ETV Bharat / bharat

প্রথম রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডসে সম্মানিত করা হবে দেশের সেরাদের

ভারতের উপ-রাষ্ট্রপতি, তেলেঙ্গানার রাজ্যপাল এবং তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Ramoji Excellence Awards 2025
রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডসে সম্মানিত করা হবে দেশের সেরাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 15, 2025 at 10:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 নভেম্বর: রামোজি গ্রুপের তরফে গর্বের সঙ্গে ঘোষণা করা হচ্ছে যে, শ্রী রামোজি রাওয়ের স্মরণে প্রতিষ্ঠিত রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025-এ সেবা, শৃঙ্খলা এবং জাতি গঠনের মূল্যবোধকে মূর্ত করে তোলা ব্যক্তিদের সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানটি 16 নভেম্বর 2025 তারিখে, বিকেল 5টা 30 মিনিট থেকে রাত 8টা পর্যন্ত হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে সরাসরি এর সম্প্রচার করা হবে।

ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণে ভূষিত শ্রী রামোজি রাও মিডিয়া, উদ্যোগ এবং জনসেবার মাধ্যমে জাতি গঠনে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। এই পুরষ্কারগুলি এমন ব্যক্তিদের সম্মান জানাবে, যাঁরা তাদের নির্বাচিত ক্ষেত্রে পথ প্রদর্শকের মতো সমাজ সেবা করেছেন। এই বছর, নিম্নলিখিত বিভাগগুলিতে সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নির্বাচিত করা হয়েছে: সাংবাদিকতা, গ্রামীণ উন্নয়ন, মানবতার সেবা, শিল্প ও সংস্কৃতি, যুব আইকন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অনুপ্রেরণামূলক কৃতি নারী।

নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছতা এবং কঠোরতার সঙ্গে পরিকল্পিত হয়েছিল। বিশেষজ্ঞ প্যানেলগুলি প্রতিটি বিভাগে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের কর্মকাণ্ড মূল্যায়ন করে, প্রতিটি বিভাগে তিনটি নাম বাছাই করেছে। তারপর একটি চূড়ান্ত কমিটি প্রতিটি বিভাগ থেকে একজনকে পুরস্কারে সম্মানিত করার জন্য বেছে নিয়েছে। সত্যতা নিশ্চিত করার জন্য এনাডু এবং ইটিভি ভারত নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত যোগ্যতা এবং তাঁদের কর্মকাণ্ড স্বাধীনভাবে যাচাই করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে, রামোজি অভিধানও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণণ। অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে রয়েছেন: তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী জিষ্ণু দেব বর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শ্রী এ রেবন্ত রেড্ডি, ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি এন ভি রামানা, ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী কে রাম মোহন নাইডু এবং ভারত সরকারের খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।

রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের উদ্বোধনী অনুষ্ঠানে রামোজি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সিএইচ কিরণ বলেন, "আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পদ্মবিভূষণ শ্রী রামোজি রাও তাঁর সারা জীবন ধরে যে নিরলস প্রচেষ্টার জন্য দাঁড়িয়েছিলেন, তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতেই এই রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। এই পুরষ্কারের মাধ্যমে আমরা একই মূল্যবোধের অধিকারী ব্যক্তিদের সম্মান জানাতে চেষ্টা করছি, যাঁদের চিন্তাভাবনায় সাহস এবং সামাজিক কল্যাণের প্রতি অটল অঙ্গীকার রয়েছে। আমি আনন্দিত, তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনকারী কর্মকাণ্ড নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁদের যাত্রাকে সম্মান জানাতে গিয়ে আমরা সকল সম্প্রদায়কে উন্নত এবং আরও আলোকিত, প্রগতিশীল ভারত গঠনের অর্থপূর্ণ কাজের সমর্থনে রামোজি গ্রুপের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছি।"

  1. ইনাডুর সুবর্ণ জয়ন্তী ও ইটিভি'র 30 বছরপূর্তি, প্রধানমন্ত্রী সাক্ষাতে রামোজি গ্রুপের চেয়ারম্যান সিএইচ কিরণ
  2. পর্যটন প্রদর্শনীতে রামোজি ফিল্ম সিটির মঞ্চে জনতার ভিড়