতি শুকিয়ে গিয়েছে ৷"
সরকারের বিবৃতিতে ঠিক কী কী বলা আছে ?
বিদেশ মন্ত্রক রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ নিয়ে জারি করা বিবৃতিতে সরসারি কোনও মন্তব্য করেনি ৷ সরকার জানিয়েছে, "ভারত তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ ৷ শক্তিক্ষেত্রে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতীয় ক্রেতাদের স্বার্থকে সুরক্ষিত রাখাকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি ৷ এই লক্ষের উপর ভিত্তি করে আমাদের আমদানি নীতি প্রণয়ন করা হয়েছে ৷ শক্তি ক্ষেত্রে নীতিতে আমাদের দু'টি উদ্দেশ্য- শক্তির মূল্যের স্থিরতা নিশ্চিত করা এবং নিরাপদ সরবরাহ বজায় রাখা ৷"
#WATCH | Responding to ANI's question on the meeting between US ambassador-designate Sergio Gor and PM Narendra Modi, US President Donald Trump says, " i think they were great...modi is a great man. he (sergio gor) told me that he (pm modi) loves trump...i have watched india for… pic.twitter.com/gRHpjv2RDp
— ANI (@ANI) October 15, 2025
এর আগে কী কী হয়েছে ?
ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপানোর পর আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে ৷ এদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ৷ আবার গাজায় শান্তি স্থাপনে আমেরিকার প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করে একাধিক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷
এর মধ্যে গত সপ্তাহে ভারতে এসেছিলেন আমেরিকার নয়া রাষ্ট্রদূত সার্জিও গোর ৷ তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেন ৷ প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা একটি ছবি উপহার দেন ৷ ছবিটি চলতি বছরে প্রধানমন্ত্রীর আমেরিকার সফরের, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে সাংবাদিক বৈঠক করছেন ৷
এই আবহে বিদেশ মন্ত্রক আমেরিকার প্রসঙ্গে বলেছে, " আমরা বহু বছর ধরে আমাদের শক্তি আমদানিকে প্রসারিত করেছি ৷ গত দশকে এর আরও উন্নতি হয়েছে ৷ বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উৎসাহ দেখিয়েছে ৷ আলোচনা চলছে ৷"
এদিন ভারত-রাশিয়া কৌশলী অংশীদারিত্বের 25 বছর উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত-রাশিয়া সম্পর্কে সবসময় দু'পক্ষের স্বার্থ রক্ষিত হয়েছে ৷ এই সম্পর্কের ভিত্তি নিরবচ্ছিন্নভাবে পারস্পরিক সুবিধের কথা মাথায় রেখে নীতি প্রণয়ন ৷ তাই এই সম্পর্ক সবসময় ঊর্ধ্বমুখী এবং অপরিবর্তনীয় ৷"
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি
আমেরিকার স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজে তিনি বলেন, "মোদি একজন মহান মানুষ ৷ সার্জিও গোর আমাকে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি আমাকে ভালোবাসেন ৷ আমি বহু বছর ধরে ভারতকে দেখছি ৷ ভারত একটা অবিশ্বাস্য দেশ ৷ প্রত্যেক বছরে একজন করে নতুন নেতা আসেন ৷ কেউ কেউ আবার কয়েক মাসের জন্য আসেন ৷ বছরের পর বছর ধরে এমনটাই চলেছে কিন্তু আমার বন্ধু এখন দীর্ঘ সময় ধরে টিকে রয়েছেন ৷"
রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে তাঁর দাবি, "তিনি (প্রধানমন্ত্রী মোদি) আমায় বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা হবে না ৷ তিনি রাশিয়া থেকে তেল কিনছেন না ৷ এখনই সেটা হচ্ছে না ৷ এটা একটা প্রক্রিয়া ৷ কিন্তু এই প্রক্রিয়া খুব শীঘ্রই শেষ হবে ৷"
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, "আমরা চাই, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বাসিন্দাদের হত্যা বন্ধ করুন ৷ দুই নেতার (ভোলোদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন) মধ্যে প্রচণ্ড ঘৃণা ৷ এটা (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে) একটা বাধা ৷ কিন্তু আমরা ওঁদের বোঝাতে পারব ৷ যদি ভারত রাশিয়া থেকে তেল না কেনে তাহলে বিষয়টি আরও সহজ হবে ৷ "

